মালদ্বীপ থেকে সৈন্য সরছে ভারতের, গেছে প্রযুক্তিবিদের দল
ভারতীয় সেনাসদস্যদের মালদ্বীপের ‘জমি’ ছাড়তে বলেছে ওই দেশের সরকার। এমনকি, তার জন্য সময়ও বেঁধে দেয়া হয়েছে। ভারত সরকারও মালদ্বীপ থেকে সেনাসদস্যদের সরাতে শুরু করেছে। কিন্তু সেনাসদস্যদের সরালেও সেখানে ‘যোগ্য ভারতীয় প্রযুক্তিবিদ’ মোতায়েন করা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই মতে ভারত থেকে মালদ্বীপে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রযুক্তিবিদদের প্রথম দলকে। ধাপে ধাপে আরো কয়েক প্রযুক্তিবিদকে মালদ্বীপে পাঠানো হবে। ভারতীয় প্রযুক্তিবিদদের দল আসার কথা নিশ্চিত করেছে মালদ্বীপ সরকার। সংবাদমাধ্যম সূত্রে খবর, মালদ্বীপে থাকা দু’টি ভারতীয় হেলিকপ্টার এবং একটি বিমান দেখাশোনার দায়িত্বে থাকবে প্রযুক্তিবিদেরা। তাদের প্রথম দল মালদ্বীপে যাওয়ার পরেই সেনাসদস্যরা ‘ভারতীয় সম্পত্তি’র দায়িত্ব বুঝিয়ে দেয়ার কাজ শুরু করেছেন। মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়ছে, ‘একটি ভারতীয় হেলিকপ্টার ফিরিয়ে দেয়া হবে মেরামতের জন্য। ’
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।