রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ইলমে তাছাওউফ

মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৯)

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, রাত ৩:৪৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৫৫
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৯)
হযরত বাবা ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি উনাকে সে লোক যখন একথা বললো, উনি পুনরায় তাকে সে কথাটাই জিজ্ঞাসা করলেন, যে আচ্ছা মোল্লা সাহেব আপনি তো চলে যাচ্ছেন এখন এ মাসয়ালাটা কাকে জিজ্ঞাসা করি আপনাকেই আবার জিজ্ঞাসা করার দরকার। এটা একটা তাহক্বীক্ব করার দরকার রয়েছে। ইসলামের ভিত্তি কয়টা? সে তো আবার একই কথা বললো, কেন? আমি তো বলেছি আগেই দলীল আদিল্লাহ দিয়ে ৫টি ইসলামের ভিত্তি। কালিমা, নামায, রোযা, হজ্জ, যাকাত। তো উনি বললেন, আমি তো একটা কিতাবে পড়েছিলাম ইসলামের ভিত্তি ৬টা। সে আবার উত্তেজিত হয়ে গেল। হয়ে বললো, এজন্যই আপনাদের পীর ফকীর যারা রয়েছেন, তাদের কাছে আমি আসি না, তারা যা জানে না সেটা নিয়ে বাড়া বাড়ি করে। তাদের ইলিম নেই, ইত্যাদি ইত্যাদি। হযরত বাবা ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি একটু মুচকি মুচকি হাসতেছিলেন তার কথা শুনে। সে উত্তেজিত হয়ে এসমস্ত কথা বলে সে চলে গেল, সে আয়াত শরীফ তিলাওয়াত করে-
فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرٰى مَعَ الْقَوْمِ الظَّالِمِيْنَ
চলে গেল উনি আর কিছু বললেন না। সে হজ্জ করলো সাত বার। সাত বছর সে সেখানে অবস্থান করলো। যখন সে মোল্লা সাহেব হজ্জ করে ফিরতেছিল, জাহাজে করে আসতো হিন্দুস্তানে। চারদিন চলার পর জাহাজটা তুফানে পড়ে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যায়। মোল্লা সাহেব একটা কাঠ ধরে, একটা বড় তক্তা ধরে কোনরকম সমুদ্রের পারে আশ্রয় পেল। সে গিয়ে যখন পারে উঠলো, উঠে দেখলো সেখানে ঝোপ ঝাড় জঙ্গল আর পাহাড় পর্বত। জন মানবহীন, পশু-পাখি নেই, কিছুই নেই। গুহা রয়েছে। পাহাড়-পর্বত। ভয়ানক জায়গা। খাদ্য পানীয় কিছুই নেই। সমুদ্রের পানি লবণাক্ত সেটাও খাওয়া যায় না। একাধারা তিন দিন হয়ে গেল, খাওয়া নেই, পরা নেই। খাদ্য এবং পানীয় এর অভাবে সে মোল্লা সাহেব কাতর। হঠাৎ দেখতে পেল এক ব্যক্তি ঘোষণা করতেছে, যে রুটি! পানি! রুটি! পানি! বলে চিৎকার করে। এক ফেরিওয়ালা এগিয়ে আসছেন, কারো খাদ্য-পানীয়র দরকার রয়েছে কি? ঘোষণা করতে করতে সে মোল্লা সাহেবের সামনে এসে উপস্থিত হয়ে গেল। মোল্লা সাহেব দেখে খুব খুশি হলো। যে বাবা ঠিক আছে আপনি এসেছেন, আমি তো ক্ষুধার্ত তিন দিন ধরে। আমাকে কিছু খাদ্য দিন। ফেরিওয়ালা যিনি উনি বললেন, এটা কি করে সম্ভব যে তোমাকে আমি খাদ্য দিব। আমি তো ব্যবসা করে থাকি। পয়সার বিনিময় ছাড়া তো দিতে পারবো না। সেই মোল্লা সাহেব কুরআন হাদীছ থেকে বুঝালো। যে আমি ৭ বার হজ্জ করেছি। ৭ বার রওযা শরীফ যিয়ারত করেছি। আমি একজন আলিম। কাজেই, আমাকে