মিয়ানমার-থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ২৭, নিখোঁজ অগণিত
, ২৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
থর থর করে কেঁপে উঠলো মাটি আর তার দাপটেই গুঁড়িয়ে গেল আস্ত ব্রিজ। মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের পরে এখন গোটা দেশজুড়ে শুধুই আর্তনাদ আর হাহাকারের ছবি। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিয়ানমারের আভা ব্রিজের হাড়হিম করা দৃশ্যের ছবি।
গতকাল জুমুয়াবার দুপুর সাড়ে ১২টা দিকে প্রথমে ৭.৭ মাত্রা এবং পরবর্তীতে ৬.৪ মাত্রার আফটার শকে বিধ্বস্ত হয়েছে মিয়ানমারের বিস্তীর্ণ এলাকা। শুধু মিয়ানমারই নয় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনুভূত হয়েছে এই কম্পন। থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাঙ্কক থেকে উত্তরের শহর চিয়াং মাই বহু এলাকাতেই কম্পন অনুভূত হয়েছে। ইতিমধ্যেই এই কম্পনে গুঁড়িয়ে যাওয়া বহু বাড়ির ভয়ংকর দৃশ্য সামনে আসতে শুরু করেছে। মিয়ানমার থেকে ব্যাঙ্কক ভূমিকম্পের তীব্রতায় বহু বাড়ি থেকে ইমারত ইতিমধ্যেই ধ্বংস হয়েছে। এখন অবধি অন্তত ২৭ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
পর পর দুই ভূমিকম্পে জুমুয়াবার কেঁপে উঠেছে মিয়ানমার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মোনওয়া শহর থেকে ৫০ কিমি দূরে। ভূমিকম্পের জেরে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা সরকারের। ধীরে ধীরে প্রকাশ্যে আসছে সেই সব খবর। যুদ্ধবন্দীদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে এই ভূমিকম্পে।
ভূমিকম্পে মোট কত জনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়, উদ্ধারকাজ চালাচ্ছে মিয়ানমার প্রশাসন। তবে যে তীব্রতায় ভূমিকম্প হয়েছে, তাতে মৃতের সংখ্যা অনেক বাড়তে পারে।
মান্দালয়ের এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘আমার চোখের সামনে একটা পাঁচতলা বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়েছে। গোটা শহরে সবাই রাস্তায়। কেউ কোনও বাড়ির ভিতরে ঢোকার সাহস পাচ্ছে না। আমরা খুব ভয়ে আছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খারগ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ইরান যুদ্ধে বেকায়দায় সন্ত্রাসী ড্রাম্প
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের কথিত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাও অকার্যকর প্রমাণিত হয় যোদ্ধাদের আক্রমণের মুখে।
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালদ্বীপে অগ্নিকান্ডে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ২ রিফুয়েলিং বিমানে হামলা, একটি ভূপাতিত, আরেকটি ক্ষতিগ্রস্ত -নিহত ৪ মার্কিন সেনা, আহত ২
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালদ্বীপে অগ্নিকারে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)