বাংলাদেশের সংবিধান অনুযায়ীই নির্বাচন দেখতে চায় চীন -চীনা রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ীই নির্বাচন দেখতে চায় চীন। এমনটাই জানিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সে বলেছে, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চীন বাইরের কারও হস্তক্ষেপ চায় না। চীন নিজেও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিষয়ে এক প্রশ্নের উত্তরে ইয়াও ওয়েন বলেছে, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোই বলতে পারবে। চীন বাংলাদেশের সমাজে স্থিতিশীলতা চায়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলে ইয়াও ওয়েন।
চীনা রাষ্ট্রদূত বলে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের নির্বাচনের বিষয়ে বাংলাদেশিরাই সিদ্ধান্ত নেবে। চীনের প্রত্যাশা, সব অংশীদার মিলে বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখবে। বাংলাদেশ জানে, কী ধরনের নির্বাচন প্রয়োজন। বাংলাদেশে চীনের বিপুল বিনিয়োগের বিষয়টি বিবেচনায় রেখে নির্বাচনের পরও স্থিতিশীলতার ওপর জোর দেয় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলে, চীন, বাংলাদেশ, মিয়ানমার মিলে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর চেষ্টা করছে। রোহিঙ্গারা এ দেশে অতিথি হিসেবে এসেছে। তাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থনও প্রয়োজন। চীন দেখতে পাচ্ছে, অনেকেই রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।