মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
কক্সবাজার টেকনাফে নাফ নদীতে কেওড়া ফল আনতে গিয়ে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে ওমর ফারুক (১৮) নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে হোয়াইক্ষ্যংয়ের নাফ নদী সংলগ্ন লাল চর এলাকায় এ ঘটনা ঘটে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকাল ১০টার দিকে অবৈধভাবে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেন ফারুক। কেওড়া ফল আনতে সেখানে যায় তিনি। সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।