মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ
-বড় বাধা গ্যাস সংকট
, ০৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছানী, ১৩৯৪ শামসী সন , ২০ জুলাই, ২০২৬ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) তথ্যমতে, প্রকল্প উন্নয়নের কাজ শেষ হওয়ার আগেই জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে। এরই সময়ে অঞ্চলটির চালু শিল্পপ্রতিষ্ঠানগুলো থেকে ৫২.৮২ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আর এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ৫ হাজার ৭৪ জন বাংলাদেশি নাগরিকের।
বেপজার কর্মকর্তারা জানান, দেশের শিল্পায়ন, পণ্য বহুমুখীকরণ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনার সূচনা করেছে এই অর্থনৈতিক অঞ্চল। প্রচলিত তৈরি পোশাক খাতের পাশাপাশি জুতা, ড্রোনের মতো উচ্চ প্রযুক্তির পণ্য, ওষুধ সামগ্রী বা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) এবং পরিবেশবান্ধব ও আধুনিক নানা বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের বিশাল কেন্দ্রে পরিণত হচ্ছে এই শিল্পাঞ্চল।
বেপজার তথ্য অনুযায়ী, দেশি-বিদেশি মোট ৬৩টি প্রতিষ্ঠান এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য ইজারা চুক্তি সম্পন্ন করেছে। তাদের প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ১.৪৯ বিলিয়ন ডলার।
ইতিমধ্যে ১২টি শিল্পপ্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম শুরু করে দিয়েছে। এছাড়া আরও ৩টি প্রতিষ্ঠান পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে, যারা দ্রুতই মূল রপ্তানি প্রক্রিয়ায় যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
এই অর্থনৈতিক অঞ্চলে মোট ৫৩৯টি শিল্প প্লট ও দুটি ছয়তলা কারখানা ভবন রয়েছে। এর মধ্যে ৩৬০টি প্লট ও একটি কারখানা ভবন ৫৯টি শিল্পপ্রতিষ্ঠানের কাছে বরাদ্দ দেওয়া হয়েছে। এখানকার বেশিরভাগ প্লটই ইজারা দেওয়া হয়ে গেছে। পাইপলাইনে রয়েছে আরও বেশ কিছু প্রতিষ্ঠান, যার মধ্যে ৩৫ থেকে ৪০টি প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য নিবিড় যোগাযোগ করছে।
গত জুনে মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্পের কাজ শেষ হয়েছে। ২০১৮ সালে ১ হাজার ৩০২ কোটি ৯১ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে এর কাজ শুরু হয়। তিন বছর মেয়াদ বাড়ানোর পর শেষপর্যন্ত বরাদ্দ বাজেটের চেয়ে ১৬৩ কোটি টাকা কম ব্যয়ে প্রকল্পটির কাজ সম্পন্ন হয়েছে।
বেপজার কর্মকর্তারা জানান, অর্থনৈতিক অঞ্চলটি পুরোপুরি চালু হলে এখানে প্রায় ২.৯ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। সবগুলো প্রতিষ্ঠান যখন তাদের পূর্ণ উৎপাদন সক্ষমতা অর্জন করবে, তখন এই অঞ্চল থেকে বার্ষিক ৪-৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব হবে। একইসাথে এটি প্রায় ৫ লাখ বাংলাদেশি নাগরিকের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে ।
ইজারা নেওয়া ৬২টি প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রস্তাব বিশ্লেষণ করে দেখা গেছে, বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিশে^র বিভিন্ন দেশের উদ্যোক্তারা বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। একক দেশ হিসেবে সবচেয়ে বড় বিনিয়োগের প্রস্তাব নিয়ে এসেছে চীন।
গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে কার্যক্রম
ইতিমধ্যে এই অর্থনৈতিক অর্থনৈতিক অঞ্চলে ১৫টি প্রতিষ্ঠান রপ্তানি করলেও এখন এখানে গ্যাস সরবরাহ না থকায় কার্যক্রম পিছিয়ে যাচ্ছে।
গত ৩০ জুন বেপজা অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের স্টিয়ারিং কমিটির এক সভায় কর্তৃপক্ষ গ্যাস সংযোগের জরুরি প্রয়োজনের ওপর জোর দিয়েছে। সরবরাহ দ্রুত করার জন্য বেপজাকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন বলেন, 'গ্যাস থাকলে আমরা বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ বিনিয়োগ আনতে পারতাম।' তিনি আরও বলেন, কাস্টমসের অনেক সেবা এখনও পুরোপুরি অর্থনৈতিক অঞ্চলের ভেতরে পাওয়া যায় না। ফলে বন্ড নিবন্ধনসহ বিভিন্ন আমদানি-রপ্তানি সংক্রান্ত অনুমোদনের জন্য বাইরে যেতে হয়। এতে সময় ও খরচ দুটিই বেড়ে দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে লুকানো ৩০ হাজার মাদক ইয়াবা জব্দ
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জুয়া খেলে ৫ লাখ ঋণ, সর্বস্ব হারিয়ে ভ্যানচালকের আত্মহত্যা
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট খাতার শেষ ঠিকানা ভাঙারির দোকান
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাবেদের ফ্ল্যাটে মিললো ৩০০ কোট, ৫৩২ টাই ও ৮ বিলাসবহুল গাড়ির চাবি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বগুড়ায় ডিবি কার্যালয় থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকারি কর্মকর্তাদের গাড়ির ভাতা ৫০ হাজার কেন বহাল?’
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মব সংস্কৃতি চালু করেছেন এনসিপি নেতারা -বুলু
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে সারের মজুত পর্যাপ্ত, কারসাজি করলে কঠোর ব্যবস্থা -পানিসম্পদ প্রতিমন্ত্রী
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় -বিএনপি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত -ফখরুল
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












