মারা গেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ
, ১৪ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯০ শামসী সন, ৬ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৩ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ গতকাল রোববার মারা গেছেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভেজ মোশাররফ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
পারভেজ মোশাররফের জন্ম ১৯৪৩ সালের ১১ আগস্ট, ব্রিটিশ ভারতের দিল্লিতে। তিনি ১৯৬১ সালের ১৯ এপ্রিল কাকুলের পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন পান। ১৯৯৮ সালে তিনি জেনারেল হন।
ভারতের সাথে পাকিস্তানের সংকটকালীন সময়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরিফকে হটিয়ে ১৯৯৯ সালে পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করেন পারভেজ মোশাররফ। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তিনি ২০০৮ সালে মার্কিন চাপে পদত্যাগে বাধ্য হন।
১৯৯৯ সালে কারগিল যুদ্ধ নিয়ে সবচেয়ে আলোচিত এই প্রেসিডেন্ট। সীমান্তের এই এলাকায় ভারতীয় দখলদারদের হঠাতে গিয়ে সেনাপ্রধান হিসেবে কেন্দ্রীয় চরিত্র হিসাবে উঠে আসেন তিনি।
পাকিস্তানের তৎকালীন সরকারের নিষ্ক্রিয়তায় ভারতীয় সেনারা কার্গিল দখলে এগিয়ে যায়। সরকারের এ নিরব ভূমিকায় ক্ষুব্ধ হয়ে উঠেন জেনারেল পারভেজ মোশাররফ। তার নেতৃত্বাধীন পাক সেনাবাহিনী ভারতকে নাস্তানাবুদ করতে থাকে। কিন্তু আবারও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের হস্তক্ষেপে যুদ্ধে পিছিয়ে আসতে বাধ্য হয় পাকিস্তান সেনারা। আর এ ঘটনা নিয়ে সেনাবাহিনীর প্রধানের পদ থেতে মোশাররফকে সরাতে চেষ্টা করেন নওয়াজ শরীফ। এরপরই পাকিস্তানে সেনা অভ্যুত্থান হয়। রাজনৈতিক রুদ্ধশ্বাস টালমাটাল পরিস্থিতির মধ্যে পাক প্রেসিডেন্টের পদে আসীন হন জেনারেল পারভেজ মোশাররফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)