মিয়ানমারে সহিংসতা বন্ধের আহবান আসিয়ানের, যা বলছে জান্তা
, ২১ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ রবি’ ১৩৯১ শামসী সন , ০৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মিয়ানমারে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং সহিংসতার ঘটনায় জান্তাকে দায়ী করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট (আসিয়ান)। তবে এমন বিবৃতিকে ‘একতরফা’ উল্লেখ করে কঠোর সমালোচনা করেছে সামরিক সরকার। একই সঙ্গে আগামীতে আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ না করার কথা জানিয়েছে তারা।
মিয়ানমার সংকট সমাধানে করণীয় নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তায় আলোচনা করে ১০ সদস্যের জোটটি। একটি শান্তি পরিকল্পনায় সম্মত হয়েছে আসিয়ান। এটি পাঁচ-দফা ঐক্যমত নামে পরিচিত। সব পক্ষের মধ্যে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহŸান জানানো হয়েছে এতে। তবে মিয়ানমারের জেনারেলরা এটাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না। প্রথম দিকে এই পাঁচ দফায় ঐকমত্যে পৌঁছালেও এখন তা বাস্তবায়নে গড়িমসি করছে জান্তা।
মঙ্গলবারের (৫ সেপ্টেম্বর) বৈঠকে আসিয়ানের নেতারা মিয়ানমারে সহিংসতা ও বেসামরিক নাগরিকের ওপর দমন-পীড়ন বন্ধে সামরিক সরকারের প্রতি আহŸান জানিয়েছে। আয়োজক ইন্দোনেশিয়া হতাশা ব্যক্ত করে বলেছে, আসিয়ানের পরিকল্পনায় উল্লেখযোগ্য অগ্রগতি নেই।
মিয়ানমার রাষ্ট্র নিয়ন্ত্রিত ‘গেøাবাল নিউ লাইট অব মিয়ানমারে’ বুধবার প্রকাশিত বিবৃতিতে পর্যালোচনাটিকে ‘বস্তুগত নয়’ এবং ‘একতরফা’ বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছি জান্তা। জোটের সদস্যদের ‘আসিয়ান সনদের বিধান ও মৌলিক নীতিগুলো কঠোরভাবে মেনে চলার আহŸান জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)