মুক্তি ও নাজাতের রাত পবিত্র লাইলাতুম মুবারাকাহ বা শবে বরাত
বান্দা-বান্দীকে মুক্তি ও নাজাত দানের জন্যই মহান আল্লাহ পাক তিনি অনেক রাত্রিকে ফযীলতপূর্ণ ও মর্যাদা সম্পন্ন করেছেন। ওই সকল বরকতময় রজনীসমূহে সারারাত সজাগ থেকে ইবাদত-বন্দেগী করার জন্য মহান আল্লাহ পাক তিনি ও উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নির্দেশ প্রদান করেছেন।
মহান আল্লাহ পাক উনার অসীম দয়া ও ইহসানে এ বছর সেই বরকতময় দোয়া কবুলের রাত আবারো ফিরে এসেছে। এ বরকতময় শবে বরাত মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে কোটি কোটি মানুষকে মুক্তি ও নাজাত দানের রাত্র। এ বছরের জন্য আগামী ১৪ শা’বান শরীফ, মাগরিব হতে শুরু হবে সেই মহাপবিত্র ভাগ্যরজনী; যা পবিত্র লাইলাতুম মুবারাকাহ বা লাইলাতুন নিছফি মিন শা’বান পবিত্র শবে বরাত নামে মশহুর।
পবিত্র হাদীছ শরীফ উনার বর্ণনা মুতাবিক মহান আল্লাহ পাক তিনি উক্ত রাত্রিতে উনার সমস্ত রহমতের দরজা খুলে দিয়ে বান্দা-বান্দীকে ডেকে বলেন- তোমাদের মধ্যে কোনো ক্ষমাপ্রার্থী আছো কী? যাকে ক্ষমা করা হবে, কোনো রিযিকপ্রার্থী আছো কী? যাকে রিযিক দেয়া হবে, কোনো মুছিবত থেকে মুক্তি তলবকারী আছো কী? যার মুছিবত দূর করা হবে, কোনো তওবাকারী আছো কী? যার তওবা কুবল করা হবে, কোনো প্রার্থনাকারী আছো যার প্রার্থনা কবুল করা হবে, বাদ মাগরিব থেকে ছুবহি ছাদিক পর্যন্ত মহান আল্লাহ পাক তিনি এভাবে ঘোষণা করতে থাকেন।
সুতরাং সরকারের উচিত সকল মানুষ যেন উক্ত মুবারক রাতে সঠিকভাবে ইবাদত-বন্দেগী করতে পারে তার ব্যবস্থাকল্পে কমপক্ষে ৩ দিন ছুটির ব্যবস্থা করা।
-আল্লামা মুহম্মদ ফযলুল হক, ঢাকা।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।