মাস্ক পরতে পরতে হাসি ভুলে গেছে জাপানিরা!
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৫ জুন, ২০২৩ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
করোনা আর লকডাউনের সময় মুখে মাস্ক পরতে পরতে জাপানের মানুষজন এত বেশি অভ্যস্ত হয়ে গেছে যে, তারা কার্যত হাসতেই ভুলে গেছে। এর ফলে হাসি শিখতে এখন প্রশিক্ষকের শরণাপন্ন হচ্ছে অনেকে।
যদিও পূর্ব এশিয়ার দেশটিতে করোনার আগে থেকেই মাস্ক পরার প্রচলন ছিল। মৌসুমী অসুখ-বিসুখ ও হে ফিভার (অ্যালার্জিজনিত সমস্যা) মোকাবিলায় অনেকেই মাস্ক ব্যবহার করতো। তবে করোনার সময় এর ব্যবহার আকাশচুম্বী হয়ে ওঠে। সরকারিভাবেই ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করা হয় সেখানে।
তবে সময় পেরিয়ে গেলেও জাপানে আজও জনসমক্ষে মাস্কছাড়া খুব বেশি মানুষ দেখা যায় না। তিন বছরেরও বেশি সময় পরে গত মার্চ মাসে দেশটির সরকার মাস্ক পরার বাধ্যবাধকতা প্রত্যাহার করে। কিন্তু এরপরেই অনেকে বুঝতে পারে, মাস্ক ছাড়া কীভাবে জীবনযাপন করতে হয় তা ভুলে গেছে তারা। তাদেরই একজন হিমাওয়ারী ইয়োশিদা।
২০ বছর বয়সী এ তরুণী বলেছে, কোভিডের সময় আমি আমার মুখের পেশী খুব বেশি ব্যবহার করিনি। এখন ‘হাসির প্রশিক্ষক’ ভাড়া করতে হয়েছে তাকে।
হিমাওয়ারী ইয়োশিদা এবং তার সহপাঠীদের বেশিরভাগই তরুণ-তরুণী। তাদের ফের হাসতে শেখাচ্ছে কেইকো কাওয়ানো। সামনে একটি আয়না ধরে এবং আঙুল দিয়ে মুখ টেনে প্রসারিত করে হাসি শেখানো হচ্ছে এই ছেলেমেয়েদের।
কেইকো কাওয়ানোর সংস্থার নাম এগাওইকু। সাধারণভাবে এটি একটি ‘হাসি শিক্ষাকেন্দ্র’। সাম্প্রতিক সময়ে এর চাহিদা প্রায় চারগুণ বেড়েছে।
এগাওইকুর একেকটি সেশনের জন্য আগ্রহীদের খরচ করতে হচ্ছে ৭ হাজার ৭০০ ইয়েন, বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় হাজার টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)