শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

মহীশূর ও হায়দারাবাদ কথা

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, সকাল ৭:৪২
মহীশূর ও হায়দারাবাদ কথা

বাংলার স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হন। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে তারই প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় ইংরেজ বাহিনীর নিকট নবাব বাহিনীর পরাজয় ঘটে। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা এবং মাদ্রাজ কুঠি এই উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করে। বাংলার সাফল্যে অনুপ্রাণিত ইংরেজ শিবির দক্ষিণ ভারতে তাদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত হয়ে ওঠে।
দাক্ষিণ্যাত্যে অপ্রতিদ্বন্দ্বী শক্তি হওয়ার পথে ইংরেজদের প্রধান বাধা ছিল মহীশূরের সুলতান হায়দার আলী। ব্রিটিশের ঔপনিবেশিক অগ্রগতি থামাতে পিতা হায়দার আলী ও পুত্র টিপু সুলতানের অবদানের কথা কম-বেশি সবাই জানেন। এই দুই মহীশূর সুলতান ভারতবর্ষের এক ক্রান্তিকালীন সময়ে স্বাধীনতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন। ব্রিটিশ উপনিবেশবাদীর বিরুদ্ধে পিতা-পুত্রের জিহাদী মনোভাব ইতিহাস তাদেরকে চির স্মরণীয় করে রেখেছে। অথচ মহীশূরের পাশের দুটি দেশ হায়দারাবাদ এবং মারঠা সাম্রাজ্য পরিস্থিতির গুরুত্ব হৃদয়ঙ্গমে ব্যর্থ হয়ে ইংরেজদের সহায়তা করে। বিভাজন কৌশল অবলম্বন করে একটা দেশীয় সরকারকে পদানত করার নীতিতে ইংরেজরা সফল হয়।
ইংরেজরা দাক্ষিণ্যাত্যে নিজামের হায়দারাবাদ, মারাঠাদের মহারাষ্ট্র এবং টিপু সুলতানের মহীশূরকে পদানত করে বড় উপনিবেশ গড়ে তোলে। মারাঠাদের পরাভূত করে আগেই দিল্লীকে করতলগত করেছিল। শুধু বাকি ছিল শিখ সাম্রাজ্য। ১৮৪৯ সালে শিখদের পাঞ্জাব জয় করার পর ইংরেজ সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করার কেউ অবশিষ্ট ছিল না।
ইংরেজের বিরুদ্ধে দেশীয় রাজাদের দৃঢ় মনোবলে বাংলার পর প্রথম রুখে দাঁড়ায় মহীশূর। হায়দার আলী দাক্ষিণাত্যে ইংরেজদের আগ্রাসন বেশ ভালোভাবে ঠেকিয়ে রেখেছিলেন। ১৭৮২ সালে ক্যানসারে আক্রান্ত হায়দার আলীর মৃত্যুর পর তার পুত্র টিপু সুলতান পিতার আদর্শে উদ্দীপ্ত ছিলেন। কয়েকটি যুদ্ধের পর ইংরেজ বাহিনী ১৭৯৯ সালে শ্রীরঙ্গপত্তম ঘেরাও করে। মীর জাফরের মতো টিপু সুলতানের এক অমাত্য মীর সাদিকের বিশ্বাসঘাতকতা টিপুর পরাজয়কে ত্বরান্বিত করে। ভারতবর্ষের এই স্বাধীন সুলতান অবশেষে পরাজিত হয়ে শাহাদাত বরণ করেন। টিপু সুলতান ফরাসীদের সাথে যোগাযোগ করে তাদের দ্বারা সেনাবাহিনী সমৃদ্ধ করেছিলেন। তিনি একধরনের মিসাইল উদ্ভাবন করেছিলেন যা ২ মাইল পর্যন্ত গোলা ছুঁড়তে সক্ষম ছিল।
শ্রীরঙ্গপত্তমে পরাজয়ের পর টিপুর পরিবারের সদস্যদের ভেলোর দূর্গে বন্দী করে রাখা হয়। ১৮০৬ সালে টিপু সুলতানের বংশের নারী-পুরুষ ভেলোর দূর্গে বন্দি থাকা অবস্থায় মাদ্রাজ প্রেসিডেন্সির সেনাদের মধ্যে বিদ্রোহ দেখা দেয়। ব্রিটিশ সেনাপতিগণ মুসলিম সৈন্যদের দাড়ি রাখা ও হিন্দু সৈন্যদের কপালে তিলক পরা নিষিদ্ধ করে। উভয় সম্প্রদায়ের জন্য মাথায় চামড়ার তৈরি একটা টারবান পরতে হতো। উচ্চ বর্ণের হিন্দু সিপাহীরা ধর্মনাশ হওয়ার ভয়ে এটা পরতে অস্বীকৃতি জানিয়ে বিদ্রোহ করে। এ বিদ্রোহে টিপু সুলতানের পরিবার যোগ দিয়েছিল। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের প্রায় পঞ্চাশ বছর আগে সংঘটিত এই বিদ্রোহ ব্রিটিশদের বিরুদ্ধে এ উপমহাদেশে প্রথম সেনা বিদ্রোহ। অথচ হিন্দুত্ববাদী ভারত সেভাবে মহীশূরের মূল্যায়ন হয়নি।
ভারতের মানচিত্রে এখন মহীশূর নামের কোনো রাজ্য নেই। পূর্বতন মহীশূরের এখন কর্নাটক রাজ্য। এই রাজ্যের ৩১ টি জেলার একটি জেলার নাম শুধু মহীশূর। একইভাবে হায়দারাবাদেরও স্থান নেই ভারতের রাজ্য-তালিকায়। তেলেঙ্গানা ছিল আগের হায়দারাবাদের একটা অংশ। পূর্বতন হায়দারাবাদের কিছু অংশ মহারাষ্ট্র, কিছু অংশ কর্নাটকের সাথে যুক্ত করার পর তেলেঙ্গানা অংশটুকু অন্ধ্রপ্রদেশের সাথে সংযুক্ত করা হয়েছিল। তেলেঙ্গানা পরে আলাদা রাজ্য হয়েছে এবং তেলেঙ্গানার রাজধানী হায়দারাবাদ সিটি।
মহীশূর এবং হায়দারাবাদের মতো মাদ্রাজ প্রেসিডেন্সির (রাজ্য) এখন কোনো অস্তিত্ব নেই। মাদ্রাজ সিটির নাম চেন্নাই। রাজ্যের নাম তামিলনাড়ু। নাম বদলে রাজ্য পুনর্গঠনে ভারত মুসলিম বীরদের নাম-নিশানা মুছতে গিয়ে ইংরেজদের বর্বরতার ইতিহাসও মানুষের মন থেকে মুছে যাওয়ার বন্দোবস্ত করেছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ১ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ২ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৪ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬ ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব… ২৬ অক্টোবর, ২০২৬