মালদ্বীপে ১৮ বছরের কম বয়সিদের ধূমপান নিষিদ্ধ
, ১১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মালদ্বীপে ২০০৭ সালের জানুয়ারির পরে জন্ম নেয়া অর্থাৎ ১৮ বছরের কম বয়সিদের জন্য ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। গত ১ নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে এ নিষেধাজ্ঞা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সান এমভি এ খবর জানিয়েছে।
প্রতিবেদন মতে, এর ফলে বিশ্বে প্রজন্মভিত্তিক তামাক নিষিদ্ধ একমাত্র দেশ হয়ে উঠেছে মালদ্বীপ। প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর নেয়া এই পদক্ষেপ জনস্বাস্থ্য রক্ষা এবং তামাকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘নতুন বিধানের অধীনে ১ জানুয়ারি ২০০৭ বা তার পরে জন্মগ্রহণকারী ব্যক্তিরা মালদ্বীপে তামাকজাত পণ্য কেনা, ব্যবহার করা বা বিক্রি করতে পারবে না। এই নিষেধাজ্ঞা সব ধরনের তামাকের ক্ষেত্রে প্রযোজ্য এবং খুচরা বিক্রেতাদের বিক্রির আগে বয়স যাচাই করতে হবে।’
১৮ বছরের কম বয়সি কাউকে তামাকজাত পণ্য বিক্রি করলে ৫০ হাজার রুপিয়া (৩২০০ মার্কিন ডলার) জরিমানা করা হবে।
এই নিষেধাজ্ঞা মালদ্বীপ ভ্রমণে আসা পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তামাকের পাশাপাশি ইলেকট্রনিক সিগারেট ও ভেপিং পণ্যের আমদানি, বিক্রয়, বিতরণ, মালিকানা এবং ব্যবহারও সব বয়সের মানুষের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)