মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের পেছনে ‘গোপন উদ্দেশ্য’ রয়েছে -চীনা দূতাবাসের মুখপাত্র
, ২৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের চীন-সম্পর্কিত মন্তব্য আবারও খ-ন করলো চীনা দূতাবাসের মুখপাত্র। সে বলেছে, মার্কিন রাষ্ট্রদূত আবারও পুরনো সুর গেয়েছে, চীন-বাংলাদেশ সম্পর্কের দিকে আঙুল তুলেছে এবং সাদা-কালো মিশ্রিত করছে। এই ধরনের মন্তব্য গোপন উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে।
গত ২১ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট বলেছিলো, ‘দক্ষিণ এশিয়ায় চীনের সামগ্রিক প্রভাব নিয়ে আমি উদ্বিগ্ন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে। বাংলাদেশে আমি সব বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখব, সেটা অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকার হোক। এখানে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ততায় ঝুঁকির যে বিষয়টি রয়েছে, সেটা আমি স্পষ্টভাবে তুলে ধরব।’
পরদিনই সে বক্তব্যের প্রতিবাদ জানিয়েছিল চীনা দূতাবাস। দূতাবাসের মুখপাত্র বলেছে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের এ ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন। এসব মন্তব্যে শুদ্ধ আর ভুল গুলিয়ে ফেলা হয়েছে এবং এর পেছনে সুস্পষ্ট অসৎ উদ্দেশ্য রয়েছে।
প্রায় ২০ দিন পর আবারও সে ইস্যুতে প্রতিক্রিয়া জানালো চীনা দূতাবাসের মুখপাত্র। বলেছে, ‘আমি আবারও বলতে চাই যে চীন ও বাংলাদেশ একে অপরকে সম্মান করে এবং সমর্থন করে। দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময় এবং পারস্পরিক উপকারী সহযোগিতার একটি চমৎকার উদাহরণ স্থাপন করেছে দুই দেশ। চীন দক্ষিণ এশীয় দেশগুলোর বিশ^স্ত অংশীদার। বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করেছে চীন। একই সঙ্গে উন্নয়ন ও পুনরুজ্জীবনকে উৎসাহিত করেছে। এই অঞ্চলের জনগণও এটিকে সমর্থন ও স্বাগত জানিয়েছে।’
চীন-বাংলাদেশ সম্পর্ক কোনো তৃতীয় পক্ষ বা বহিরাগত শক্তি দ্বারা প্রভাবিত হবে না বলেও সাফ জানিয়ে দেয় চীনা দূতাবাসের মুখপাত্র। এই সম্পর্কে হস্তক্ষেপ বা বাধা দেয়ার যেকোনো প্রচেষ্টাও ব্যর্থ হবে বলে উল্লেখ করেছে সে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উপকূল হারিয়ে বস্তিতে ঠাঁই, খুলনায় বাড়ছে বাস্তুচ্যুতদের দীর্ঘশ্বাস
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লাফিয়ে বেড়ে বিশ্ববাজারে সাত সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খাল ও চর ইজারার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা বন কর্মকতা!
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুদ্ধবিরতিকালে সামরিক সক্ষমতা আরও জোরদার, ড্রোনের উৎপাদন ৩ গুণ বাড়িয়েছে ইরান
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভাতার টাকা মেরে খান সমাজসেবা কর্মকর্তা, ভাগ পান চেয়ারম্যান-মেম্বারও!
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজের মাঝ বরাবর করিডোর চালুর লক্ষ্যে ইরান-ওমান আলোচনা, সমঝোতা কাছাকাছি
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ ঘিরে নতুন সমঝোতা চুক্তির খসড়া করছে যুক্তরাষ্ট্র-ইরান
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়া থেকে ছোড়া ২৪ ক্ষেপণাস্ত্রের সবকটিই বাধা ছাড়াই আঘাত হানল কিয়েভে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাইয়ের কৃতিত্ব নেয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)