মালয়েশিয়া-সিঙ্গাপুর যাচ্ছে ২০ কোটি টাকার মিষ্টিকুমড়া
, ১৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৭ মার্চ, ২০২৩ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রংপুর সংবাদদাতা:
মালয়েশিয়া আর সিঙ্গাপুরে প্রথমবারের মতো রফতানি হচ্ছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর দুর্গম চরাঞ্চলে চাষ করা হাইব্রিড জাতের মিষ্টিকুমড়া। রফতানিকারক দুটি প্রতিষ্ঠান ইতোমধ্যে ২০ কোটি টাকার মিষ্টিকুমড়ার অর্ডার পেয়েছে। সে জন্য তারা সরাসরি চাষিদের কাছ থেকে কুমড়া কিনে প্যাকেটজাত করে নিয়ে যাচ্ছেন। এতে চরাঞ্চলে বসবাসকারী মিষ্টিকুমড়া চাষিরা ভীষণ খুশি। কারণ উৎপাদিত পণ্য বিক্রি করতে তাদের আগের মতো ভোগান্তিতে পড়তে হচ্ছে না। দামও ভালো পাচ্ছেন। সরেজমিন রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক আর ইছলীর চর ঘুরে এ তথ্য মিলেছে।
সরেজমিন ঘুরে জানা গেছে, রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৯০ ভাগ এলাকাই তিস্তা নদীবেষ্টিত। এখানে দেড় শতাধিক ছোট-বড় চর রয়েছে। এর মধ্যে ২২টি চরে বাণিজ্যিক ভিত্তিতে মিষ্টিকুমড়ার চাষ হচ্ছে। দুর্গম চরাঞ্চলের তপ্ত বালুচরে গর্ত করে সেখানে গোবর সার আর মাটি দিয়ে মিষ্টিকুমড়া চাষ করা হচ্ছে। মূলত শুষ্ক মৌসুমে মিষ্টিকুমড়া চাষ করা হয়। এ সময় তিস্তা নদীতে পানি একেবারেই থাকে না। নদীর বেশির ভাগ স্থানে জেগে ওঠা চরে মিষ্টিকুমড়া চাষ করছেন চাষিরা।
মিষ্টিকুমড়া চাষি আফজাল হোসেন জানালেন, তিনি বালুর চরের ২০ বিঘা জমিতে মিষ্টিকুমড়া চাষ করেছেন। এক সিজনের জন্য মালিকের কাছ থেকে দেড় লাখ টাকায় জমি লিজ নিয়েছেন। চারা রোপণ, সার প্রয়োগ, জমি তৈরি করা, সেচ দেওয়াসহ তার মোট খরচ হয়েছে আরও দেড় লাখ টাকা। এ পর্যন্ত ১০ লাখ ৪০ হাজার টাকার মিষ্টিকুমড়া বিক্রি করেছেন। এখনও জমিতে অনেক কুমড়া আছে। আশা করছেন, আরও ৫ লাখ টাকার মিষ্টিকুমড়া বিক্রি করতে পারবেন।
তিনি জানান, উন্নত জাতের মিষ্টিকুমড়া আগের মতো ৮ থেকে ১০ কেজির হয় না। এটি সর্বোচ্চ ৪ থেকে ৫ কেজি ওজনের হয়। তবে চাহিদা বেশি ২-৩ কেজি ওজনের মিষ্টিকুমড়া। প্রতিটি প্রথম দিকে ২২ টাকা কেজি দরে বিক্রি করেছেন। এখন ১৮ থেকে ১৯ টাকা কেজি দরে বিক্রি করছেন।
মিষ্টিকুমড়ার চাষি সাদেক আলী জানালেন, বর্ষাকাল শেষ হওয়ার পর শুকনো মৌসুমে তিস্তা নদীতে পানি থাকে না। ফলে বিস্তীর্ণ এলাকায় চর জেগে ওঠে। এ সময়টা তারা জমির মালিকদের কাছ থেকে লিজ নিয়ে মিষ্টিকুমড়া চাষ করছেন। এমফরসি নামে একটি প্রতিষ্ঠান বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির সহায়তায় তাদের মিষ্টিকুমড়া চাষে সহায়তা করছে।
ছালাপাক চরের কয়েকজন চাষির সঙ্গে কথা বলে জানা গেছে, এবার গত দু বছরের চেয়ে দাম ভালো পাচ্ছেন তারা। প্রতি কেজি ১৯ টাকা দরে মিষ্টিকুমড়া তাদের কাছ থেকে ঢাকা ও রংপুরের তিন রফতানিকারক কিনে নিয়ে যাচ্ছেন। ফলে একদিকে তাদের সচ্ছলতা ফিরে আসছে, অন্যদিকে শত শত ভূমিহীন শ্রমিকও কাজ পাচ্ছেন। তাদেরও আয় হচ্ছে ভালো।
এদিকে, ছালাপাক চরের কাছেই বাজারে গিয়ে দেখা গেলো, বিদেশে রফতানির জন্য মিষ্টিকুমড়া কাগজ দিয়ে মুড়িয়ে প্লাস্টিকের বস্তায় ভরে সেলাই করা হচ্ছে। মালয়েশিয়ায় রফতানির অর্ডার পাওয়া রংপুর অ্যাগ্রোর কর্মকর্তা রতন জানালেন, তারা চাষিদের কাছ থেকে ১৯ টাকা কেজি দরে মিষ্টিকুমড়া কিনছেন। এরপর প্যাকেটজাত করে বস্তায় ভরে ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছেন।
আরেক রফতানি কারক চান্দ মিয়াও জানালেন একই কথা। সেইসঙ্গে বললেন, দুই দেশে ২০ কোটি টাকার মিষ্টিকুমড়ার অর্ডার পেয়েছেন তারা।
অন্যদিকে, কুমড়াচাষি শাহজাহান আলী, মমতাজ উদ্দিনসহ অনেকেই জানালেন, ঢাকা, চট্টগ্রাম, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফরিদপুরসহ কমপক্ষে ২০টি জেলায় মিষ্টিকুমড়া যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












