রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ইলমে তাছাওউফ

মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৪৭)

শায়েখ বা মুর্শিদ ক্বিবলা যখন যা আদেশ করবেন তখন তা পালন করাই মুরীদের জন্য সন্তুষ্টি লাভের কারণ
এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, সকাল ৭:১৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৫৫
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৪৭)

কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা যদি কোন সময় বাহ্যিক দৃষ্টিতে শরীয়তের খেলাফ আমল করেন বা করার নির্দেশ দেন তাহলে বুঝতে হবে যে তাতে কোন হিকমত বিদ্যমান। যার শেষ পরিণতি উত্তম।
হযরত ইসমাইল হাক্কী বারূসুবী রহমতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত তাফসীর গ্রন্থ “তাফসীরে রূহুল বয়ানে” একথাই উল্লেখ করেছেন-
وغاية بان كل ماصدر عنه فله حكمة حميدة البتة وهذا من اداب المتعلم مع العالم والتابع مع المتبوع.
অর্থ: “উনার (পীর ও মুর্শিদ) থেকে যা প্রকাশ পায় তাতে হিকমত রয়েছে এবং শেষ পরিণতি উত্তম প্রশংসনীয়। আর এটাই হচ্ছে শিক্ষার্থীর জন্য শিক্ষকের বা সালিকের (মুরীদের) জন্য শায়েখউনা র (পীর ও মুর্শিদের) প্রতি এবং সকল অনুসারীর জন্য অনুসরণীয় ব্যক্তিবর্গের প্রতি আদবের অন্তর্ভুক্ত।
উল্লেখ্য যে, এ বিষয়টি ছোহবতের এমন একটি গুরুত্বপূর্ণ দিক যার প্রতি দৃষ্টি না রাখলে ছোহবতে থাকা অত্যন্ত কঠিন। কেননা পীর ও মুর্শিদ বা অনুসরণীয় ব্যক্তির আমলের প্রতি যদি মুরীদ বা অনুসরণকারী সন্দিহান হয় বা ই’তিরাজ করে তাহলে তার ছোহবতে থেকে কোন ফায়দা হাছিল করতে পারবে না।
কাজেই যতদিন ছোহবত ইখতিয়ার করবে ততদিন কোন ই’তিরাজ করতে পারবে না।
জনৈক বুযূর্গ বলেছেন- “ওহে মন! যদি তুমি প্রেমাস্পদের সন্তুষ্টি চাও তবে তুমি তাই করো যা সে বলে। রক্তাশ্রু প্রবাহিত করতে বললে জিজ্ঞাসা করো না, কেন? প্রাণ বিসর্জন দিতে বললে, কারণ জিজ্ঞাসা করো না।” (মাকতুবাতে সদী)
হযরত কাজী ছানাউল্লাহ পানিপথি রহমতুল্লাহি আলাইহি উনার তাফসীর গ্রন্থ, “তাফসীরে মাজহারীতে” উল্লেখ করেছেন-
يجب على المريد ترك الاعتراض على الشيخ وان ظهر على يديه منكر ظاهرا بعد ماثبت عنده انه اهل الكمال والتكميل فان كان المريد لايستطيع ذلك لاجل اختلاف المشرب يجب عليه ترك مصاحبة غير منكر كماله.
অর্থ: “শায়েখ বা মুর্শিদ ক্বিবলা কামিলে মুকাম্মিল এটা মুরীদের নিকট স্পষ্ট হওয়ার পর যদি শায়েখের থেকে বাহ্যিকভাবে মুনকার (অপছন্দনীয়) কাজ প্রকাশ পায় তবুও স্বীয় মুর্শিদের প্রতি বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকা মুরীদের জন্য ওয়াজিব। আর মাসলাক বা মাসয়ালা-মাসায়েলের ইখতিলাফের কারণে মুরীদ যদি (তার) মুর্শিদ ক্বিবলার আমলে ধৈর্যধারণ করতে সক্ষম না হয় বা মেনে নিতে না পারে তাহলে মুরীদের জন্য ওয়াজিব হলো, মুর্শিদ ক্বিবলার কামালতকে অস্বীকার না করে বরং (কিছুদিনের জন্য) মুর্শিদ ক্বিবলার ছোহবত থেকে বিরত থাকা।”
