রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ইলমে তাছাওউফ

মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২২)

স্বীয় শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার জবান নিঃসৃত কথা মুবারক, আমল মুবারক, ব্যবহার, চলন মুবারক ইত্যাদি কোন বিষয়ে বিন্দু থেকে বিন্দুতম সংশয় বা সন্দেহকে অন্তরে স্থান দিবে না। যা মুরীদের কামিয়াবী হাছিলের পথে সবচেয়ে বড় অন্তরায়
এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৫ মে, ২০২৪, রাত ২:১৮
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২২)

উল্লেখিত ঘটনার বেশ কিছু দিনের মধ্যে হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি উনার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি উনার শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার নৈকট্যশীল মুরীদ থেকে দূরে সরে গেলেন। কিন্তু উনার শায়েখ হযরত আমর ইবনে উছমান মাক্কী রহমতুল্লাহি আলাইহি তিনি চাচ্ছিলেন না হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি তিনি দূরে সরে যান। সে জন্য তিনি উনার এই মুরীদের প্রতি বিশেষ নজর রেখেছিলেন। তবে আগের মত তিনি হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি উনাকে যেরূপ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে তা’লীম-তরবিয়ত দান করতেন সেরকম আর পরিলক্ষিত হলো না।
অন্য একদিনের ঘটনা, হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি তিনি গভীর মনোযোগের সাথে কিছু লিখছিলেন। এমন সময় উনার সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা হযরত আমর ইবনে উছমান মাক্কী রহমতুল্লাহি আলাইহি তিনি তা দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, কি লিখতেছ? হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, পবিত্র কুরআন শরীফের অনুরূপ কিছু লিখছি। নাঊযুবিল্লাহ!
হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি উনার এরূপ উত্তরে হযরত আমর ইবনে উছমান মাক্কী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার প্রতি আরও অসন্তুষ্ট হলেন।
এসবের পর আরো একটি ঘটনা ঘটলো, একদিন হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি তিনি উনার শায়েখের একখানা হস্তলিখিত ইলমে তাছাওউফের কিতাব উনাকে না জানিয়ে নিয়ে গেলেন। অবশ্য উনার অসৎ উদ্দেশ্য ছিলনা। তিনি এরূপ ধারণায় নিয়েছিলেন যে, কয়েকদিন কিতাবখানা পড়বেন, পড়া শেষ হলেই আবার সেটি যথাস্থানে রেখে দিবেন। মহান আল্লাহ পাক উনার লিখন অলংঘনীয়। হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি কিতাবটি নিয়ে যাওয়ার পরেই উনার শায়েখ তা খুঁজে না পেয়ে চিন্তা করলেন যে, কেউ তা চুরি করে নিয়ে গেছে। কিতাবখানা হযরত আমর ইবনে উছমান মাক্কী রহমতুল্লাহি আলাইহি উনার অত্যন্ত প্রিয় ছিল। উল্লেখ্য, তা ছিল হস্ত লিখিত, তাই এর দ্বিতীয় কোন কপিও নেই।
হযরত আমর ইবনে উছমান মাক্কী রহমতুল্লাহি আলাইহি তিনি মূল্যবান কিতাবটি খুজে না পেয়ে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বদদোয়া করলেন। দোয়ার মধ্যে তিনি বলেছিলেন- “আয় আল্লাহ পাক! যে আমার এই দূর্লভ কিতাবখানা নিয়েছে তার হাতগুলো যেন দ্বিখন্ডিত করা হয়। ”
হযরত আমর ইবনে উছমান মাক্কী রহমতুল্লাহি আলাইহি উনার এই বদদোয়া মহান আল্লাহ পাক উনার নিকট কবুল হলো। এবং তারই ফলে পরবর্তীকালে হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি উনার হাতগুলো কাটা হয়েছিল। হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি অবশ্য কিছু দিনের মধ্যেই কিতাবখানা যথাস্থানে রেখে দিয়েছিলেন।
উল্লেখ্য যে, হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি উনার আক্বল-সমঝের অভাব অথবা শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার আদেশ-নিষেধের খিলাফ আমল করা এবং শায়েখের অসন্তুষ্টির কারণে তিনি নিজ শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার দরবার শরীফে বেশী দিন থাকতে পারেননি। পরবর্তীতে হযরত আমর ইবনে উছমান মাক্কী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি উনাকে উনার দরবার শরীফ থেকে বিদায় করে দিলেন।
(১৮) স্বীয় শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার জবান নিঃসৃত কথা মুবারক, আমল মুবারক, ব্যবহার, চলন মুবারক ইত্যাদি কোন বিষয়ে বিন্দু থেকে বিন্দুতম সংশয় বা সন্দেহকে অন্তরে স্থান দিবে না। যা মুরীদের কামিয়াবী হাছিলের পথে সবচেয়ে বড় অন্তরায়।
মাহবুবে ইলাহী, হযরত খাজা নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার খলীফাগণের মধ্যে নাছীরুদ্দীন মাহমূদ চেরাগে দেহলবী রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন অন্যতম।
মাহবুবে ইলাহী, হযরত খাজা নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি প্রায়ই সামা মজলিসের আয়োজন করতেন। একদিন সামা শরীফের মজলিস হচ্ছিল, সে সময় নাছীরুদ্দীন মাহমূদ চেরাগে দেহলবী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বাড়ীতে ছিলেন। উনার এক পীর ভাই হযরত নাছীরুদ্দীন মাহমূদ চেরাগে দেহলবী রহমতুল্লাহি আলাইহি উনাকে নিতে আসলেন। অতঃপর বললেন, আপনি সামা মাহফিলে যাবেন না? হযরত নাছীরুদ্দীন মাহমূদ চেরাগে দেহলবী রহমতুল্লাহি আলাইহি তিনি বেশী কিছু বলেননি, শুধু এতটুকুই বলেছিলেন, “সবসময় না গেলেও তো চলে। ” উনার সেই পীর ভাই আর কিছু বললেন না, সেখান থেকে এসে উনার সম্মানিত শায়েখ হযরত খাজা নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার নিকট বিষয়টি পেশ করলেন।
হযরত খাজা নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি তখন শুনে শুধু এতটুকুই বললেন-
حق ھمی است کہ او گفتہ
“সে যা বলেছে ঠিকই বলেছে। সবসময় মজলিসে না আসলেও তো চলে”।
সাথে সাথে উনার নিকট ফায়েজ-তাওয়াজ্জুহ আসা বন্ধ হয়ে গেলো। উনার সিলসিলাও বন্ধ হয়ে গেলো। নাঊযুবিল্লাহ!
যার কারণে তিনি যতটুকু ফায়েজ-তাওয়াজ্জুহ, নিয়ামত উনার শায়েখের থেকে হাছিল করেছিলেন, উনার ইন্তেকালের পরে সব দাফন করে দেয়া হলো। তিনি এত বড় বুযূর্গ ব্যক্তি হওয়া সত্বেও উনার ইন্তেকালের সাথে সাথেই উনার সিলসিলাও বন্ধ হয়ে গেল। (অসমাপ্ত)

-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৩ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ দিন আগে তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম ৫ দিন আগে কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আক… ৬ নভেম্বর, ২০২৬ সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৫ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) ২৮ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) ২৭ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) ২৬ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) ২৫ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬) ৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর… ২৪ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) ২২ অক্টোবর, ২০২৬