মানবিক মূল্যবোধকে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে ইসরায়েল: এরদোয়ান
আল ইহসান ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান, প্রার্থনা কেন্দ্রগুলোয় বোমা হামলা চালিয়ে সমস্ত মানবিক মূল্যবোধকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইসরায়েল।
গাজার জন্য ১০টি বিমানে সহায়তা পাঠানোর ঘোষণার পর এ মন্তব্য করেন এরদোয়ান।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলি বাহিনী বিরামহীন হামলা চালাচ্ছে গাজায়। গত ৭ অক্টোবর থেকে অঞ্চলটিতে দশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৩ শতাংশ নারী ও শিশু।
স্কুল, মসজিদ, হাসপাতালে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তারা সমস্ত মানবিক মূল্যবোধকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে।
তিনি জানান, সহায়তায় গাজার জন্য মিশরের এল আরিশ বিমানবন্দরে ২৩০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছেন। এসব সহায়তা সরবরাহে ১০টি বিমান ব্যবহার করা হচ্ছে।
এদিকে, এক মাস আগে শুরু হওয়া সংঘাতে ইসরায়েল ও হামাস উভয়ই যুদ্ধাপরাধ করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। গাজা-মিশরের রাফাহ ক্রসিং পরিদর্শনের সময় এ মন্তব্য করেন তিনি।
তুর্ক বলেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো দ্বারা সংঘটিত নৃশংসতা ছিল জঘন্য, সেগুলো ছিল যুদ্ধাপরাধ- জিম্মিদের অব্যাহত রাখা। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েল কর্তৃক সম্মিলিত শাস্তিও একটি যুদ্ধাপরাধ- যেমন বেসামরিক লোকদের বেআইনিভাবে জোরপূর্বক সরিয়ে নেওয়া।
রাফাহ সীমান্তকে ‘লাইফলাইন’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, অঞ্চলটিকে অন্যায়ভাবে, আক্রোশজনকভাবে সরু করে ফেলা হয়েছে। ইসরায়েলি বোমা হামলায় গাজায় অনেক নারী ও শিশুসহ ১০ হাজার ৫০০ জনেরও বেশি নিহত হয়েছে। নিহত হয়েছে ১৪০০ ইসরায়েলি; ২৪০ জনকে জিম্মি করা হয়েছে। জরুরি পরিস্থিতি বিবেচনায় দুই পক্ষকে যুদ্ধবিরতিতে একমত হওয়া প্রয়োজন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেন, ইসরায়েল-গাজায় মানবাধিকারের অপরিহার্যতা তিনটি- গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা দেওয়া, জিম্মিদের মুক্তি ও দখলদারিত্বের টেকসই অবসান হওয়া। আমরা একটি গিরি থেকে নিচে পড়ে গেছি, যা চলতে পারে না। এক পক্ষের কর্ম অন্য পক্ষের কর্মকে নিষ্কৃতি দেয় না।
গত ৫৬ বছরের দখলদারিত্বের প্রেক্ষাপটে গাজা, ইসরায়েল, পশ্চিম তীর তো বটেই- আঞ্চলিকভাবেও আমরা সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি বলে মন্তব্য করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।