খাওয়ালে তোমার ফযীলত হবে ইত্যাদি ইত্যাদি। আমি ক্ষুধার্ত, আমি ইন্তিকাল করবো। মানুষকে বাঁচানো ফরয। অনেক দলীল আদিল্লাহ সে পেশ করলো। যিনি ফেরিওয়ালা উনি বললেন, যে দেখুন আপনার এ সমস্ত ব্যাপার তো আমার জানা রয়েছে, তো আপনাকে যদি আমি খাওয়াই তাহলে প্রকৃতপক্ষে আমার পুজি শেষ হয়ে যাবে, আমি নিজেই না খেয়ে থাকবো। এটা কি করে সম্ভব? আমি তো বিনিময় ছাড়া দিতে পারবো না। তো সেই মোল্লা সাহেব বললেন, যে দেখুন আমি তো প্রায় ৭ বার হজ্জ করেছি। আপনি দয়া করে আমার প্রতি একটু ইহসান করুন। তখন সেই যিনি ফেরিওয়ালা উনি বললেন, তাহলে এক কাজ করা যেতে পারে। আপনি ৭ বার হজ্জ করেছেন, তাহলে আপনি ঠিক আছে মুখে বলুন, যে ৭ বার যে হজ্জের ছওয়াব সেটা আপনি আমাকে দিয়ে দিবেন তাহলে আপনাকে আমি রুটি এবং পানি দিব। মোল্লা সাহেব মনে মনে চিন্তা করলো, মুখে বলে দিব তাতে কি হয়েছে, এতে কি আমার নেকি কমে যাবে? আগে খেয়ে নিই পরে ফায়ছালা হবে। ঠিক আছে, রুটির বিনিময়ে আমার ৭ বারের হজ্জ যা রয়েছে, সব আপনাকে দিয়ে দিলাম, আমাকে তবু খাদ্য-পানীয় দান করুন। তখন সেই যিনি ফেরিওয়ালা তিনি খাদ্য-পানীয় দিলেন, সে পেট ভরে খেল। খেয়ে জিজ্ঞাসা করলো আপনি কোথায় থাকেন? বললেন, কাছেই আমি থাকি। মোল্লা সাহেব পিছন পিছনে আসলেন, সেই ফেরিওয়ালা উনি কোথায় থাকেন, জানার জন্য, উনি একটা পাহাড়ের বাঁক ঘুরে উনি অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য হয়ে গেলেন। মোল্লা সাহেব আর ধরতে পারলো না কোথায় উনি গেলেন।
আবার একইভাবে তিন দিন অতিবাহিত হয়ে গেল। খাদ্য-পানীয়ের কারণে সে ক্ষুধার্ত, ক্লান্ত শ্রান্ত, কাহিল। ঠিক ঐ সময় আবার সেই ঐ পূর্বের ফেরিওয়ালা যিনি ছিলেন, তিনি রুটি-পানি বলে এগিয়ে এলেন। উনি আবার সেই খাদ্য-পানীয় এনে বললেন, যে কারো খাদ্য-পানীয় দরকার রয়েছে কি? মোল্লা সাহেব বের হয়ে বললেন, যে আমারই খাদ্যের দরকার রয়েছে, পানীয় দরকার রয়েছে, আমি তো ক্ষুধার্ত, পিপাসিত। ৩ দিন ধরে না খাওয়া। সেই ফেরিওয়ালা উনি বললেন, যে কি করে আপনাকে খাওয়া দেওয়া যাবে, আপনার তো পয়সা নেই। আপনি গতবার হজ্জ দিয়ে দিলেন, এবার তাহলে কি দিবেন? ঠিক আছে তাহলে এক কাজ করতে পারেন, আপনার সারা জীবনের যত রোযা রেখেছেন, সেই ছওয়াবটা আমাকে দিয়ে দেন। তাহলে আমি রুটি দিব। মোল্লা সাহেব বললো, ঠিক আছে, আমার সারা জীবনে আমি যা রোযা রেখেছি, এটার যে নেকী সেটা আপনাকে আমি দিয়ে দিলাম। সেই ফেরিওয়ালা যিনি উনি তাকে খাদ্য পানীয় দিয়ে দিলেন। মোল্লা সাহেব খেয়ে তৃপ্ত হলো। ঠিক পূর্বের মত উনি সব উনার যা ছিল সেটা গুটিয়ে নিয়ে রওয়ানা হলেন, সেই ফেরিওয়ালা উনি দ্রুত হাঁটতে লাগলেন। সেই মোল্লা সাহেব পিছন পিছন হাঁটতে লাগলো উনাকে ধরার জন্য। কিন্তু উনি আগের বারের মত আবার একটা বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেলেন। মোল্লা সাহেব আর খুঁজে পেলো না। সে নিরাশ হয়ে ফিরে আসলো। (অসমাপ্ত)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে