মু’মিন-মুসলমানরা যেন তাদের ছিরত-ছুরতে, খাওয়া-দাওয়ায়, উঠা-বসায় অর্থাৎ জীবনের প্রতিটি পদে পদে পবিত্র সুন্নত মুবারক পালন করতে পারে- সে উদ্দেশ্যেই প্রতিষ্ঠা করা হয়েছে- “আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্র”। সুবহানাল্লাহ! কাফির-মুশরিকদের তর্জ-তরীক্বা, রীতি-নীতি বাদ দিয়ে একজন মুসলমানকে পরিপূর্ণ সুন্নত মুবারক উনার রঙ্গে রঞ্জিত হতে হলে “আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্র” উনার বিকল্প নেই।
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, আখেরী যামানার এই কঠিন সময়েও মুসলমানরা যাতে পবিত্র হাদীছ শরীফ উনার মাঝে বর্ণিত সুন্নত মুবারক পালনের বিশেষ মর্যাদা হাছিল করতে পারে, সে উদ্দেশ্য নিয়েই রাজারবাগ দরবার শরীফ উনার পক্ষ থেকে প্রতিষ্ঠা করা হয়েছে “আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্র”। এই পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্রে পাওয়া যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল ধরণের সুন্নতী সামগ্রী। এমনকি প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া অনেক দুষ্প্রাপ্য সুন্নতী বিষয়াদি এই “আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্রে” সংগ্রহ করে প্রচার-প্রসার করা হচ্ছে। সুবহানাল্লাহ!
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, বিশেষ করে বর্তমান যামানায় কাফির, মুশরিক, নাস্তিক, ধর্মব্যবসায়ীরা আধুনিকতার নাম করে যেভাবে অপসংস্কৃতির আগ্রাসন চালাচ্ছে, এতে করে মুসলমানদের মাঝ থেকে ইসলামী তাহযীব-তামাদ্দুন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এমনই এক সঙ্কটময় সময়ে পবিত্র সুন্নত মুবারক উনাকে জিন্দা করতে, ইসলামী তাহযীব-তামাদ্দুনকে উড্ডীন রাখতে, “আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্র” প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, প্রত্যেক মুসলমানেরই দায়িত্ব-কর্তব্য হলো, “আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্র” থেকে যার যার প্রয়োজনীয় সকল ধরণের সুন্নতী সামগ্রী, সুন্নতী বিষয়াদি সংগ্রহ করা। পাশাপাশি যার যার এলাকায় ও নিজেদের ঘরে ঘরে “আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্র” প্রতিষ্ঠা করা। তাহলে নিজেরও যেমন সুন্নত মুবারক উনার উপর আমল করা সহজ ও সম্ভব হবে, একই সাথে নিজের পরিবারবর্গের এবং পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ সকলের মাঝে ব্যাপকভাবে পবিত্র সুন্নত মুবারক উনার প্রচার-প্রসার করা সহজ হয়ে যাবে এবং ছদকায়ে জারিয়ার ফযীলতও অর্জন করা যাবে। সুবহানাল্লাহ!
-০-
আরও পড়ুন
সব ›
মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব ও মাহবুব, নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিই কুল-কায়িনাতের সকলের জন্য একমাত্র অনুসরণীয় ও অনুকরণীয়। সার্বিকভাবে সর্বক্ষেত্রে উনাকে অনুসরণ করা সকলের জন্যই ফরয। সুবহানাল্লাহ!
প্রত্যেক মুসলমানের জন্য ফরয হচ্ছে- মহাপবিত্র কালিমায়ে ত্বইয়্যিবাহ শরীফ যথাযথ মেনে উনার প্রতি সর্বোচ্চ আদব রক্ষা করে নিজের হুসনে যন ও ঈমান রক্ষা করা। অসংখ্য অগণিত পবিত্র ছহীহ হাদীছ শরীফ উনাদের মধ্যে মহাসম্মানিত ও মহাপবিত্র কালিমায়ে ত্বইয়্যিবাহ শরীফ বিদ্যমান রয়েছেন। সুবহানাল্লাহ! মহাপবিত্র কালিমা শরীফ অস্বীকার করার অর্থ হচ্ছে- পবিত্র ঈমান ও পবিত্র দ্বীন ইসলামসহ অসংখ্য ছহীহ হাদীছ শরীফ অস্বীকার করা। যা কাট্টা কুফরীর অন্তর্ভুক্ত।
মহাসম্মানিত ইসলামী ও পবিত্র সুন্নতী পোশাক পরিধান করা এবং বিধর্মীদের পোশাক থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরয। পুরুষদের জন্য গুটলীযুক্ত, গোল, কোণাবন্ধ ও নিসফুস সাক্ব ক্বমীছ, ইযার বা লুঙ্গি, ইমামাহ বা পাগড়ী, টুপি, রুমাল পবিত্র সুন্নতী পোশাক। মহিলাদের জন্য সেলোয়ার ক্বামীছ, ওড়না, বোরকা ইত্যাদি খাছ ইসলামী ও পবিত্র সুন্নতী পোশাক।
সুমহান পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার ৭, ৯, ১২, ১৪, ২০, ২১, ২২, ২৩ এবং ২৯ তারিখ মহাসম্মানিত আইয়ামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! তাই, এই মহাসম্মানিত দিবসসমূহ যথাযথ তা’যীম, তাকরীম, জওক-শওক এবং সাখাওয়াতির সাথে ব্যাপকভাবে উদযাপন করার জন্য এখন থেকেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করা সকলের দায়িত্ব-কর্তব্য।
