মুছে দেয়া হচ্ছে শিক্ষার্থীদের আঁকা দেয়াললিখন
, ২৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ ছালিছ, ১৩৯২ শামসী সন , ৩১ জুলাই, ২০২৪ খ্রি:, ১৬ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে বাগেরহাটে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্র ও লিখন মুছে দেয়া হচ্ছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) শহরের বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে লেখা ও আঁকা মুছে ফেলতে দেখা যায় ৮ -১০ জনকে।
প্রতক্ষদর্শীরা বলেন, দুপুর ১২টার দিকে বিদ্যালয়টির দেয়ালে কোটা আন্দোলনের পক্ষে শিক্ষার্থীদের লেখা ও আঁকা মুছতে শুরু করেন কয়েকজন। সেখানে পুরো দেয়ালে রং করা হচ্ছে না। তুলি-ব্রাশের সাহায্যে কেবল যেসব স্থানে লেখা ও আঁকা ছিল, তা রং দিয়ে ঢেকে দেওয়া হয়। এ কাজে অংশ নেওয়ারা নিজেদের বাগেরহাট সককারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্মচারী পরিচয় দিয়ে বলেন, প্রতিষ্ঠান প্রধানের নির্দেশে এগুলো মোছা হচ্ছে।
গত ১৯ জুলাই দেশের বিভিন্ন স্থানে ছাত্র হত্যার প্রতিবাদে ও আন্দোলনে সমর্থন জানিয়ে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী নিজ বিদ্যালয়ের দেয়ালে নানা স্লোগান লিখে প্রতিবাদ জানায়। ১৯ জুলাই লেখা ‘বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘দমায় রাখতে পারেনি, পারবে না’, ‘বিদ্যালাভে লোকসান, নাহি অর্থ নাহি মান, হীরক রাজা বুদ্ধিমান’, ‘রক্তের দাম চাই’ ও গেল দুই-তিনদিনে আঁকা গ্রাফিতিগুলোও মুছে ফেলতে দেখা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে শঙ্কা প্রকাশ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরে পুলিশে নীরব ক্ষোভ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিজেল সংকটে ১২৫ হারভেস্টার বন্ধ, কৃষক বিপাকে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি -সেনাপ্রধান
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে আছড়ে পড়লো বিএসএফের ড্রোন, এলাকায় আতঙ্ক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ জেলায় নতুন পুলিশ সুপার
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসএসসির খাতা নিতে পরীক্ষকদের অনীহা, কঠোর নির্দেশনা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তোফায়েল আহমেদের বিরুদ্ধে পরোয়ানা, আইনজীবী জানালেন স্মৃতিশক্তি নেই
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেগা প্রকল্পে অপচয় নয়, ফলভিত্তিক পরিকল্পনায় জোর -সেতুমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে -বিদ্যুৎমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুশইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ -পররাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)