রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ইলমে তাছাওউফ

মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৪৫)

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, সকাল ১১:২০ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৫৫
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৪৫)

শায়েখ বা মুর্শিদ ক্বিবলা যখন যা আদেশ করবেন তখন তা পালন করাই মুরীদের জন্য সন্তুষ্টি লাভের কারণ
বর্ণিত আছে যে, একবার এক ব্যক্তি খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনাকে বিভিন্ন সূরার শুরুতে বর্ণিত
الم - حم - ص - يس - الر-
ইত্যাদি হুরূফে মুকাত্তায়াতের অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তার জাওয়াবে তিনি বলেছিলেন-
اَبْهِمُوا مَا اَبْهَمَهُ اللهُ تَعَالٰى
অর্থ: “মহান আল্লাহ পাক তিনি যা গোপন রেখেছেন তা গোপন রাখো। ”
অর্থাৎ গোপনীয় বিষয়গুলো যেভাবে আছে সেগুলো সেভাবে গোপন রাখাই উচিত।
মূলতঃ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম, ইমাম-মুজতাহিদ উনারা আমভাবে তা প্রকাশ করেননি। বরং গোপন রেখেছেন। আর যারা গোপন রাখতে সক্ষম উনারাই নিয়ামত প্রাপ্ত হয়ে থাকেন।
এ প্রসঙ্গে উল্লেখ করা হয়, হযরত ইউসুফ ইবনে হুসাইন রয়ী রহমতুল্লাহি আলাইহি। তিনি প্রথম জীবনে স্বপ্নযোগে মহান আল্লাহ পাক উনার জলীলুল কদর রসূল, হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার নির্দেশ মুবারকে সে যুগের মহান আল্লাহ পাক উনার ওলী, হযরত যুন নুন মিশরী রহমতুল্লাহি আলাইহি উনার ছোহবত মুবারক লাভের জন্য মিশর অভিমুখে রওয়ানা করলেন। মিশর পৌঁছে উনার দরবার শরীফে গিয়ে উঠলেন। একদিন হযরত যুন নুন মিশরী রহমতুল্লাহি আলাইহি তিনি উনাকে জিজ্ঞেস করলেন- “হে ব্যক্তি! তোমার নাম কি? তিনি বললেন, ‘ইউসুফ ইবনে হুসাইন’।
হযরত যুন নুন মিশরী রহমতুল্লাহি আলাইহি তিনি উনাকে আর কিছু জিজ্ঞেস করলেন না। প্রায় এক বছর অতিবাহিত হলো। এক বছর পরে তিনি আবার জিজ্ঞেস করলেন, ‘তুমি কোথা হতে এসেছো?’
হযরত ইউসুফ ইবনে হুসাইন রয়ী রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন। ‘হুযূর! আমি “রয়” প্রদেশ থেকে এসেছি। আপনার নিকট কিছু আরজ ছিলো। ’
জবাবে হযরত যুন নুন মিশরী রহমতুল্লাহি আলাইহি কিছুই বললেন না। এভাবে আরও এক বছর কেটে গেলো। তারপর একদিন হযরত যুন নুন মিশরী রহমতুল্লাহি আলাইহি তিনি উনাকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি চাও?’ জবাবে তিনি বললেন, হুযূর! আমি আপনার দরবার শরীফে “ইসমে আ’যম” শিক্ষা করার উদ্দেশ্য নিয়ে আগমন করেছি।
উনার কথা শুনে হযরত যুন নুন মিশরী রহমতুল্লাহি আলাইহি কোন উত্তর দিলেন না। এভাবে আরও এক বছর কেটে গেলো। একদিন হযরত যুন নুন মিশরী রহমতুল্লাহি আলাইহি তিনি একটি মুখবন্ধ কৌটা, হযরত ইউসুফ ইবনে হুসাইন রয়ী রহমতুল্লাহি আলাইহি উনার হাতে দিয়ে বললেন, ‘নীলনদের অপর তীরে অমুক স্থানে এক বুযূর্গ ব্যক্তি আছেন। উনার কাছে কৌটাটি পৌঁছাতে হবে।
