মুসলিম নেতাকে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ জেলেনস্কির, নেপথ্যে কোন পরিকল্পনার ছক?
, ২০ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ রবি’ ১৩৯১ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভকে বরখাস্ত করে মুসলিম নেতা রুস্তম উমেরভকে নিয়োগ দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এর মাধ্যমে প্রথম কোনো মুসলিম প্রতিরক্ষামন্ত্রী পেলো কিয়েভ। মনে করা হচ্ছে, শীর্ষ নেতৃত্ব থেকে দুর্নীতির প্রবণতা সাফ করতেই এই উদ্যোগ নিয়েছে জেলেনস্কি। সেই সাথে এর পেছনে আরও বড় কোনো কারণ আছে বলে আভাস দিচ্ছেন বিশ্লেষকরা।
রুস্তম উমেরভের জন্ম উজবেকিস্তানের সমরখন্দে হলেও তিনি মূলত ক্রাইমিয়ার তাতার বংশোদ্ভূত। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া দখল করে রাশিয়া। ফলে রুস্তমকে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগের পেছনে জেলেনস্কির ক্রাইমিয়া পুনরুদ্ধারের বড় পরিকল্পনা রয়েছে বলে মনে করা হচ্ছে। ২০২০ সাল থেকেই ইউক্রেন সরকারের একটি টাস্কফোর্সের সদস্য রুস্তম উমেরভ। ক্রাইমিয়ায় রাশিয়ার দখলদারিত্ব অবসানের কৌশল নির্ধারণে কাজ করছে এই টাস্কফোর্স।
৪১ বছর বয়সী রুস্তম উমেরভ বর্তমানে ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউক্রেনীয় ছাড়াও তাতার, রুশ, তুর্কি ও ইংরেজি ভাষায় দখল রয়েছে রুস্তমের। ১৯৯৮ সালে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি। পরে ইউরোপিয়ান ইয়ুথ পার্লামেন্টেও যোগ দেন।
গত বছর যুদ্ধ শুরুর পর মার্চে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসে ইউক্রেনের একটি প্রতিনিধিদল। সেই দলের সদস্য ছিলেন রুস্তম। এছাড়া বিভিন্ন বিষয়ে মধ্যস্থতায় রুস্তমের বড় ভূমিকা রয়েছে। কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্যবাহী জাহাজ চলাচল নির্বিঘœ রাখতে আলোচনায় অংশ নিয়েছিলেন তিনি। পাশাপাশি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময়ের আলোচনায়ও ভূমিকা রয়েছে তার। গত বছরই মারিউপোল শহরে আটকে পড়া ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আধা সামরিক দল আজভ ব্যাটালিয়নের যোদ্ধাদের মুক্তি নিয়েও দরকষাকষি করেছিলেন ইউক্রেনের নতুন এই প্রতিরক্ষামন্ত্রী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খারগ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ইরান যুদ্ধে বেকায়দায় সন্ত্রাসী ড্রাম্প
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের কথিত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাও অকার্যকর প্রমাণিত হয় যোদ্ধাদের আক্রমণের মুখে।
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালদ্বীপে অগ্নিকান্ডে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ২ রিফুয়েলিং বিমানে হামলা, একটি ভূপাতিত, আরেকটি ক্ষতিগ্রস্ত -নিহত ৪ মার্কিন সেনা, আহত ২
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালদ্বীপে অগ্নিকারে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)