সিলেট বিভাগের উন্নয়নে ৫ হাজার ৩২৬ কোটি প্রকল্প নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
সিলেট বিভাগের উন্নয়নে আগামী একনেক সভায় ৫ হাজার ৩২৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর সিলেটের ইতিহাসে এত বড় উন্নয়ন প্রকল্প আর কখনও নেয়া হয়নি। উপজেলা পর্যায়ে এলজিইডির সড়ক সংস্কারে নেয়া হয়েছে বড় একটি প্রকল্প। তিনি আরও বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে ৯০ শতাংশ সম্পন্ন করা হবে। যেসব এলাকায় ভূমি অধিগ্রহণের কারণে কাজের গতি থমকে আছে, সেসব জায়গার অধিগ্রহণের কাজ আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করা হবে। এরপর দিন-রাত কাজ চালিয়ে প্রকল্পের অগ্রগতি বাড়ানো হবে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর সংসদ অধিবেশনে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে আইন পাস হয়েছে। মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করা হবে। এসব সামাজিক অপরাধ দূর করার পাশাপাশি উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা হবে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার এমপির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এসএম ফয়সল এমপি, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমদ আলী মুকিব, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় যুবক ও বৃদ্ধা নিহত
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থানার গেটে কথা-কাটাকাটি, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ: বেরোবিতে ৩ শিক্ষককে পদাবনতি
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্দর চালাবে বিদেশি অপারেটর
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র ক্ষোভ ও নিন্দা বন্দর রক্ষা কমিটির
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসছে মাদক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত দখলকৃত কাশ্মীরে বোরকা খুলে ফেলার নির্দেশ চিকিৎসকের
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিত্যপণ্যের দামে ক্ষুব্ধ ক্রেতা, ‘দিন যতই যাচ্ছে দাম বাড়ছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াত!
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন -প্রধানমন্ত্রী
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘লুটেরাদের স্বার্থে সরকার দেশকে ভুল পথে পরিচালিত করছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)