মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন সমাপ্ত ঘোষণা করল ইরাক

মেসুত প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, বিকাল ৫:৫১

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের মিশন সমাপ্ত ঘোষণা করেছে বাগদাদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাকের প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা কাসিম আল-আরাজি দেশটির সরকারি বার্তা সংস্থাকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। এই ঘোষণার মধ্য দিয়ে জোটের সদস্য দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন পর্যায়ে প্রবেশ করল ইরাক।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, কাসিম আল-আরাজি এই পদক্ষেপকে ‘একটি গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেন। ২০২১ সালের জুলাইয়ে শুরু হওয়া আলোচনা ও সমঝোতার ধারাবাহিকতায় এই পরিবর্তন এসেছে বলে জানান তিনি। চলতি মাসের শেষ নাগাদ ইরাকে থাকা নিজেদের বাকি অবস্থানগুলো থেকেও মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে।

আল-আরাজি বলেন, ‘নতুন পর্যায়ে জোটের সদস্য দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলা হবে, যার লক্ষ্য ইরাকের সার্বভৌমত্ব আরও শক্তিশালী করা।’ আইএসআইএস (দায়েশ) গোষ্ঠীর বিরুদ্ধে বিজয়ের জন্য তিনি ইরাকিদের আত্মত্যাগ এবং বিভিন্ন শাখা ও ইউনিটের সশস্ত্র বাহিনীর সাহসিকতার পাশাপাশি আন্তর্জাতিক জোট এবং বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সহায়তার কথা উল্লেখ করেন।

তিনি জোর দিয়ে বলেন, ‘জোটের মিশন শেষ হওয়ার অর্থ অংশীদারত্বের সমাপ্তি নয়। বরং এখন জোটের সদস্য দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দিকে যাওয়া হবে। পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং সক্ষমতা বাড়ানোর কার্যক্রমও চলতে থাকবে।’

এদিকে বুধবার মার্কিন যুদ্ধ দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার জোটের অংশীদাররা ইরাকে ‘অপারেশন ইনহেরেন্ট রিজলভ’ আনুষ্ঠানিকভাবে শেষ করেছে। এরবিল বিমানঘাঁটি থেকে জোটের বাহিনী ও সরঞ্জামের সুশৃঙ্খল প্রত্যাহারের মধ্য দিয়ে এই সামরিক মিশনের সমাপ্তি ঘটেছে।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেন, ‘এই মাইলফলক যুদ্ধকালীন জোটের মিশন থেকে ইরাকের নেতৃত্বাধীন নিরাপত্তা ব্যবস্থায় উত্তরণের সূচনা করেছে। এতে আরও স্বাভাবিক দ্বিপক্ষীয় নিরাপত্তা সম্পর্কের মাধ্যমে ইরাককে সহযোগিতা করা হবে। ১২ বছরের এই অভিযানে ইরাক ও পুরো অঞ্চলে আইএসআইএসকে একটি সংগঠিত সামরিক হুমকি হিসেবে পরাজিত করা হয়েছে।’

পার্নেল বলেন, ‘ইরাকের নিরাপত্তা বাহিনী দেশটির নিরাপত্তা নিশ্চিত করা এবং আইএসআইএসের অবশিষ্ট সদস্যদের নিয়ন্ত্রণে রাখার চলমান কার্যক্রমে নেতৃত্ব দেবে। তবে ইরাকি অংশীদারদের নির্দিষ্ট প্রশিক্ষণ ও গোয়েন্দা সহায়তা দেয়া অব্যাহত রাখবে মার্কিন যুদ্ধ দপ্তর। আইএসআইএসের অবশিষ্ট সদস্য এবং ইরাকের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীসহ ইরাকের বাকি নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার প্রধান দায়িত্ব এখন ইরাক সরকারের।’

২০২৪ সালের সেপ্টেম্বরে বাগদাদ ও ওয়াশিংটন ইরাকে জোটের সামরিক মিশন শেষ করার বিষয়ে একমত হয়। এ জন্য ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এরপর ইরাক ও জোটের সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সম্পর্ক গড়ে তোলার কথা ছিল।

২০১৪ সালে আইএসআইএস ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই জোট গঠন করা হয়। আইএসের বিরুদ্ধে অভিযানের সময় জোট ইরাকি বাহিনীকে বিমান সহায়তা, গোয়েন্দা তথ্য এবং প্রশিক্ষণ দেয়। ২০১৭ সালের ডিসেম্বরে ইরাক ঘোষণা করে, আইএসআইএসের দখলে যাওয়া সব এলাকার ওপর তারা আবারও পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ৬ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ৯ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ৯ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ৯ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ৯ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ৯ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ৯ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১০ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১০ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১০ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১১ ঘণ্টা আগে