রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ইলমে তাছাওউফ

মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৭৪)

Asrar প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, সকাল ৭:১৯
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৭৪)

৩৩। নিজ শায়েখ বা মুর্শিদ কিবলা উনার নিকট কখনো কারামত দেখতে চাইবে না। কারণ কোন মু’মিন কোন নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের নিকট মু’জিযা শরীফ দেখতে চাননি। (মাকতুবাতে ইমামে রব্বানী ২/৩০৬)

সাইয়্যিদুত তায়িফা, সুলতানুল মাশায়িখ, হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি উনার খাছ ফায়েজ-তাওয়াজ্জুহ পতিত হলো, হযরত আবূ বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি উনার উপর। অন্তরের যবনিকাগুলো অপসারিত হলো। উনার অন্তর চক্ষু খুলে গেলো। তিনি সাইয়্যিদুত তায়িফা, হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট বাইয়াত গ্রহণ করেন। (তাযকিরাতুল আউলিয়া)
সুতরাং কারামত-কাশ্ফ ইত্যাদি দুনিয়াবী বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখা কিংবা কার কত কাশ্ফ-কারামত হাছিল হলো বা হলো না অথবা ওলীআল্লাহ হলে কারামত নেই কেন? এসব প্রশ্ন উত্থাপন করা উচিত নয়।
কাইয়্যুমে আউওয়াল, হযরত শায়েখ আহমদ ফারুকী সেরহিন্দী, মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট উনার এক মুরীদ মুহম্মদ ছাদিক কাশ্মীরী রহমতুল্লাহি আলাইহি তৎকালীন আউলিয়ায়ে কিরামগণের “কারামতের” বিষয়টি সম্পর্কে নিবেদন করেছিলেন। জাওয়াবে হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি বলেন, “তোমার এই প্রশ্নের উদ্দেশ্য যদি এই হয় যে, কারামত অল্প প্রকাশ হয় বলে এ যামানার বুযূর্গগণ বুযূর্গ নয়, যেরূপ তোমার ভাষায় প্রকাশ পেয়েছে, তাহলে এরূপ শয়তানি প্রবঞ্চনা হতে আমি মহান আল্লাহ পাক উনার নিকট আশ্রয় চাচ্ছি।”
“ওলীআল্লাহ” হওয়ার জন্য কারামত প্রকাশ হওয়া শর্ত নয়। তবে হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের মু’জিযা শরীফ তার বিপরীত। যেহেতু ইহা নুবুওওয়াতের মাকামের শর্ত। অবশ্য আউলিয়ায়ে কিরামগণ হতে বহু অলৌকিক ঘটনা প্রকাশ হয়ে থাকে। কিন্তু অধিক কারামত প্রকাশ হওয়া শ্রেষ্ঠত্বের নির্দেশক নয়। মহান আল্লাহ পাক উনার নৈকট্যের আধিক্যই শ্রেষ্ঠত্বের কারণ। হয়তো অধিক নৈকট্যপ্রাপ্ত আউলিয়ায়ে কিরামগণের কারামত অল্প এবং তা হতে দূরবর্তী আউলিয়ায়ে কিরামগণের কারামত অধিক।
এই উম্মতের অনেক আউলিয়ায়ে কিরাম হতে এত অধিক কারামত প্রকাশ পেয়েছে যে, তার শত ভাগের এক ভাগও হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম হতে প্রকাশ পায়নি। অথচ ছাহাবীয়াতের মাকাম বেলায়েতের মাকামের মধ্যে সবচেয়ে উঁচু মাকাম।
নুবুওওয়াত এবং বেলায়েতের ফয়েজের নূর মুবারক ঐ ব্যক্তিই অধিক প্রাপ্ত হবে যার মধ্যে অনুসরণ করার যোগ্যতা প্রবল আছে। হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার অনুসরণের যোগ্যতা প্রবল থাকার কারণে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বিশ্বাস করতে কোন “কারণের” মুখাপেক্ষী হননি। পক্ষান্তরে অভিশপ্ত আবূ জাহিল উক্ত যোগ্যতার নূন্যতা বশতঃ এত অধিক মু’জিযা ও প্রকাশ্য নিদর্শনসমূহ দেখেও নুবুওওয়াতে বিশ্বাসী হওয়ার সৌভাগ্য লাভ করতে পারেনি।
মহান আল্লাহ পাক তিনি এই হতভাগাদের সম্পর্কে বলেছেন, “এরা সর্বপ্রকারের নিদর্শন দেখলেও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বিশ্বাস করবে না। এমনকি যে, তারা আপনার নিকট এসে বিবাদ করতে থাকবে এবং উক্ত অবিশ্বাসীরা বলবে যে, এটা পূর্ববর্তী মিথ্যা কাহিনী ব্যতীত আর কিছুই নয়।” নাঊযুবিল্লাহ! (সূরা আনয়াম/২৫)
অধিকন্তু বলতে চাই যে, পূর্ববর্তী বুযূর্গগণ হতে উনাদের আজীবন কালে মাত্র পাঁচ কিংবা ছয়টি কারামতের অধিক কেউই বর্ণনা করেননি। সাইয়্যিদুত তায়িফা, হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি যিনি ছূফীগণের শীর্ষস্থানীয়। জানি না যে, উনার থেকে দশটি অলৌকিক ঘটনা বর্ণিত আছে কিনা। মহান আল্লাহ পাক তিনি কালামে পাকে হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা করেন এভাবে, “নিশ্চয়ই আমি হযরত মূসা আলাইহিস সালাম উনাকে নয়টি প্রকাশ্য নিদর্শন প্রদান করেছি।” (সূরা বণি ইসরাঈল/১০১)
আপনি কোথা হতে জানলেন যে, এ যামানার বুযূর্গগণের এরূপ কারামত প্রকাশ হয় না। বরং ওলীআল্লাহগণ পূর্ববর্তী হোক বা পরবর্তী হোক উনাদের সকলের নিকট হতে প্রতি মুহূর্তেই কারামত প্রকাশ হচ্ছে। বিপক্ষবাদীরা তা জানুক বা না জানুক।” সুবহানাল্লাহ! (মাকতুবাত শরীফ ১/২৪০)
অর্থাৎ কারামত হচ্ছে হযরত আউলিয়ায়ে কিরামগণের সৌন্দর্যবর্ধক পোশাক। যা প্রত্যেকেই মহান আল্লাহ পাক উনার পক্ষ হতে প্রাপ্ত। যার কিছু অংশ সাধারণ লোকের অনুধাবনে আসে। আবার কিছু সর্ব সাধারণের অনুধাবন ক্ষমতা বহিঃর্ভূত। সুতরাং মুরীদের জন্য এটাই আদব বা শিষ্টতা যে, স্বীয় মুর্শিদ কিবলা উনার কারামত সম্পর্কে জানতে না চাওয়া। কেননা, কারামতের প্রয়োজন হলে তা প্রদর্শনের জন্য তিনিই অধিক অবগত।
(অসমাপ্ত)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৩ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ দিন আগে তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম ৫ দিন আগে কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আক… ৬ নভেম্বর, ২০২৬ সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৫ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) ২৮ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) ২৭ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) ২৬ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) ২৫ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬) ৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর… ২৪ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) ২২ অক্টোবর, ২০২৬