মুরগির ডিমের রং বিভিন্ন হয় কেন (২)
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ডিমের খোলসের ওপর দাগগুলো মূলত অতিরিক্ত ক্যালসিয়াম জমে তৈরি হয়। এটি হতে পারে ডিমের খোলস গঠনের সময়কার ব্যাঘাত, শেল গ্ল্যান্ডের (মুরগির প্রজননতন্ত্রের অংশ বা খোলস গ্রন্থি) ত্রুটি বা অতিরিক্ত ক্যালসিয়ামের কারণে।
তবে অবাক করার মতো ব্যাপার হলো, দাগযুক্ত ডিমের খোলস অনেক সময় সাধারণ ডিমের তুলনায় শক্তিশালী হতে পারে।
রং ও গঠন পরিবর্তনের পেছনে কারণ:
যদিও ডিমের খোলসের রং নির্ভর করে মূলত জিনের ওপর, তবে মুরগির বয়স, খাদ্যাভ্যাস, পরিবেশ ও চাপও খোলসের রং ও গঠনে প্রভাব ফেলে।
বিশেষজ্ঞরা বলে, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাদামি ডিম পাড়া মুরগির ডিম বড় হতে থাকে এবং তার রং হালকা হয়ে যায়। তবে মূল রঙে পরিবর্তন আসে না।’
অস্বাভাবিক আকারের ডিমও পাওয়া যায় মাঝে মাঝে। এটি ঘটে ডিম তৈরির প্রক্রিয়ায় কোনো সমস্যা হলে। তরুণ কিংবা অতিবৃদ্ধ মুরগিরা বেশি আক্রান্ত হয় এতে।
চাপ, রোগ, তাপমাত্রা, অতিরিক্ত গাদাগাদি পরিবেশ-সবই প্রভাব ফেলে ডিমের গঠন, আকৃতি ও মানে।
কুসুমের রং:
ডিমের খোলসের রং কুসুমের রঙে প্রভাব ফেলে না। তবে মুরগির খাদ্যাভ্যাস কুসুমের রং নির্ধারণে বড় ভূমিকা রাখে।
যেসব মুরগি মাঠে চরে বেড়ায় এবং হলদে বা কমলা রঙের উদ্ভিদ খায়, তাদের ডিমের কুসুম হয় গাঢ় কমলা। অন্যদিকে, ভুট্টা বা শস্যভিত্তিক খাদ্য খেলে কুসুম হয় হালকা হলুদ।
গবেষণায় দেখা গেছে, গাঢ় কুসুমের ডিমে প্রোটিন ও চর্বির পরিমাণ হালকা রঙের কুসুমের মতো। তবে চারণভূমিতে পালন করা মুরগির ডিমে বেশি ওমেগা-৩, ভিটামিন ও কম কোলেস্টেরল থাকে।
দুটি কুসুম:
মাঝে মাঝে একটি ডিমে দুটি কুসুম পাওয়া যায়। অনেকে এটাকে সৌভাগ্যের প্রতীক ভাবলেও এটি আসলে একধরনের ‘ত্রুটি’।
যখন মুরগির শরীর থেকে এক ঘণ্টা ব্যবধানে দুটি ডিমকোষ নিঃসৃত হয়, তখনই এমনটি ঘটে। মূলত অল্প বয়সী মুরগির মধ্যেই এই প্রবণতা বেশি, কারণ তখনো তাদের প্রজননব্যবস্থা পরিপক্ব হয়নি। তথ্যসূত্র: ফিউচুরিটি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বীর যোদ্ধাদের সামনে দখলদারদের ‘শক্তিশালী’ বলতে কিছু নেই
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরাইল ছেড়ে পালিয়েছে ১০ লাখ ইহুদি
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক বৈঠক, থাকছে না ইসরায়েল-যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিককে দ্বিতীয়বার তলব করল ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ন্যাটোতে সামরিক অর্থায়ন কমাচ্ছে যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে -চূড়ান্ত চুক্তির সিদ্ধান্ত হয়নি, দাবি ইরানের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জন্মের হার কম, বার্ধক্যের চ্যালেঞ্জের মুখে ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর সফল হামলা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর সফল হামলা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণের আরও একটি শিকার
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)