বাজারে মোটা চালের সরবরাহ নেই
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে সরবরাহ নেই মোটা চালের। ব্যবসায়ী ও মোকাম মালিকরা জানিয়েছেন, বাজারে প্রচলিত মোটা চালগুলো মূলত আমন মৌসুমের হাইব্রিড, গুটি স্বর্ণা এবং সুমন স্বর্ণা জাতের ধান থেকে উৎপাদিত। গত বছরের আমন মৌসুমের ধান মজুদ শেষ হয়ে আসার পাশাপাশি আমদানি বন্ধ থাকায় মোটা চালের সরবরাহ এখন এক প্রকার বন্ধ। তবে এ পরিস্থিতি সাময়িক দাবি করে চালকল মালিকরা বলছেন, নভেম্বরের শেষ দিকে বাজারে চলতি আমন মৌসুমের ধান সরবরাহ শুরু হবে। একই সঙ্গে স্বাভাবিক হয়ে আসবে মোটা চালের সরবরাহও।
মোটা, মাঝারি ও সরু- বাজারে মূলত এ তিন ক্যাটাগরির চাল পাওয়া যায়। মোটা চালের মধ্যে রয়েছে স্বর্ণা, চায়না ইরি, হাইব্রিড ও আমদানীকৃত মোটা চাল। মাঝারি চালের জাতগুলোর মধ্যে রয়েছে পাইজাম, লতা, ব্রি-২৮ ও পারিজা। সরু চালের মধ্যে রয়েছে নাজির, কাটারিভোগ, জিরাশাইল ও মিনিকেট। মিল মালিকরা জানিয়েছেন, বাজারে এখন মোটা চাল হিসেবে যেটি বিক্রি হচ্ছে সেটি আসলে ব্রি-২৮ জাতের, যা মূলত মাঝারি ক্যাটাগরির।
রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে মোটা চাল তেমন একটা দেখা যায়নি। হাতেগোনা অল্প কিছু দোকানে স্বর্ণা পাওয়া গেলেও সেগুলো মূলত আগের কিনে রাখা। সরজমিনে ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এ মুহূর্তে খুচরা বাজারে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে ব্রি-২৮ ও পাইজাম জাতের চাল। এর মধ্যে পাইজাম চাল প্রতি কেজি ৫৫-৫৬ টাকা এবং ব্রি-২৮ জাতের চাল প্রতি কেজি ৫৮-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সরু চালের মধ্যে রয়েছে মিনিকেট ও নাজির। খুচরা বাজারে প্রতি কেজি মিনিকেট মানভেদে ৭০-৭৫ টাকা এবং নাজির বা কাটারি বিক্রি হচ্ছে ৭৫ টাকা করে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোটা চালের মধ্যে স্বর্ণা মূলত আমন মৌসুমের জাত। এ চাল বাজারে আসতে শুরু করবে নভেম্বরের শেষে। এছাড়া আমন ও বোরো মৌসুমে হাইব্রিড জাতের কিছু মোটা ধান থাকলেও সেগুলো কৃষক ও মিল মালিকরা সাধারণত সরকারের কাছে বিক্রি করে দেন। আর কিছু মোটা চাল সাধারণত সরকারিভাবে আমদানি করা হয় বিভিন্ন কর্মসূচিতে বিতরণের জন্য। তবে চলতি বছরের এপ্রিল থেকে কোনো চাল আমদানি করা হয়নি।
কৃষি অর্থনীতিবিদরা জানান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সূচক তৈরির ক্ষেত্রে সাধারণত মোটা চালের বাজারদরকে বিবেচনায় নেয়া হয়। এক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর পরিসংখ্যান থেকে সর্বশেষ দরের তথ্য নেয়া হয়। কিন্তু বাজারে মোটা চালের অনুপস্থিতিতে শুধু এর সর্বশেষ মূল্য নিলে তথ্যগত বিভ্রান্তির আশঙ্কা থেকে যায়। খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল লতিফ মন্ডল বলেন, ‘মোটা চালের দাম বিবেচনায় নিয়েই বেশির ভাগ সূচক তৈরি হয়। বিভিন্ন নীতিনির্ধারণী পর্যায়েও ব্যবহার করা হয়। এখন দিন দিন মোটা চালের উৎপাদন কমে আসছে। রাজধানীর বাজারে এখন কম দামি চাল বলতে আছে ব্রি-২৮। তাও প্রতি কেজি ৫৮-৬০ টাকা। তাহলে বিভিন্ন ক্ষেত্রে বাজারে যে চাল থাকে সে দামকেই সর্বনিম্ন মূল্য হিসেবে বিবেচনায় নেয়া উচিত। তাহলে সঠিক তথ্য সরবরাহ হবে। ’
দেশের বৃহত্তম চাল সরবরাহকারী জেলা নওগাঁর মোকামগুলোয়ও এখন মোটা চালের সরবরাহ নেই। এখানে এখন সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে পারিজা, সুভলতা ও ব্রি-২৮ জাতের চাল। এর মধ্যে পারিজা কেজিপ্রতি ৪৫-৪৯ টাকা, ব্রি-২৮ চাল ৫১-৫৪, সুভলতা ৫২-৫৫, জিরাশাইল ৫৮-৬২ ও কাটারিভোগ ৬০-৬৩ টাকায় বিক্রি হচ্ছে।
কৃষি খাতসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, মোটা চালের মধ্যে হাইব্রিড, গুটি স্বর্ণা ও সুমন স্বর্ণা উৎপাদন হয় আমন মৌসুমের ধান থেকে। মাঝারি ক্যাটাগরির ব্রি-২৮, সুভলতা ও পারিজা আসে বোরো মৌসুমের ধান থেকে। স্বর্ণা-৫ জাতের চাল উৎপাদন হয় আমন মৌসুমের ধান থেকে। এছাড়া সরু চালের মধ্যে জিরাশাইল ও কাটারিভোগ- এ দুই জাত ই বোরো মৌসুমে উৎপাদিত ধান থেকে পাওয়া যায়।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।