শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

মুসলিম সিসিলির উত্থান-পতনের ইতিহাস

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, রাত ১২:৫৮

ইউরোপের বুকে সম্মানিত ইসলামের পদচিহ্নের কথা বললেই আমাদের চোখে ভেসে ওঠে স্পেনের আন্দালুস কিংবা উসমানীয় সাম্রাজ্যের বলকান বিজয়ের ছবি। কিন্তু ইতিহাসের পাতায় প্রায়ই অনালোচিত থেকে যায় ভূমধ্যসাগরের তীরে ইতালির দক্ষিণ উপকূলে অবস্থিত সিসিলি দ্বীপের কথা।
দীর্ঘ ২০০ বছরের বেশি সময় এই দ্বীপ মুসলিম শাসনের অধীন ছিলো, যা কেবল সামরিক বিজয় নয়, বরং জ্ঞানবিজ্ঞান ও সংস্কৃতির এক অনন্য মিলনস্থলে পরিণত হয়েছিলো।
সিসিলি বিজয়ের সূচনা:
সিসিলি বিজয়ের ইতিহাস শুরু হয় উত্তর আফ্রিকার আঘলাবি রাজবংশের হাত ধরে। আব্বাসীয় খলীফা হারুনুর রশিদের সময় ইব্রাহিম ইবনে আল-আঘলাব তিউনিসিয়ার কাইরাওয়ানে এই বংশের পত্তন করেন।
তবে সিসিলি অভিযানের প্রেক্ষাপট ছিলো বেশ নাটকীয়। ৮২৬ খ্রিষ্টাব্দে বাইজেন্টাইন নৌ কমান্ডার ইউফেমিয়াস বিদ্রোহ করে আঘলাবি আমির জিয়াদাতুল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করেন।
এ অভিযানে আমির জিয়াদাতুল্লাহ সেনাপতি হিসেবে নিযুক্ত করেন প্রখ্যাত ফকিহ (আইনবিদ) আসাদ ইবনে আল-ফুরাতকে। তিনি হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ও ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনাদের ছাত্রদের কাছে শিক্ষা লাভ করেছিলেন।
মূলত একাধারে তাত্ত্বিক ও সমরকুশলী এই ব্যক্তিত্বের নেতৃত্বে ৮২৭ খ্রিষ্টাব্দে ১০ হাজার সৈন্যের একটি বাহিনী সিসিলিতে পদার্পণ করে। ৮৩১ খ্রিষ্টাব্দে পালেরমো (তৎকালীন বালার্ম) বিজিত হয় এবং এটিই হয়ে ওঠে মুসলিম সিসিলির রাজধানী। ৮৭৮ সালে সিরাকিউস বিজয়ের মাধ্যমে দ্বীপের ওপর মুসলিম নিয়ন্ত্রণ সুসংহত হয়।
শাসনব্যবস্থা ও সামাজিক কাঠামো:
মুসলিম শাসনামলে সিসিলি একটি সমৃদ্ধ প্রদেশে পরিণত হয়। আঘলাবিরা এখানে একটি প্রগতিশীল শাসনব্যবস্থা প্রবর্তন করে। মুসলিমদের জন্য ইসলামী আইন এবং খ্রিষ্টান ও ইহুদিদের জন্য তাদের নিজস্ব আইন অনুযায়ী বিচারব্যবস্থা কার্যকর ছিলো। অমুসলিমদের ওপর ‘জিজিয়া’ এবং ভূমির ওপর ‘খরাজ’ কর ধার্য করা হলেও তারা পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করতো।
মুসলিমদের মধ্যে তিনটি প্রধান গোষ্ঠী বিদ্যমান ছিলো-
১. আরব অভিজাত: যাঁরা মূলত প্রশাসনিক ও উচ্চপদে আসীন ছিলেন।
২. আমাজিঘ (বার্বার): উত্তর আফ্রিকা থেকে আসা যোদ্ধাদের একটি বড় অংশ ছিলো আমাজিঘ বা বার্বার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর।
৩. নব্য মুসলিম ও স্থানীয় জনগণ: সিসিলির স্থানীয় অধিবাসী যারা কালক্রমে ইসলাম গ্রহণ করেছিলো।
ফাতিমি শাসন ও অভ্যন্তরীণ অস্থিরতা:
দশম শতাব্দীর শুরুতে (৯০৯ খ্রি.) উত্তর আফ্রিকায় শিয়া ফাতিমি খেলাফতের উত্থান ঘটলে সিসিলি তাদের অধীন চলে যায়। কিন্তু ফাতিমিদের কঠোর করনীতি এবং ধর্মীয় মতপার্থক্যের কারণে সুন্নি সংখ্যাগুরু সিসিলিয়ানরা বারবার বিদ্রোহ করে। বিশেষ করে উপার্জনের এক-পঞ্চমাংশ (খুমুস) কর প্রদানের নির্দেশে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।
