সুন্নত মুবারক তা’লীম
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসারের বেমেছাল গুরুত্ব- ফযীলত মুবারক
, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুন্নত মুবারক তা’লীম
মহাসম্মানিত সুন্নত মুবারক উনার মাক্বাম সর্বোচ্চে। মহাসম্মানিত সুন্নত মুবারক উনার মাধ্যমেই সর্বপ্রকার নেয়ামত মুবারক হাছিল করা সম্ভব। খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার মুহব্বত-মা’রিফত মুবারক ও উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিল করার প্রধান মাধ্যম হচ্ছেন মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করা।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً فَلَهٗ أَجْرُهَا وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ غَيْرِ أَنْ يَنْتَقِصَ مِنْ أُجُوْرِهِمْ شَيْئًا وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً فَعَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ يَعْمَلُ بِهَا مِنْ غَيْرِ أَنْ يَنْتَقِصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا.
অর্থ: ‘যে ব্যক্তি সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে কোন উত্তম বিষয় অর্থাৎ (বিলুপ্ত) মহাসম্মানিত সুন্নত মুবারক (উনার আমল) জারী করলো, তিনি তার প্রতিদান পাবেন এমনকি সে অনুযায়ী যতজন আমল করবেন তার জন্য প্রত্যেকের সমান ছওয়াবের অধিকারী তিনি হবেন, তবে যারা অনুসরণ করেছেন উনাদের ছওয়াবের কোনো কমতি হবেনা। আর যে ব্যক্তি সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে কোন গাইরে সুন্নত অর্থাৎ বিদা‘য়াতের প্রচলন করলো, তার উপর তার নিজের এবং ঐ লোকেদের গোনাহ বর্তাবে, যারা তার (মৃত্যুর) পর তার উপর আমল করবে। তাদের গোনাহর কিছু পরিমাণও কম করা হবে না। ” (মুসলিম শরীফ, মিশকাত শরীফ, সুনানে নাসায়ী শরীফ, মুসনাদে আহমদ শরীফ)
কাজেই আমল করার ক্ষেত্রে সতর্ক ও সাবধানতা অবলম্বন করতে হবে। মহাসম্মানিত সুন্নত মুবারক উনার খিলাফ আমল করে সেটাকে সুন্নত বলে প্রচার-প্রসার করলে তাতো কঠিন গুণাহ হবে এমনকি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মিথ্যা তোহমত দেয়া হবে। নাঊযুবিল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهٗ مِنَ النَّارِ.
অর্থ: যে ব্যক্তি আমার প্রতি ইচ্ছাকৃতভাবে মিথ্যা বললো (দুনিয়ায় থাকতেই) সে তার ঠিকানাটা জাহান্নামে করে নিল। নাঊযুবিল্লাহ! (বুখারী শরীফ, তিরমিযী শরীফ, ইবনে মাযাহ শরীফ)
কাজেই, মহাসম্মানিত সুন্নত মুবারক সম্পর্কে বিশুদ্ধ ইলিম অর্জন করতে হলে পবিত্র রাজারবাগ দরবার শরীফ থেকে প্রকাশিত কিতাবাদি, পত্র-পত্রিকা নিয়মিত পাঠ করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। তবেই সর্বপ্রকার নেয়ামত, রহমত-বরকত লাভ করা যাবে।
কায়িনাতবাসী যাতে সহজেই মহাসম্মানিত সুন্নত মুবারক চিনতে পারে, জানতে পারে এবং সহজেই মহাসম্মানিত সুন্নত মুবারক উনার আমল করতে পারে; সেজন্য খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আযীযুয যমান, গাউছুল আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল,আহলে বাইতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি প্রতিষ্ঠা করেছেন, “আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্র”।
সকলের দায়িত্ব-কর্তব্য হচ্ছে, “আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্রের” খিদমতের আন্জাম দেয়া, প্রচার-প্রসার করা। তবেই সর্বপ্রকার নেয়ামত-রহমত, বরকত মুবারক হাছিল করা সহজ ও সম্ভব।
মহান আল্লাহ পাক তিনি সকলকে “আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্রের” খিদমতের আন্জাম দেয়ার, প্রচার-প্রসার করার তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র শাওওয়াল শরীফ মাসে ৬টি রোযা রাখা খাছ সুন্নত মুবারক এবং বেমেছাল ফযীলত মুবারক লাভের মাধ্যম (৪)
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র শাওওয়াল শরীফ মাসে ৬টি রোযা রাখা খাছ সুন্নত মুবারক এবং বেমেছাল ফযীলত মুবারক লাভের মাধ্যম (৩)
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র শাওওয়াল শরীফ মাসে ৬টি রোযা রাখা খাছ সুন্নত মুবারক এবং বেমেছাল ফযীলত মুবারক লাভের মাধ্যম (২)
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল শরীফ মাসে ৬টি রোযা রাখা খাছ সুন্নত মুবারক এবং বেমেছাল ফযীলত মুবারক লাভের মাধ্যম (১)
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র ঈদুল ফিতর সংক্রান্ত মহাসম্মানিত সুন্নতী আমল সমূহ (২)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ঈদুল ফিতর সংক্রান্ত মহাসম্মানিত সুন্নতী আমল (১)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র শবে ক্বদর শরীফ পালন করার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তারতীব
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৫)
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (৩)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (২)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (১)
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে সম্মানিত ই’তিকাফ করা খাছ সুন্নত মুবারক (২)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












