মহিলাদের কতিপয় সুন্নতি পোশাক ও ব্যবহৃত সামগ্রীর বর্ণনা (১)
আখিরী রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “যে আমার উম্মতের ফিৎনা-ফাসাদের যুগে একটি মাত্র সুন্নত মুবারক আঁকড়ে ধরবে অর্থাৎ পালন করবে সে একশত শহীদের ছওয়াব পাবে।” (মিশকাত শরীফ)
উম্মতের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে সর্বাবস্থায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইতায়াত বা অনুসরণ ও অনুকরণ করা তথা পবিত্র সুন্নত মুবারক অনুযায়ী চলা।
আলোচ্য প্রবন্ধে মহিলাদের ব্যবহৃত সুন্নতি পোশাক ও ব্যবহৃত সামগ্রীর কতিপয় বর্ণনা উল্লেখ করা হলো-
সেলোয়ার, কামীছ, ওড়না:
মেয়েদের জন্য সেলোয়ার, কামীছ, ওড়না পরিধান করা খাছ সুন্নত। সেলোয়ার হচ্ছে- কল্লিদার, যা নীচের দিকে পাজামার মত ঢোলা নয় বরং বর্ডারযুক্ত চিপা, যা চোস্তও নয়।
কামীছ হচ্ছে- পুরুষের কোর্তারই অনুরূপ। অর্থাৎ গুটলীযুক্ত কল্লিদার, নিছফুস্ সাক, গোল বা কোনাবন্দ সুতি কাপড়ের তৈরী। তবে পার্থক্য হচ্ছে- পুরুষের গুটলী থাকবে সামনের দিকে আর মেয়েদের গুটলী থাকবে কাঁধের উপরে তবে প্রয়োজনে সামনে বা পিছনেও থাকতে পারে এবং কামীছ পূর্ণ হাতা বিশিষ্ট নিছফুস্ সাক হবে। ওড়না হচ্ছে- চাদর জাতীয়, যার মাপ হচ্ছে- দু’হাত ও সাড়ে চার হাত, আড়াই হাত ও সাড়ে চার হাত, আড়াই হাত ও চার হাত। (মিরকাত শরীফ, সীরাতে হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীকা আলাইহাস সালাম)
উল্লেখ্য, মহিলাদের সেলোয়ার, কামীছ ও ওড়না ইত্যাদি ঘরে পরতে হবে কিন্তু ঘর থেকে বের হতে হলে এর উপর অবশ্যই বোরকা পড়তে হবে নচেৎ পর্দা রক্ষা হবেনা।
বোরকার বর্ণনা:
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করবে। আইয়্যামে জাহিলিয়াতের মত সৌন্দর্য প্রদর্শন করে ঘরের বাইরে বের হয়োনা।” (পবিত্র সূরা আহযাব শরীফ, পবিত্র আয়াত শরীফ নং ৩৩)
মহিলাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া জায়িয নেই। যদি বের হতেই হয় তাহলে বোরকা পরে খাছ পর্দার সাথে বের হতে হবে। বোরকা কালো রংয়ের হওয়া এবং ঢোলা হওয়া উত্তম। একমাত্র কালো ও ঢোলা বোরকাতেই খাছভাবে ছতর, সৌন্দর্য ও শরীরের বর্ণনা ঢেকে রাখা সম্ভব।
চাদর:
মেয়েদের জন্য চাদর ব্যবহার করা খাছ সুন্নত। চাদরের মাপ হচ্ছে- ছোট চাদর: যার দৈর্ঘ্য চার হাত, প্রস্থ আড়াই হাত। বড় চাদর: দৈর্ঘ্য ছয় হাত এবং প্রস্থ সাড়ে তিন হাত। (ছিফরুস্ সায়াদাত, জামউল ওসায়েল) (চলবে)
-উম্মু মুযযাম্মিল
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।