৯৪৮ সালে আল-হাসান আল-কালবিকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার পর সেখানে ‘কালবি রাজবংশ’ প্রতিষ্ঠিত হয়, যারা ফাতিমিদের অনুগত থেকে প্রায় ১০০ বছর সিসিলি শাসন করে।
মুসলিম সিসিলির পতন ও নরম্যান বিজয়:
এগারো শতকের শুরুতে মুসলিম সিসিলি অভ্যন্তরীণ কোন্দল ও ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে (তায়েফা) বিভক্ত হয়ে পড়ে। এই অনৈক্যের সুযোগ নেয় উত্তরের যুদ্ধবাজ জাতি ‘নরম্যানরা’। ১০৬১ সালে রজার ডি হাউটভিলের নেতৃত্বে নরম্যান আক্রমণ শুরু হয়।
মুসলিমদের অনৈক্য এবং উত্তর আফ্রিকা থেকে পর্যাপ্ত সাহায্য না আসার কারণে ১০৭২ সালে পালেরমো এবং ১০৯১ সালে সর্বশেষ শহর হিসেবে নোতো নরম্যানদের দখলে চলে যায়। এর মাধ্যমে সিসিলিতে ২০০ বছরের সরাসরি মুসলিম শাসনের অবসান ঘটে।
নরম্যান রাজা দ্বিতীয় রজারের (১১৩০-১১৫৪) শাসনকাল ছিলো ধর্মীয় সহনশীলতার এক স্বর্ণযুগ। সে মুসলিম নেতাদের কদর করতো। তার রাজদরবারেই বিখ্যাত ভূগোলবিদ আল-ইদ্রিসি তার অমর কাজ ‘ট্যাবুলা রজেরিয়ানা’ (বিশ্বের মানচিত্র) সম্পন্ন করেন।
তবে পরবর্তী শাসকদের সময় অবস্থা শোচনীয় হয়ে পড়ে। ১১৯৯ সালে পোপ ইনোসেন্ট তৃতীয় সিসিলির মুসলিমদের ‘শত্রু’ হিসেবে ঘোষণা করে। ১২৬৬ সালের মধ্যে সিসিলির শেষ মুসলিম বাসিন্দাদেরও দ্বীপ ত্যাগ করতে বাধ্য করা হয়।
স্থাপত্য ও সংস্কৃতির উত্তরাধিকার:
আজকের ইতালীয় সংস্কৃতিতে মুসলিম সিসিলির প্রভাব গভীরভাবে মিশে আছে। পালেরমোর ‘সান জিওভান্নি দেগলি এরেমিটি’ গির্জাটি একসময় মসজিদ ছিলো, যার লাল গম্বুজগুলো আজও আরব স্থাপত্যের সাক্ষ্য দেয়।
পালেরমোর ক্যাথেড্রালের গায়ে এখনো অ্যারাবিক ক্যালিগ্রাফি খোদাই করা দেখা যায়। এ ছাড়া সিসিলির রান্নায় লেবু, কমলা, আখ, পেস্তা ও জাফরানের ব্যবহার মুসলিমরাই প্রথম সেখানে জনপ্রিয় করেছিলেন।
পরিসংখ্যান ও বর্তমান চিত্র:
সিসিলিতে মুসলিম শাসনের চূড়ান্ত পর্যায়ে (দশম শতকের শেষ ভাগে) মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পায়। ঐতিহাসিকভাবে ধারণা করা হয়-
* পালেরমো সে সময় ইউরোপের অন্যতম জনবহুল শহর ছিলো, যার জনসংখ্যা ছিলো প্রায় ৩ লাখ ৫০ হাজার (দশম শতাব্দী)।
* সমগ্র সিসিলিতে তখন ৩০০টির বেশি মসজিদ ছিলো (ইবনে হাওকালের বর্ণনা অনুযায়ী)।
* বর্তমান সিসিলির মোট জনসংখ্যার একটি বড় অংশের ডিএনএতে ৭ থেকে ১০% পর্যন্ত উত্তর আফ্রিকান ও আরব বংশগতির প্রভাব পাওয়া যায়।
মুসলিম সিসিলির এই ইতিহাস শিক্ষা দেয়- জ্ঞান ও সহনশীলতা একটি জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যায়, আর অনৈক্য ডেকে আনে পতন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ১ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৩ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৫ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬ ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব… ২৬ অক্টোবর, ২০২৬