‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ সংবাদ: পবিত্র মুহররমুল হারাম শরীফ উনার চাঁদ দেখা গেছে
আল ইহসান ডেস্ক:
মুজাদ্দিদে আ’যম, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত “মাজলিসু রুইয়াতিল হিলাল” উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশে গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর পবিত্র মুহররমুল হারাম শরীফ উনার চাঁদ দেখা গেছে।
উল্লেখ্য, ১৪৪৭ হিজরী সনের পবিত্র মুহররমুল হারাম শরীফ উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল ২৯শে যিলহজ্জ শরীফ, ২৭ আউওয়াল (১৩৯৩ শামসী), ২৬ জুন (২০২৫ খৃ:) দিবাগত সন্ধ্যায় ঢাকা রাজারবাগ শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে “মাজলিসু রুইয়াতিল হিলাল” উনার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
“মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস” উনার কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়- রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের রুইয়াতিল হিলাল মজলিস উনার প্রতিনিধিগণ তাদের নিজ নিজ এলাকায় চাঁদ তালাশ করেন। এবং দেশের চট্টগ্রাম এর সীতাকু-, হবিগঞ্জ, খাগড়াছড়ির হাতিমুড়া, নূরানীগঞ্জ, ফেনী, ঢাকার সানারপাড়, মুন্সীগঞ্জ, ইসলামপুর নওগাঁ, ভেড়ামারা কুষ্টিয়া জেলার প্রতিনিধিগণ চাঁদ দেখতে পাওয়ার তথ্য প্রদান করেন ।
তাই ‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ উনার তরফ থেকে চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে ঘোষণা করা হয়- আজ ইয়াওমুল জুমুয়াহ শরীফ ২৮ আউওয়াল ১৩৯৩ শামসী (২৭ জুন ২০২৫ খৃ:) হচ্ছে পবিত্র মুহররমুল হারাম শরীফ উনার ১লা তারিখ।
পবিত্র আশুরা শরীফ পালিত হবে আগামী ১০ মুহররমুল হারাম শরীফ, ০৭ ছানী, ০৬ জুলাই, ইয়াওমুল আহাদ (রোববার)।
আরও পড়ুন
সব ›
পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
আজ পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে
আজ পবিত্র রবীউছ ছানী মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
আজ সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
পবিত্র ছফর শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে
আজ ছফর শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
পবিত্র মাহে শা’বান শরীফ উনার চাঁদ দেখা যায়নি - পবিত্র শবে বরাত পালিত হবে আগামী ০৫ তাসি’ (০৩ ফেব্রুয়ারী) ছুলাছা দিবাগত রাত।
আজ পবিত্র মাহে শা’বান শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
আল ইহসান ডেস্ক: মুজাদ্দিদে আ’যম, আহলু বাইতে রসূল, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযর…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।