মিরপুরের সেই গুদাম থেকে বের হচ্ছে বিষাক্ত গ্যাস, দূরে থাকার পরামর্শ -বিষাক্ত গ্যাস বাতাসের সঙ্গে মিশে গেছে
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। রাসায়নিকের আগুন থেকে টক্সিস গ্যাস বা বিষাক্ত গ্যাস তৈরি হয়ে বাতাসে মিশে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এখান এক ধরনের গ্যাস বের হচ্ছে যা মানুষের শ্বাস-প্রশ্বাসের জন্য ক্ষতিকর।
সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা সবাইকে সতর্ক করছি। সবাই দূরত্ব বজায় রাখুন। এখানে যেহেতু কেমিক্যাল, সেহেতু অনেক সময় লাগতে পারে। কারণ কেমিক্যালের বিষয়টি ডিফিকাল্ট। নীতিমালা অনুযায়ী গুদামজাত না হলে বড় বিস্ফোরণ বা বিক্রিয়া হতে পারে। যে কারণে এটা নিয়ন্ত্রণে আরও সময় লাগবে।
গার্মেন্টসের আগুন নির্বাপণ সম্ভব হলেও পাশেই রাসায়নিক গুদামটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ ও নির্বাপণ করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা বলছে, এতে দীর্ঘ সময় লাগবে।
কাজী নজমুজ্জামান বলেন, সকালে রাসায়নিক গুদামের মূল গেট খুলে দেখেছি। প্রচ- ধোঁয়া আছে ভেতরে। সাদা ধোঁয়ার জন্য ভেতরে ঠিকমতো ঢোকা যাচ্ছে না। অপারেশন কাজের জন্য এখনো নিরাপদ নয়। অপারেশন শেষ করতে অনেক সময় লাগবে হবে। আমাদের কার্যক্রম চলমান আছে।
কাজী নজমুজ্জামান আরও বলেন, আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম চলমান রয়েছে। তবে কেমিক্যাল অপসারণ এবং সম্পূর্ণভাবে তা নির্বাপণ করতে দীর্ঘ সময় লাগবে। ঠিক কী পরিমাণ সময় লাগবে, তা এখনই বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, গার্মেন্টসের আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়েছে। কিন্তু বিভিন্ন প্রকার মাল্টিপারপাস কেমিক্যালের আগুন নির্বাপণে সময় লাগবে। এসব কেমিক্যালের কারণে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে, যা মানুষের শ্বাস-প্রশ্বাসের সমস্যা করছে। ঘনবসতির কারণে আমাদের কার্যক্রমের সমস্যা হচ্ছে, ফলে আমরা মাইকিং করে সবাইকে দূরে থাকতে বলছি।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।