মুজিবনগর সীমান্তে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন বিএসএফের
, ০৫ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
মেহেরপুরে সংবাদদাতা:
মুজিবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় হানাদার বাহিনী (বিএসএফ)। তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোরে উপজেলার ভবেরপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি সাতক্ষীরা, যশোর, মাদারীপুর ও নড়াইল জেলায় বলে জানান তারা। তাদের কাছে পাসপোর্ট-ভিসা বা কোনো কাগজপত্র নেই।
বিজিবি সূত্র জানায়, ভারতের নদীয়া জেলার হৃদয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশের মুজিবনগরের ভবেরপাড়া এলাকায় ওই ১০ জনকে পুশ ইন করা হয়। সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করে বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। পরে তাদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা জানান, বিএসএফ ট্রাকে করে তাদের সীমান্তে নিয়ে আসে এবং বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়।
সীমান্তে আটক ১০ জনকে থানায় হস্তান্তরের সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন তাদের বাড়ি বাংলাদেশে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)