মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
, ০২ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৭ জুলাই, ২০২৬ খ্রি:, ০২ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন (এফটিজেড)-গুলোতে আমদানি বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে নতুন ফ্রেমওয়ার্ক বা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন এই নিয়মের আওতায় একদিকে যেমন বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে পণ্য এনে দীর্ঘ সময় বিনা ঝুঁকিতে মজুত করে রাখা যাবে, অন্যদিকে কমবে স্থানীয় ব্যাংকগুলোর ঋণঝুঁকি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি বিস্তারিত নীতিমালা প্রকাশ করেছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই ফ্রেমওয়ার্কের ফলে দেশের রপ্তানিমুখী শিল্প খাত এবং স্থানীয় উৎপাদনশীল খাত আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে, যা পুরো দেশের সরবরাহ শৃঙ্খলকে (সাপ্লাই চেইন) আরও দক্ষ করে তুলবে।
এই সুবিধা পাবেন উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান, অনুমোদিত ট্রেডিং কার্যক্রম পরিচালনাকারী আমদানিকারক এবং এফটিজেডে কার্যরত লজিস্টিকস সেবা দেওয়া প্রতিষ্ঠান।
ফ্রেমওয়ার্কে কনসাইনমেন্ট ভিত্তিক আমদানির সুযোগ রাখা হয়। এ ব্যবস্থায় আমদানি করা পণ্য উৎপাদনে ব্যবহার বা বিক্রি না হওয়া পর্যন্ত পণ্যের মালিকানা বিদেশি সরবরাহকারীর কাছেই থাকবে। ফলে মালিকানা হস্তান্তরের আগ পর্যন্ত ব্যাংকগুলো এসব পণ্যকে মজুত (ইনভেন্টরি) হিসেবে গণ্য করবে না এবং এ সংক্রান্ত কোনো ঋণঝুঁকিও গ্রহণ করবে না।
এফটিজেড-সংশ্লিষ্ট লেনদেনের ধরনও নতুন নির্দেশনায় স্পষ্ট করা হয়। দেশের অভ্যন্তরের কোনো ক্রেতা এফটিজেড থেকে পণ্য কিনলে সেটিকে আমদানি হিসেবে গণ্য করা হবে। অন্যদিকে, এফটিজেডে থাকা কোনো প্রতিষ্ঠানের বিক্রয় বিক্রেতার জন্য রপ্তানি এবং ক্রেতার জন্য আমদানি হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে যথাযথভাবে এক্সপি ও আইএমপি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ -আইজিপি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে মধু আহরণে ধস, পাঁচ বছরে উৎপাদন কমেছে প্রায় ৬০ শতাংশ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)