মুসলিম ছাত্রের নাম শুনেই ভারতের সরকারি ইন্টারভিউ বোর্ড বলল, ‘তুমি উপযুক্ত নও’
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মাস্টার অব ফার্মাসি (এম.ফার্ম) গবেষণার এক মেধাবী ছাত্র উত্তর প্রদেশের শান মোহাম্মদ। কেন্দ্রীয় সরকারের অধীনে একটি ইন্টারভিউ দিতে গিয়ে চরম তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। তার অভিযোগ, শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়ের কারণে ইন্টারভিউ বোর্ডে কোনো কারিগরি প্রশ্ন ছাড়াই তাকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে।
শান মোহাম্মদ বুলন্দশহরের আহমেদপুর তান্ডা গ্রামের এক সাধারণ কৃষক পরিবারের সন্তান। তিনি গ্রেটার নয়ডার একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে ফার্মাকোলজিতে স্নাতকোত্তর করছেন। সম্প্রতি তিনি দেশটির যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি (এনডিটিএল)-এ একটি ছয় মাস মেয়াদী ইন্টারনিশিপের জন্য আবেদন করেছিলেন। ২০ হাজার রুপির বৃত্তির এই ইন্টারনিশিপের প্রাথমিক বাছাই পর্বে তিনি উত্তীর্ণও হয়েছিলেন।
ইন্টারভিউ চলাকালীন কি ঘটেছিলো?
শানের দাবি অনুযায়ী, গত ৩০ মার্চ দুপুর ১২টায় অনলাইনে তার ইন্টারভিউ শুরু হয়। কিন্তু সংযোগ স্থাপনের মাত্র ২-৩ মিনিটের মধ্যেই পরিস্থিতি বদলে যায়।
শান জানান, “ইন্টারভিউ শুরু হওয়ার পর তারা কেবল আমার নাম জানতে চান। নাম বলার সাথে সাথেই কোনো প্রকার কারিগরি বা বিষয়ভিত্তিক প্রশ্ন ছাড়াই আমাকে বলা হয় যে আমি এই পদের জন্য উপযুক্ত নই। আমাকে অবিলম্বে মিটিং থেকে লিভ নিতে বলা হয়।”
শান অভিযোগ করেন, তিনি যখন তার যোগ্যতার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, তখন তাকে বলা হয় যে তার পড়ার বিষয় (ফার্মাকোলজি) এই ইন্টারনিশিপের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অথচ সরকারি বিজ্ঞপ্তিতে পরিষ্কার উল্লেখ ছিলো যে, এম.ফার্ম করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এই ঘটনার পর শান মোহাম্মদ লিঙ্কডইন এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যন্ত্রণার কথা তুলে ধরেন। তিনি লিখেন, “আমি কেবল আমার মেধার ওপর ভিত্তি করে একটি সুযোগ চেয়েছিলাম। যেখানে ২২ জন প্রার্থীর মধ্যে আমিই একমাত্র মুসলিম ছাত্র ছিলাম, সেখানে আমার সাথে এমন আচরণ আমার আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে।”
তার মতে, ফার্মাকোলজি বিষয়টির সাথে ড্রাগ অ্যানালাইসিস বা ডোপ টেস্টিং সরাসরি যুক্ত। তাই তাকে অনুপযুক্ত বলার পেছনে কোনো যুক্তি নেই বরং তার ধর্মীয় পরিচয়ই এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)