সুন্নত মুবারক তা’লীম
মহাসম্মানিত সুন্নত মুবারক পালনে সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার দৃষ্টান্ত
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সুন্নত মুবারক তা’লীম
সাইয়্যিদুল আউলিয়া, গাউসুল আ’যম, শায়েখ সাইয়্যিদ মুহীউদ্দীন আব্দুল ক্বাদির জিলানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার যামানায় এক ব্যক্তি যিনি খলীফার পোশাক বা কোর্তা সেলাই করতেন। খলীফা তিনি উনাকে যে পরিমাণ বিনিময় প্রদান করতেন, তাতে উনার সংসার এক বছর চলে যেত।
উক্ত ব্যক্তি একবার খলীফার জন্য একটি কোর্তা সেলাই করলেন, কিন্তু কোর্তাটি কিছুটা ছোট হয়ে যায়। তাই খলীফা উক্ত কোর্তাটি গ্রহণও করল না এবং তাকে কোন বিনিময়ও প্রদান করল না। এতে উক্ত ব্যক্তি খুব ব্যথিত ও চিন্তিত হলেন। কারণ খলীফার দেয়া বিনিময় দ্বারাই তিনি এক বছর সংসার চালিয়ে থাকেন। এদিকে হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার এক মুরীদ উক্ত ব্যক্তিকে এই বলে পরামর্শ দিলেন যে, আপনি হযরত বড় পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার নিকট এ ব্যাপারটি খুলে বলেন।
তাই উক্ত ব্যক্তি ব্যাপারটি হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার নিকট খুলে বললেন। তখন হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, ঠিক আছে কোর্তাটি আমাকে দিয়ে দাও। অতঃপর তিনি নিজ পকেটে হাত ঢুকালেন এবং হাতে যা আসলো, তা সবই উক্ত ব্যক্তিকে প্রদান করলেন। দেখা গেল যে, খলীফা উক্ত ব্যক্তিকে কোর্তার বিনিময়ে যে মূল্য প্রদান করতো তার চেয়েও বহুগুণ বেশী মূল্য হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি উনাকে দিয়েছেন।
তারপর সাইয়্যিদুল আউলিয়া, হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি কোর্তাটি গায়ে দিয়ে দেখেন যে, কোর্তাটি নিছফুসসাক্ব থেকে ছোট, তাই তিনি উক্ত ব্যক্তিকে বললেন, আমার নিকট চট রয়েছে, তুমি চট জোড়া দিয়ে কোর্তাটি নিছফুসসাক্ব করে দাও। কারণ নিছফুসসাক্ব না হওয়া পর্যন্ত এ কোর্তা দ্বারা কখনোই মহাসম্মানিত সুন্নত মুবারক আদায় হবেনা। সুবহানাল্লাহ!
এখন ফিকিরের বিষয় হচ্ছে, সাইয়্যিদুল আউলিয়া, গাউসুল আ’যম হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি মহাসম্মানিত সুন্নত উনার কতটুকু অনুসরণ-অনুকরণ করতেন। মূলতঃ মহাসম্মানিত সুন্নত উনার পরিপূর্ণ অনুসরণ করার কারণেই তিনি এত বিরাট মর্যাদা বা সফলতা লাভ করেছেন।
মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করার ফযীলত মুবারক সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ تَـمَسَّكَ بِسُنَّتِىْ عِنْدَ فَسَادِ اُمَّتِىْ فَـلَهٗ اَجْرُ مِائَةِ شَهِيْدٍ.
অর্থ: “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি আমার উম্মতের ফিতনার যামানায় আমার একখানা সম্মানিত সুন্নত মুবারক দৃঢ়ভাবে আঁকড়ে ধরবেন, উনার জন্য ১০০ শহীদ উনাদের ছওয়াব রয়েছে।” (মিশকাত শরীফ)
মহান আল্লাহ পাক তিনি সকলকে প্রতিটি ক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তেবা করার তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব- ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (৭)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব- ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (৬)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (৫)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব- ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (৪)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (৩)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব- ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (১)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (৯)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কিছ্ছা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফলমূল খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন করা ফরয
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফলমূল খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












