মহিলাদের সম্মানিত সুন্নতী লিবাস মুবারক, অলংকার ও সাজ-সজ্জা-১০
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
পবিত্র দ্বীন ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যার মধ্যে পুরুষ-মহিলা উভয়ের জন্যই পবিত্র সুন্নতী লিবাস-পোশাকসহ মানব জীবনের সকল সমস্যার সুস্পষ্ট সমাধান দেয়া হয়েছে। অনেক আমল-ই মানুষ ইচ্ছায়-অনিচ্ছায় করে থাকে। উক্ত আমল সমূহের মধ্যে কিছু আমল রয়েছে মূলতঃ পবিত্র সুন্নতী নেক-আমল মুবারক। কিন্তু পবিত্র সুন্নত মুবারক পালনের নিয়তে উক্ত আমলগুলি আদায় না করার কারণে মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রিদ্বামন্দি-সন্তুষ্টি থেকেও বঞ্চিত হয়। ঐ সকল আমল মুবারক উনার মধ্যে একটি হলো মহিলাদের সম্মানিত সুন্নতী লিবাস মুবারক, অলঙ্কার ও সাজ-সজ্জাসহ সংশ্লিষ্ট বিষয়সমূহ।
উক্ত বিষয়সমূহ সম্পর্কে নিম্নে ধারাবাহিকভাবে আলোচনা করা হলো-
পূর্বে প্রকাশিতের পর...
মহিলাদের জন্য স্যালোয়ার পরিধান করা সুন্নত
সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَت كَرَّمَ اللهُ وَجْهَه عَلَيْهِ السَّلَام قَالَ كُنْتُ قَاعِدًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَقِيعِ فِي يَوْمٍ دَجِنٍ مَطِرٍ فَمَرَّتِ امْرَأَةٌ عَلَى حِمَارٍ مَعَهَا مَكَارٍ. فَهَوَتْ يَدُ الْحِمَارِ فِي وَهْدَةٍ مِنَ الْأَرْضِ. فَسَقَطَتِ الْمَرْأَةُ. فَأَعْرَضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهَا بِوَجْهِهِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. إِنَّهَا مُتَسَرْوِلَةٌ.فَقَالَ اللَّهُمَّ اغْفِرْ لِلْمُتَسَرْوِلَاتِ مِنْ أُمَّتِي ثَلَاثًا. يَا أَيُّهَا النَّاسُ اتَّخِذُوا السَّرَاوِيلَاتِ فَإِنَّهَا مِنْ أَسْتَرِ ثِيَابِكُمْ، وَحَصِّنُوا بِهَا نِسَاءَكُمْ إِذَا خَرَجْنَ-
অর্থ: ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত: তিনি বলেন, আমি একদা প্রবল বৃষ্টির দিনে বাক্বিয়ে’ গারক্বাদ নামক স্থানে মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে বসা ছিলাম। এমন সময় একজন মহিলা ছাহাবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি উনার গাধার উপর আরোহন করে সাথে কিছু মাল-ছামানা নিয়ে উঁচু-নিচু গর্ত বিশিষ্ট কর্দমাক্ত রাস্তায় দ্রুত চলতে ছিলেন। অতঃপর উনার গাধার সামনের একটি পা গর্তের মধ্যে আটকে গেলে তিনি হঠাৎ করে গাধার উপর থেকে যমীনে পরে গেলেন। তা দেখে মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার নূরুর রহমত (চেহারা) মুবারক অন্যদিকে ঘুরিয়ে নিলেন। উপস্থিত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বললেন, ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! নিশ্চয়ই এই মহিলাটি স্যালোয়ার পরিহিতা। একথা শুনে মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দোয়া মুবারক করলেন, আয় মহান আল্লাহ পাক! আমার উম্মতগণ উনাদের মধ্যে যে সকল মহিলাগণ স্যালোয়ার পরিধান করেন আপনি উনাদের প্রতি রহমত মুবারক নাযিল করুন। একথা মুবারক তিনবার বললেন, আরো বললেন, হে মানব সকল আপনারা স্যালোয়ার পরিধান করুন। কেননা, এটা পর্দা রক্ষায় অধিক উপযুক্ত পোশাক। এবং আপনাদের মহিলাগণ যখন প্রয়োজনে ঘর থেকে বের হবেন, তখন স্যালোয়ার পরিধান করার মাধ্যমে উনাদের ইযযত-আবরু রক্ষা করুন। (কানযুল উম্মাল-১৫/৪৬৩, আল-আদাবু লিল-বাইহাক্বী পৃষ্ঠা ২০৮, মাজমাউয যাওয়ায়িদ লিল-হাইছামী -৫/১২২, জামিউল আহাদীছ লিস-সুয়ূত্বী ৩১/৪৩১, মাশইয়াখাতু ইউসুফ ইবনে সুফইয়ান পৃষ্ঠা ৫৫)
সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَت أَبِي هُرَيْرَةَ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْه فِي امْرَأَةٍ عَثَرَتْ بِهَا دَابَّتُهَا وَعَلَيْهَا سَرَاوِيلُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: رَحِمَ اللَّهُ الْمُتَسَرْوِلَاتِ-
অর্থ: হযরত আবূ হুরাইরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত: তিনি বলেন, একটি চতুষ্পদ পশুর উপর আরোহী একজন মহিলা ছাহাবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি উনার বাহন থেকে যমীনে ছটকে পড়ে গেলেন। উনার পরিধানে ছিল স্যালোয়ার। তা শুনে মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দোয়া মুবারক করলেন, আয় মহান আল্লাহ পাক! যে সকল মহিলাগণ স্যালোয়ার পরিধান করেন আপনি উনাদের প্রতি রহমত মুবারক নাযিল করুন। (আল-আদাবু লিল-বাইহাক্বী: পৃষ্ঠা ২৪০)
ফাতওয়ায়ে আলমগীরী কিতাবের চতুর্থ খ-ে উল্লেখ রয়েছে-
لُبْسُ السَّرَابِيْلِ سُنَّةٌ وَ هُوَ مِنْ اَسْتُرِ الثِّيَابِ لِلرِّجَالِ وَالنِّسَاءِ كَذَا فِى الْغَرَائِبِ
অর্থ: গারায়িব নামক কিতাবে রয়েছে, স্যালোয়ার পরিধান করা পুরুষ মহিলা উভয়ের জন্য পবিত্র সুন্নত। অর্থাৎ সুন্নতে ছাহাবা। (চলবে)
-মুহম্মদ মুফীদ্বুর রহমান
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হজ্জে মাবরুর বা মকবুল হজ্জ পালন করতে হলে কি কি থাকা শর্ত (১)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (২)
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একজন উত্তম নারীর গুণাবলী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণনা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত তামাযির খুনসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












