রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ইলমে তাছাউফ

মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (১)

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, রাত ৩:০৭
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (১)

عن حضرت ابن عباس رضى الله عنه عن النبى صلى الله عليه وسلم قال الشيخ فى اهله كالنبى فى امته وفى رواية اخرى- الشيخ لقومه كالنبى فى امته- وفى جمع الجوامع- الشيخ فى بيته مثل النبى فى قومه- (الفردوس للديلمى والمقاصد الحسنة وتنزية الشريعة والميزان والجامع الصغير للسيوطى والدرر المنتشرة للسيوطى وغيرها.
তরজমা: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণনা করেন, তিনি ইরশাদ মুবারক করেন- শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার আহাল অর্থাৎ মুরীদের কাছে সেরূপ, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার উম্মতের কাছে যেরূপ।
অপর এক বর্ণনায় আছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার উম্মতের মাঝে যেমন অনুসরণীয়, মুর্শিদ ক্বিবলা উনার মুরীদের জন্য তেমনি অনুসরণীয়। জামউল জাওয়ামে নামক কিতাবে শব্দের পার্থক্য করে অনুরূপ একখানা হাদীছ শরীফ উল্লেখ আছে। (আল ফিরদাউস লিদ দায়লামী, ওয়াল মাকাছিদুল হাসানাহ্, ওয়াত্ তানজিহুশ শরীয়াহ্, ওয়াল মিযান, ওয়াল জামিউছ ছগীর লিস সূয়ুতী, ওয়াদ দুরারুল মুনতাশারাতু লিস সুয়ুতী ইত্যাদি।)
তাশরীহুল হাদীছ: মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আলোচ্য হাদীছ শরীফে মুর্শিদ ক্বিবলা ও মুরীদের মধ্যে কিরূপ সম্পর্ক হওয়া উচিত, শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার প্রতি কতটুকু তাযীম-তাকরীম রক্ষা করা জরুরী এবং তিনি কতটুকু সম্মান ও মর্যাদার অধিকারী তারই সুনিপুন চিত্র ফুটিয়ে তুলেছেন।
মূলতঃ হক্কানী-রব্বানী আলিম অর্থাৎ মুর্শিদ ক্বিবলা উনারা হচ্ছেন নায়েবে নবী, “ওয়ারাছাতুল আম্বিয়া” বা নবী আলাইহিমুস সালাম উনার উত্তরাধিকারী। কেননা পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-
العلماء ورثة الانبياء
অর্থ: “আখেরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, হক্কানী-রব্বানী আলিমগণ উনারা হচ্ছেন নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের উত্তরাধিকারী।” তিনি আরো ইরশাদ মুবারক করেন-
العلماء امتى كانبياء ينى اسرائيل
অর্থ: “আমার উম্মতের আলিম অর্থাৎ পীর মাশায়েখগণ বণী ইসরাঈলের নবী আলাইহিমুস সালাম উনাদের মত।”
হযরত নবী-রসূল আলাইহিমুস সালামগণ উনারা উনাদের উম্মতের হিদায়েতের আলোক বর্তিকা। সরল-সঠিক পথ প্রদর্শনকারী। তেমনি উনাদের অবর্তমানে হক্কানী-রব্বানী আলিম অর্থাৎ পীর-মাশায়েখগণ উনাদের উত্তরসূরী হিসেবে দুনিয়াতে অবস্থান করেন। উনাদের পরশ পেয়ে মানুষ সঠিক ও সহজ-সরল পথের সন্ধান পায়। মহান আল্লাহ্ পাক উনার ও উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মা’রিফত ও মুহব্বত মুবারক হাছিল করতে সক্ষম হয়। হক্কানী শায়েখ বা মুর্শিদগণ ফয়েজ-তাওয়াজ্জুহ দিয়ে মুরীদের বদ্ খাছলতগুলোকে দুরীভূত করেন। ফলে মুরীদ মা’রিফত-মুহব্বত প্রাপ্তির যোগ্যতা অর্জন করে। কাজেই পীর-মাশায়েখগণ হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনাদের কায়িম মাকাম হিসাবে যথাযথ সম্মান ও মর্যাদার অধিকারী তা বলাই বাহুল্য। ইমাম দায়লামী রহমতুল্লাহি আলাইহি হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে মারফু হিসেবে নিম্নোক্ত হাদীছ শরীফখানা বর্ণনা করেন-
بجلوا المشائخ فان تبجيل المشائخ من اجلال الله عز و جل فمن لم يبجلهم فليس منا-
অর্থ: “মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা পীর মাশায়েখগণকে সম্মান করো, কেননা পীর মাশায়েখগণকে সম্মান করা মহান আল্লাহ পাক উনাকেই সম্মান করার নামান্তর। সুতরাং যে ব্যক্তি উনাদেরকে সম্মান করেনা, সে আমাদের দলভুক্ত নয়।” (আত্-তায্কিরাতু ফি আহাদিছীল মুন্তাশিরাহ্)
সুতরাং হযরত নবী-রসূল আলাইহিমুস সালামগণ উনারা উনাদের উম্মতের কাছে যেরূপ সম্মানিত, তদ্রুপ পীর-মাশায়েখগণও উনাদের মুরীদের কাছে তেমনি সম্মানিত।
অতএব, হযরত নবী-রসূল আলাইহিমুস সালামগণ উনাদের প্রতি উনাদের হেদায়েতপ্রাপ্ত উম্মতগণ যেরূপ তা’যীম-তাকরীম করতঃ আদব রক্ষা করে চলতেন, সেরূপ পীর-মাশায়েখগণের প্রতি মুরীদগণকে তা’যীম-তাকরীম ও আদব বা শিষ্টাচার প্রদর্শন করতঃ সৌজন্যমূলক আচরণ করতে হবে। কেননা এর ব্যতিক্রম হলে বা উনাদেরকে কোন প্রকার কষ্ট দিলে মুরীদের উপর অর্পিত নিয়ামতসমূহ মহান আল্লাহ্ পাক তিনি ছিনিয়ে নিবেন। এবং সমস্ত নেক আমল বরবাদ করে দিবেন। (অসমাপ্ত)

-আল্লামা সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে