রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
ইলমে তাছাওউফ

মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (১৭)

সালিক বা মুরীদ তার গুরুত্বপূর্ণ সকল কাজ যথাযথ ভাবে স্বীয় শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার পরামর্শ অনুযায়ী করবে
এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, রাত ২:৪৩
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (১৭)
মহান আল্লাহ পাক তিনি উনার হাক্বীক্বী ঈমানদার বান্দাগণের আমলের বর্ণনা দিতে গিয়ে বলেন-
وامرهم شورى بينهم.
অর্থাৎ উনাদের (মু’মিনদের) সকল কাজ-কর্ম পারস্পরিক পরামর্শক্রমে সম্পন্ন হয়।” (পবিত্র সূরা শুরা শরীফ, পবিত্র আয়াত শরীফ-৩৮)
মহান আল্লাহ পাক তিনি দুনিয়ার জমিনে উনার মনোনীত খলীফা বা প্রতিনিধি পাঠানোর পূর্বে এ বিষয়টি নিয়ে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের সাথে পরামর্শ করতঃ মানব জাতিকে এর গুরুত্ব ও তাৎপর্য জানিয়ে দিয়েছেন। সাথে সাথে পরামর্শের কাইফিয়ত (ধরণ) কিরূপ হওয়া উচিত তারও শিক্ষা দিয়েছেন।
এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
واذ قال ربك للملائكة انى جاعل فى الارض خليفة قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال انى اعلم مالاتعلمون
অর্থ: “আর আপনার পালনকর্তা যখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে বললেন, আমি যমীনে আমার (খলীফা) প্রতিনিধি পাঠাতে চাই, তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বললেন, আয় বারে ইলাহী! আপনি পৃথিবীতে এমন সম্প্রদায়কে পাঠাতে চান, যারা যমীনে ফিৎনা-ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপ্রবাহিত করবে? অথচ আমরাই তো প্রতিনিয়ত আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছি। আপনার প্রশংসা মুবারক বর্ণনা করার জন্য আমরাই তো রয়েছি। তখন মহান আল্লাহ পাক বললেন, নিঃসন্দেহে আমি যা জানি আপনারা তা জানেন না।” (পবিত্র সূরা বাক্বারাহ শরীফ, পবিত্র আয়াত শরীফ-৩০)
অন্য পবিত্র আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ইরশাদ মুবারক করেছেন-
وشاورهم فى الامر فاذا عزمت فتوكل على الله ان يحب المتوكلين
অর্থ: তাদের সাথে পরামর্শ করুন। আর যখন কোন কাজের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ সুসম্পন্ন হয়, তখন মহান আল্লাহ পাক উনার উপর তাওয়াক্কুল বা ভরসা করুন। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি তাওয়াক্কুল কারীগণকে পছন্দ করেন। (পবিত্র সূরা আলে ইমরান শরীফ, পবিত্র আয়াত শরীফ ১৫৯)
আলোচ্য আয়াত শরীফ নাযিলের পর সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তা’লীম মুবারক দানের জন্য হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সাথে অধিক পরিমাণে পরামর্শ করতেন এবং বলতেন, মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের জন্য এই পরামর্শের কোন প্রয়োজন নেই, কিন্তু মহান আল্লাহ পাক তিনি এ পরামর্শকে আমার উম্মতের জন্য রহমতস্বরূপ করেছেন। (এই কারণেই আমি মূলত পরামর্শ করি) (বায়হাক্বী শরীফ ও ইবনে আদী)
উল্লেখ্য যে, উক্ত আয়াত শরীফ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি নাযিল হলেও সমস্ত ঈমানদারগণই আওতাভুক্ত। কেননা কোন আয়াত শরীফ নাযিলের ক্ষেত্রে নুযুল বা অবতীর্ণের প্রেক্ষাপটের বিষয়টি হচ্ছে খাছ। আর তার হুকুম আম। তাই পরবর্তীতে ক্বিয়ামত পর্যন্ত আগত সকল উলিল-আমরসহ সমস্ত ঈমানদারগণ এর অন্তর্ভুক্ত।
আর মুরীদকে সঠিক পথ নির্দেশনা দানের ক্ষেত্রে উলিল-আমর অর্থাৎ স্বীয় শায়েখ বা মুর্শিদ ক্বিবলা হচ্ছেন সর্বোৎকৃষ্ট ও উত্তম। কাজেই প্রত্যেক মুরীদের একান্ত কর্তব্য হচ্ছে, তার সকল গুরুত্বপূর্ণ কাজ স্বীয় শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে পরামর্শ করা এবং গৃহীত সিদ্ধান্ত সর্বান্তকরণে মেনে নিয়ে কাঙ্খিত ফলাফলের জন্য মহান আল্লাহ পাক উনার উপর ভরসা করতঃ উক্ত সিদ্ধান্তের উপর দৃঢ় থাকা। এতেই তাদের যাবতীয় কল্যাণ ও সঠিক পথের দিক নির্দেশনা বিদ্যমান।
এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-
عن الحسن رضى الله عنه قال ما تشاور قوم قط الا هدوا لارشد امرهم
অর্থ: হযরত হাসান আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কোন সম্প্রদায় পরামর্শক্রমে কাজ করে, তখন তাদেরকে অবশ্যই সঠিক পথ নির্দেশ দান করা হয়। (আদাবুল মুফরাদ, তাফসীরে আদ দুররুল মানসুর ও মায়ারেফুল কুরআন)
বায়হাক্বী শরীফে আরো বর্ণিত আছে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি কোন কাজের ইচ্ছা করে এবং তাতে পরামর্শ গ্রহণ করে তখন মহান আল্লাহ পাক তাকে সঠিক বিষয়ের দিকে ধাবিত করেন। অর্থাৎ যে কাজের পরিণতি তার জন্য মঙ্গলজনক ও উত্তম হয়, সে কাজের দিকে তার মনের গতি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ! (অসমাপ্ত)

-আল্লামা মুফতী মুহম্মদ আব্দুল হালীম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১৪ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১৪ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৪ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১৪ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১৪ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১৪ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১৫ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে