মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৭, ভেতরে আটকা আরও ৩০
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি গির্জার ছাদ ধসে সাতজন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৩০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার সময় ওই গির্জায় প্রায় ১০০ জনের মতো মানুষ উপস্থিত ছিলো।
স্থানীয় সময় গত রোববার (১ অক্টোবর) দেশটির তামাউলিপাস প্রদেশের একটি গির্জায় এই ঘটনা ঘটে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ গির্জার ছাদ ধসে পড়ার পরে ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। উপকূলীয় প্রদেশ তামাউলিপাসের পুলিশ জানিয়েছে, ছাদ ধসের সময় গির্জাটিতে প্রায় ১০০ জন লোক ছিলো। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় সেখানে ব্যাপ্টিজম অনুষ্ঠান চলছিল।
আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে । ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করতে লোকজন বেলচা ও পিক্যাক্স নামে পরিচিত কুঠার জাতীয় জিনিস নিয়ে সেখানে হাজির হয়েছে বলেও জানা গেছে। রোববার বিকেলের এই ধসের পরে জরুরি পরিষেবার দলগুলোও ঘটনাস্থলে হাজির হয়।
ট্যাম্পিকোর ডায়োসিসের বিশপ হোসে আরমান্দো আলভারেজ ক্যানো সোশ্যাল মিডিয়ায় বলেছে, ‘ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকদের খুঁজে বের করার’ কাজ চলছে। সে বলে, এটি বেশ ‘কঠিন সময়’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)