যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাত, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর
, ২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
শক্তিশালী ঝড় বোয়েলোর আঘাতে যুক্তরাজ্যের অঞ্চলে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে। ফলে গত সোমবার সন্ধ্যা নাগাদ প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশ এবং উত্তর ইংল্যান্ডে। সপ্তাহজুড়ে চলা এই ঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩৫ কিলোমিটার পর্যন্ত উঠেছিলো, যার ফলে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়।
যুক্তরাজ্যের গ্যাস ও বিদ্যুৎ সংযোগপ্রদান ও বিক্রেতা সংস্থা এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে দেশজুড়ে প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলো।
এই ঝড়ে স্কটল্যান্ডের কিছু অঞ্চলে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা ওই এলাকাগুলোর গড় বাৎসরিক বৃষ্টিপাতের প্রায় এক-তৃতীয়াংশের সমান।
যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর (মেট অফিস) জানিয়েছে, সপ্তাহের শুরুর দিকে আবহাওয়া আরও অস্থির থাকতে পারে। গতকাল মঙ্গলবার আরেকটি আবহাওয়া ব্যবস্থার প্রভাবে আবারও ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাস বয়ে যেতে পারে।
উত্তর ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর-পূর্ব আয়ারল্যান্ডের কিছু অংশের জন্য প্রবল বাতাসের কারণে ‘হলুদ সতর্কবার্তা’ জারি করা হয়েছে।
বন্যা সতর্কতা ও পরিবহন ব্যবস্থায় বিপর্যয়:
ঝড় ও ভারী বর্ষণের জেরে যুক্তরাজ্যজুড়ে বন্যার আশঙ্কা রয়ে গেছে এবং কর্তৃপক্ষ এ বিষয়ে একাধিক সতর্কবার্তা জারি করেছে।
যুক্তরাজ্যের পরিবেশ দপ্তর ইংল্যান্ডে ১০টি এলাকা বন্যা সতর্কতা ও ৬৫টি এলাকা বন্যা সতর্কবার্তা জারি করেছে। এছাড়া স্কটল্যান্ডের পরিবেশ সুরক্ষা দপ্তর ১০টি এলাকায় বন্যা সতর্কতা ও ১১টি এলাকায় বন্যা সতর্কবার্তা দিয়েছে।
পরিবহন ব্যবস্থাতেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে, বিশেষ করে স্কটল্যান্ডের রেল নেটওয়ার্কে।
লিডস ব্র্যাডফোর্ড বিমানবন্দরে কিছু ফ্লাইট অন্য গন্তব্যে সরিয়ে নেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এছাড়া স্কটল্যান্ডে গাছ পড়ে যাওয়া, রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া এবং রাস্তায় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার কারণে অনেক প্রধান সড়ক বন্ধ রাখতে হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামলা থামাতে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদি আরবের
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরমাণু হামলা নিয়ে সতর্কবার্তা ইসরায়েলি প্রধান সন্ত্রাসীর
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কে ইসরায়েলি সন্ত্রাসীসহ ৩৫ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে জাতিগত নিধনের আশঙ্কা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বীর যোদ্ধাদের এই অস্ত্রগুলোই দখলদারদের ভিত কাঁপিয়ে দেয়
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নৌপথে ইসরায়েল থেকে পালাচ্ছে ইহুদিরা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তাঁবুতে আগুন, খোলা আকাশের নিচে ৮০০ ফিলিস্তিনি
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সঙ্গে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ শুরু করেছে ড্রাম্প : ওবামা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লির ব্রিকস ফোরামে যোগ দিচ্ছেন না ইরানের স্পিকার
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দাঙ্গার’ বয়ানের আড়ালে নিজেদের ব্যর্থতা ঢাকছে ফরাসি সরকার
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে পরপর ১২টি ভূমিকম্প
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দখলদারদের যুদ্ধযানকে টার্গেট করে ধ্বংসের পূর্বমুহুর্ত
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












