মূর্তির সামনে মুসলিম ছাত্রদের জোরপূর্বক নিপীড়ন করলো হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা
আল ইহসান ডেস্ক:
ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে ক্রমবর্ধমান মুসলিম নিপীড়নের আরও একটি উদ্বেগজনক ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রের কল্যানের তিনজন মুসলিম ছাত্রকে জনসমক্ষে অপমানিত করা হয়েছে এবং একটি মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে বাধ্য করা হয়েছে।
খালি একটি শ্রেণীকক্ষে ভুক্তভোগী মুসলিম শিক্ষার্থীদের নামাজ পড়ার বিষয়টিকে নিয়েই এই ঘটনা ঘটে।
নামাজ পড়ার ঘটনা নিয়ে উস্কানি ছড়িয়ে দিয়ে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা আইডিয়াল কলেজে ঢুকে পড়ে এবং ছাত্রদের ক্ষমা চাইতে এবং ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তির সামনে মাথা নত করতে বাধ্য করে। এসময় পুলিশ কর্মীরা নীরবে দাঁড়িয়ে ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আতঙ্কিত শিক্ষার্থীদের ঘিরে ধরে চরমপন্থী হিন্দুরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকে, হুমকি দেওয়া হয় এবং মূর্তির সামনে মাথানত করতে বাধ্য করা হয়।
স্থানীয় মুসলিমরা বলেছেন, এই ঘটনা বিজেপি-শাসিত রাজ্যগুলিতে হয়রানির একটি ক্রমবর্ধমান ধারাকে প্রতিফলিত করে, যেখানে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি শাস্তি ছাড়াই নিপীড়ন চালাচ্ছে এবং পুলিশ সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হয়।
ক্ষতিগ্রস্ত ছাত্রদের অভিভাবকরা কলেজ প্রশাসনের সমালোচনা করে বলেছেন, তাদের যে ছেলেরাই অপমানিত হয়েছে, তাদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে। তারা এই ঘটনার সাথে জড়িতদের জবাবদিহি এবং ক্যাম্পাসে মুসলিম ছাত্রদের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেছেন।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।