প্রত্যেক জিন-ইনসান, পুরুষ-মহিলা, ছেলে-মেয়ে, ছোট-বড় সকলের জন্য ফরজে আইন হচ্ছে- মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ঈমান আনার সাথে সাথে উনাকে মুহব্বত করা। পাশাপাশি উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত করা, উনাদের প্রতি সুধারণা পোষণ করা, উনাদেরকে সম্মান বা তা’যীম-তাকরীম করা, উনাদের প্রশংসা বা ছানা-ছিফত করা এবং উনাদের খিদমত বা গোলামী মুবারকে যথাযথ আন্জাম দেয়ার কোশেশ করা।
আজ মহাসম্মানিত ও মহাপবিত্র ২৯শে জুমাদাল ঊলা শরীফ। সুবহানাল্লাহ! আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল হাদিয়াহ্ ‘আশার আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! তাই, সকলের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- এ মহান দিবস উপলক্ষে খুশি প্রকাশ করার পাশাপাশি উনাকে মুহব্বত করা, অনুসরণ-অনুকরণ করা ও উনার যথাযথ গোলামী মুবারক উনার আঞ্জাম দেয়া।
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৮শে জুমাদাল ঊলা শরীফ। সুবহানাল্লাহ! আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া, খলীফাতু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! তাই সকলের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- উনার মহাপবিত্র সাওয়ানেহ উমরী বা পবিত্র জীবনী মুবারক জেনে উনাকে যথাযথ মুহব্বত ও অনুসরণ করা।
সম্মানিত দ্বীন ইসলাম উনার নামে ভোট চাওয়া, নির্বাচন করা, পদপ্রার্থী হওয়া তথা প্রচলিত গণতান্ত্রিক রাজনীতি বা মানব রচিত কোন মতবাদ অনুসরণ করা সম্পূর্ণ হারাম। যে সমস্ত ধর্মব্যবসায়ীরা বলে থাকে যে, ‘নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি গণতান্ত্রিক রাজনীতি বা ভোট নির্বাচন করেছেন’। নাউযুবিল্লাহ! তাদের এ বক্তব্য নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহান শানে সুস্পষ্ট মিথ্যারোপ করার কারণে কাট্টা কুফরীর অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ!
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরে ‘তালক্বীন’ দেয়া পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ্ শরীফ উনার নির্দেশ মুবারক অর্থাৎ মুস্তাহাব-সুন্নত। সুবহানাল্লাহ! তালক্বীনের পরিবর্তে কবরে আযান দেয়া পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ্ শরীফ উনার খিলাফ হওয়ার কারণে বিদ্য়াত ও গুমরাহীর অন্তর্ভুক্ত।
সাধারণ মুসলমান ও প্রশাসন সকলের জন্যই ফরয হচ্ছে- প্রতিক্ষেত্রে ছিরাতুল মুস্তাক্বীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই অনুসরন করা, আর কাফির, মুশরিক, বেদ্বীন, বদদ্বীন, ইহুদী, নাছারা, হিন্দু, বৌদ্ধ, মজুসীদের সকল প্রকার মত-পথ থেকে সর্বোতভাবে দূরে থাকা ও জনগণকে দূরে রাখা। মুসলমান প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরয নামাযে ১৭ বার, ওয়াজিব নামাযে ৩ বার, আর সুন্নতে মুয়াক্কাদা নামাযে ১২ বারসহ কমপক্ষে মোট ৩২ বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করে এবং উপরোক্ত দোয়া করে।
সাধারণ মুসলমান ও প্রশাসন সকলের জন্যই ফরয হচ্ছে- প্রতিক্ষেত্রে ছিরাতুল মুস্তাক্বীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই অনুসরন করা, আর কাফির, মুশরিক, বেদ্বীন, বদদ্বীন, ইহুদী, নাছারা, হিন্দু, বৌদ্ধ, মজুসীদের সকল প্রকার মত-পথ থেকে সর্বোতভাবে দূরে থাকা ও জনগণকে দূরে রাখা। মুসলমান প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরয নামাযে ১৭ বার, ওয়াজিব নামাযে ৩ বার, আর সুন্নতে মুয়াক্কাদা নামাযে ১২ বারসহ কমপক্ষে মোট ৩২ বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করে এবং উপরোক্ত দোয়া করে।
বাংলাদেশে পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে আগামী ২৯শে জুমাদাল ঊলা শরীফ ১৪৪৮ হিজরী, ১২ই সাদিস ১৩৯৪ শামসী, ১০ই নভেম্বর ২০২৬ খৃঃ, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দিবাগত সন্ধ্যায়। মহান আল্লাহ পাক তিনি ‘আইয়ামুল্লাহ’ অর্থাৎ সম্মানিত বিশেষ বিশেষ দিনসমূহের কথা উল্লেখ করেছেন। আর এই সম্মানিত দিনসমূহের নিয়ামতসমূহ কখনোই পাওয়া যাবে না যদি চাঁদ দেখে সঠিক তারিখে আরবী মাস শুরু করা না হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।