তিনি আরো উল্লেখ করেন যে-
من اتى به من اولياء الله تعالى لايجوز عليه الانكار لانه من تقلد عالما لقى الله سالما.
অর্থ: “যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার ওলীগণের ছোহবত ইখতিয়ার করবে তার জন্য মহান আল্লাহ পাক উনার ওলীগণকে ইন্কার (অস্বীকার) করা বা উনাদের আদেশ-নিষেধের প্রতি চূ-চেরা, কীল-কাল করা জায়েয হবে না। কেননা যে ব্যক্তি কোন হক্কানী-রব্বানী আলেমের তাক্বলীদ (পূর্ণ অনুসরণ) করবে সে ব্যক্তি অতি সহজেই বা নিরাপদে মহান আল্লাহ পাক উনার সাক্ষাত পাবে, দীদার লাভ করবে।” (তাফসীরে মাজহারী, ৬ষ্ঠ খ- ৫২)
আরো উল্লেখ আছে যে-
ومن الاداب ان لايكون معترضا على افعال الشيخ واقواله واحواله وجميع حركاته وسكناته معتقدا له فى جميع حالاته وان شاهد منه معاملة غير مرضية بنظر عقله وشرعه فلاينكره بها ولايسئى الظن فيه يحسن فيه الظن ويعتقد انه مصيب فى معاملاته مجتهد فى ارائه وانما الخطا من قصور نظرى وسخافة عقلى وقلة علمى.
অর্থ: “শায়েখ বা মুর্শিদ ক্বিবলার প্রতি মুরীদের আদব হচ্ছে, মুর্শিদ ক্বিবলার কোন কাজ-কর্ম, কথা-বার্তা, উঠা-বসা, আচার-আচরণে, সুখে-দুঃখে, সচ্ছল-অসচ্ছল, কোন অবস্থাতেই মুরীদ বিরূপ মন্তব্যকারী হবে না। বরং মুর্শিদ ক্বিবলার প্রতি সর্বাবস্থায় পূর্ণ আক্বীদা-বিশ্বাস, হুসনে যন বা সুধারণা রাখতে হবে। যদিও উনার দ্বারা এমন কাজ-কর্ম, আচার-আচরণ প্রত্যক্ষ করে যা তার সাধারণ আকল ও শরীয়তের দৃষ্টিকোণ থেকে (অপছন্দনীয়) মুনকার বলে মনে হয় তবুও কোন ক্ষেত্রে ঐ বিষয়কে এনকার (বিরূপ-মন্তব্য) করবে না এবং কোন বিষয়ে উনার প্রতি খারাপ ধারণা পোষণ করবে না, বরং সুধারণা পোষণ করবে। আর এরূপ আক্বীদা-বিশ্বাস বদ্ধমূল রাখতে হবে যে, উনার সমস্ত কাজ-কর্ম সঠিক এবং তিনি অভিষ্ট লক্ষ্যে উপনীত মুজতাহিদ। আর দৃশ্যতঃ ভুল-ত্রুটি যা আমার দৃষ্টির ভ্রষ্টতা, ইলিম ও আকলের স্বল্পতা হেতু অনুধাবনে অক্ষম।”(অসমাপ্ত)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৩ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ দিন আগে তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম ৫ দিন আগে কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আক… ৬ নভেম্বর, ২০২৬ সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৫ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) ২৮ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) ২৭ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) ২৬ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) ২৫ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬) ৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর… ২৪ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) ২২ অক্টোবর, ২০২৬