হযরত ইউসুফ ইবনে হুসাইন রয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি কৌটাটি নিয়ে যথাস্থানে পৌঁছিয়ে দেয়ার উদ্দেশ্যে রওয়ানা হলেন। কৌটাটির ভিতরে কি যেন খটখট আওয়াজ হচ্ছিলো। কিছু একটা নড়াচড়া করছিলো। বেশ কিছু দূর যাওয়ার পর উনার প্রবল ইচ্ছা জাগলো যে, কৌটাটি খুলে দেখবেন তার মধ্যে কি নড়াচড়া করছে? এক পর্যায়ে তিনি কৌটাটি খুললেন। খোলামাত্র ভিতর থেকে ছোট একটি ইঁদুর লাফ দিয়ে পড়ে জঙ্গলে পালিয়ে গেলো। তিনি আর চেষ্টা করেও ইদুরটি ধরতে পারলেন না। ইদুরতো আর দৌড়ে ধরা যায় না। এখন কি করবেন? বেশ ভাবনায় পড়ে গেলেন।
হযরত ইউসুফ ইবনে হুসাইন রয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি ভাবতে লাগলেন যে, এখন কি তিনি খালি কৌটা নিয়েই সেই ব্যক্তির কাছে যাবেন, না আবার হযরত যুন নুন মিশরী রহমতুল্লাহি আলাইহি উনার কাছে ফিরে যাবেন। অনেক ভেবে-চিন্তে খালি কৌটা নিয়ে শেষ পর্যন্ত সেই বুযূর্গ ব্যক্তির নিকট গিয়ে পৌঁছলেন। বুযূর্গ ব্যক্তি উনাকে দেখে মুচকি হাসলেন। এবং বললেন, হে ব্যক্তি! হযরত যুন নুন মিশরী রহমতুল্লাহি আলাইহি তিনি তোমাকে একটি কৌটা দিয়েছিলেন আমার নিকট পৌঁছানোর জন্য, তুমি আমানত রক্ষা করতে পারলে না। তুমি একটা ইঁদুরের খটখটানি বরদাশত করলে পারলে না! তুমি কিভাবে ইসমে আ’যম শিক্ষা লাভ করবে? যেখান থেকে এসেছো সেখানে ফেরত যাও।
হযরত ইউসুফ ইবনে হুসাইন রয়ী রহমতুল্লাহি আলাইহি লজ্জিত হয়ে হযরত যুন নুন মিশরী রহমতুল্লাহি আলাইহি উনার দরবার শরীফে ফেরত আসলেন।
হযরত যুন নুন মিশরী রহমতুল্লাহি আলাইহি তিনি সবই জানতেন। তিনি উনাকে বললেন, ‘আমি তোমার ব্যাপারে অনেকবার (এক বর্ণনায়) সাতবার মহান আল্লাহ পাক উনার দরবার শরীফে অনুমতি চেয়েছি, বারে ইলাহী! আমি তাকে কিছু দেই? মহান আল্লাহ পাক তিনি অনুমতি দেননি। বারবার আরজি পেশ করায় মহান আল্লাহ পাক তিনি আমাকে বললেন, তাহলে আপনি পরীক্ষা করুন, পরীক্ষায় যদি সে উত্তীর্ণ হতে পারে তাহলে তাকে কিছু দিবেন। ’
সে জন্য একটি ইঁদুর দ্বারা তোমাকে পরীক্ষা করলাম, কিন্তু তুমিতো উত্তীর্ণ হতে পারলে না। পরীক্ষায় বুঝা গেলো, আমি এতবার বলার পরও মহান আল্লাহ পাক তিনি আমাকে কেন এ ব্যাপারে অনুমতি দেননি। এখন তুমি স্বদেশে ফেরত যাও, ধৈর্যধারণ করে কোশেশ করতে থাকো।
ঘটনা আরো আছে তবে মূল ঘটনা এতটুকুই- পরে আরো পঞ্চাশ বছর রিয়াজত-মাশাক্কাত করার পর তিনি তাকমীলে পৌঁছলেন।
কাজেই আহলে তাছাউফগণের উচিত যথাসম্ভব ইলমে তাছাওউফের হাক্বীক্বতকে গোপন রাখা। গোপন রাখার মধ্যে বহুমূখী কল্যাণ নিহিত। কেননা তা গোপন রাখার মধ্য দিয়ে ঈমানদারগণের ঈমান মজবুত হয়, আমল করতে সহজ হয় তেমনিভাবে মুনাফিকদের কপটতার খোলস উন্মোচিত হয়। তাদের আসল রূপ প্রকাশিত হয়। (অসমাপ্ত)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৩ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ দিন আগে তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম ৫ দিন আগে কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আক… ৬ নভেম্বর, ২০২৬ সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৫ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) ২৮ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) ২৭ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) ২৬ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) ২৫ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬) ৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর… ২৪ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) ২২ অক্টোবর, ২০২৬