বকেয়া বেতনের দাবিতে ধর্মঘট:
মালয়েশিয়া থেকে ৬০ বাংলাদেশিকে পাঠিয়ে দেয়ার হুমকি
, ২০ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বকেয়া বেতনসহ বেশকিছু অভিযোগের প্রতিবাদে ধর্মঘটের জেরে মালয়েশিয়ার মেডিসেরাম কোম্পানিতে কর্মরত ৬০ বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দেয়ার হুমকির অভিযোগ ওঠেছে।
অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হল জানায়, বকেয়া বেতন ও অন্যান্য অভিযোগের প্রতিবাদে মালয়েশিয়ার একটি গ্লাভস তৈরির ছাঁচ প্রস্তুতকারক কারখানার মেডিসেরাম এসডিএন বিএইচডিতে কর্মরত ৬০ জন বাংলাদেশি ধর্মঘটের ডাক দিয়েছে। শ্রমিকদের ডাকা ধর্মঘট রোববার (১৮ মে) তৃতীয় দিনে পড়েছে।
সে জানায়, ১৭৬ জন শ্রমিক তাদের নিয়োগকর্তার কাছে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। কারখানাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ না হলেও, কোনো উৎপাদন কাজ চলছে না। কারখানাটি স্থানীয় ও আন্তর্জাতিক গ্লাভস প্রস্তুতকারকদের কাছে গ্লাভসের ছাঁচ সরবরাহ করে থাকে।
এর আগে মার্চ মাসের ৬ থেকে ১৮ তারিখ পর্যন্ত শ্রমিকরা মাসের পর মাস ধরে বকেয়া বেতন ও ওভারটাইমের পাওনা না মেটানোর কারণে প্রথমবার ধর্মঘট করেছিলো।
হল জানায়, তাদের দলের হস্তক্ষেপে কোম্পানি তখন বকেয়া পরিশোধ করে এবং প্রায় ৮০ জন শ্রমিকের পাসপোর্ট ফেরত দেয়। এরপর শ্রমিকরা গত ১৯ মার্চ কাজে যোগ দেন। তবে, মালয়েশিয়া আসার আগে হওয়া খরচ বাবদ প্রত্যেক শ্রমিকের সাড়ে ২২ হাজার রিঙ্গিত ফেরত দেয়ার দাবি জানালে ফের উত্তেজনা বাড়ে।
হল বলেন, এরপর কোম্পানি খরচ ফেরত দিতে রাজি হয়েছে কিন্তু মাত্র ১২ মাসের মধ্যে জুমুয়াবার নতুন করে আবার ধর্মঘট শুরু হয়। শ্রমিকরা ভবিষ্যতে সময়মতো বেতন পরিশোধ, সব পাসপোর্ট নবায়ন এবং ভিসা কোনো বিলম্ব ছাড়াই বাড়ানোর দাবি জানান।
অধিকার কর্মী হল অভিযোগ করেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ‘শুধু একজনকেই নয়’ বরং ৬০ জনকে বহিষ্কারের হুমকি দিয়েছেন। এমনকি যদি তারা (কর্মীরা) কাজ বন্ধ করে দেন, তাহলে তাদের সবাইকে দেশে ফেরত পাঠানো হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)