মাদ্রাসাছাত্র অপহরণ, ১৭ ঘণ্টার অভিযানে উদ্ধার করলো র্যাব
, ১২ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২১ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কদমতলী থেকে অপহৃত ১২ বছরের এক মাদ্রাসাছাত্রকে নারায়ণগঞ্জ থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা। পাশাপাশি অপহরণকারী মোখলেসুর রহমান রাজুকেও গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল জুমুয়াবার সকালে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান ক্যাম্পটির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী সুমন। এ সময় র্যাব-১০ এর মিডিয়া অফিসার তাপস কর্মকার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় মাহাদী হাসান হুজাইফা নামের এক শিশু। পরদিন সকালে শিশুটির বাবার মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে কল আসে এবং মোটা অংকের মুক্তিপণ দাবি করা হয়। শিশুর পরিবারের কাছ থেকে প্রাথমিকভাবে ৪০ হাজার টাকা আদায়ও করে অপহরণকারীরা।
এ ঘটনায় পরিবার শিশুটির জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে বিষয়টি র্যাব-১০ এর অধিনায়ককে অবহিত করলে দ্রুত তদন্তে নামে যাত্রাবাড়ী ক্যাম্পের একটি বিশেষ টিম। পরবর্তীতে র্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় টানা ১৭ ঘণ্টার অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনীর একটি ভাড়া বাসায় লুকিয়ে রাখা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় অপহরণকারী রাজুকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)