মিয়ানমারের গোলাগুলিতে কাঁপছে কক্সবাজার ও বান্দরবান সীমান্ত
, ২০ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
মিয়ানমারের অভ্যন্তরে রাতভর চলা তীব্র গোলাগুলির শব্দে নির্ঘুম রাত কাটিয়েছে কক্সবাজার ও বান্দরবান সীমান্তের বাসিন্দারা।
এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং কোস্টগার্ড জানিয়েছে, সীমান্ত সুরক্ষিত রয়েছে এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে এপারের বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।
জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রায় এক ঘণ্টা ধরে মিয়ানমারের অভ্যন্তরে প্রচ- গোলাগুলি চলে। কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, থাইংখালী, ধামনখালী ও রহমতের বিল জিরোপয়েন্টসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা এই গোলাগুলির শব্দ শুনতে পান। এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সীমান্তের এপারের মানুষ রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও আরসাসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জান্তা বাহিনীর সংঘাত নিয়ে বরাবরই উদ্বেগে থাকেন। ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্রশাসক ক্যবুহ্রী মার্মা জানান, গোলাগুলির কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনার পর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাফ নদীতে কোস্টগার্ডের টহল বাড়ানোর পাশাপাশি ২৭১ কিলোমিটার স্থলসীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, সীমান্ত সুরক্ষিত আছে এবং এটি মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একই সুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাহ উদ্দীন রশিদ তানভীরও সীমান্তে নিরাপত্তা জোরদারের কথা বলেছেন।
সম্প্রতি আরাকান আর্মির দখলে থাকা রাখাইন ও মংডু রাজ্যসহ বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে নতুন করে অভিযান শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী। এই অভিযানের অংশ হিসেবেই সেখানে সংঘাত তীব্র হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)