মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
অত্যধিক বৃষ্টি বর্ষণের কারণে ক্ষতির আশংকা থাকলে যে দোয়া মুবারক পাঠ করতে হয় :
অত্যধিক বৃষ্টি বর্ষণের কারণে ক্ষতির আশংকা থাকলে নিম্নের দোয়া মুবারক পাঠ করবে -
اَللّٰهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا اَللّٰهُمَّ عَلَى الْاَكَامِ والظَّرَابِ وبُطُوْنِ الْاَوْدِيَةِ ومَنَابِتِ الشَّجَارِ.
অর্থ : আয় মহান আল্লাহ পাক। আমাদের আশে পাশে (বৃষ্টি বর্ষণ করুন), আমাদের উপর নয়। আয় মহান আল্লাহ পাক! উঁচু ভূমিতে, ছোট টিলা, উপত্যকায়, নিম্নভূমি এবং বনভূমিতে (বৃষ্টি) বর্ষণ করুন। (মিরাজুল বুখারী শরীফ)
বিপদ-আপদ ও রোগ-ব্যাধি থেকে হিফাযত থাকার দোয়া মুবারকসমূহ :
বিভিন্ন ধরনের বালা-মুছিবত ও রোগ বা অসুস্থতা থেকে হিফাযত বা মুক্তি লাভের দোয়া মুবারক :
لَا اِلٰهَ اِلَّا اَنْتَ سُبْحَانَكَ اِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ.
অর্থ : আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আমি আপনার মহান পবিত্রতা মুবারক ঘোষণা করছি। অবশ্যই আমি আনুগত্যশীলদের অন্তর্ভুক্ত।
যালিমের যুলুম থেকে ও শত্রুর শত্রুতা থেকে হিফাযত থাকার দোয়া মুবারক :
اَللّٰهُمَّ اِنَّا نَجْعَلُكَ فِىْ نُحُوْرِهِمْ وَنَعُوْذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! তাদের বিপরীতে আপনাকে রাখছি এবং তাদের অনিষ্টতা থেকে আপনার নিকট আশ্রয় চাচ্ছি।
অথবা নি¤েœাক্ত দোয়া মুবারকও পাঠ করা যেতে পারে :
حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيلُ.
অর্থ : মহান আল্লাহ পাক তিনিই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কার্যসম্পাদনকারী।
বিপদ-আপদ থেকে হিফাযত থাকার দোয়া মুবারক :
حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيْلُ.
অর্থ: মহান আল্লাহ পাক তিনি আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক।
দুশমনের ক্ষতি থেকে পরিবারের সকলের জান-মাল হিফাযত
থাকার দোয়া মুবারক :
নি¤েœক্ত সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ বেশি বেশি পড়তে থাকবে। এতে মহান আল্লাহ পাক তিনি দুশমনের দুশমনি ও সব রকম বালা-মুছীবত দূর করে দিবেন এবং পরিবারের সকলের জান-মাল হিফাযতে রাখবেন।
فَاللهُ خَيْرٌ حَافِظًا وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِيْنَ.
অর্থ: বস্তুত: মহান আল্লাহ পাক তিনিই সর্বোত্তম হিফাযতকারী এবং তিনি সর্বাধিক দয়ালু।
এবং সাথে সাথে এ দোয়া মুবারকও পাঠ করবে-
فَالرَّسُوْلُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرٌ حَافِظًا وَّهُوَ رَحْمَةٌ لِّلْعَالَمِيْنَ.
অর্থ: অতঃপর মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল ছল্লাল্লাহু আলাইহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন উত্তম হিফাযতকারী এবং সমস্ত আলমের মহাসম্মানিত ও মহাপবিত্র রহমত মুবারক।
সৃষ্টির অনিষ্ট ও বদনজর হতে শিশুদের রক্ষার দোয়া মুবারক:
اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ.
অর্থ : আমি মহান আল্লাহ পাক উনার নিকট উনার পরিপূর্ণ মহাসম্মানিত ও মহাপবিত্র গুণাবলীর বাক্য দ্বারা সকল শয়তান ও ক্ষতিকর প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টি (বদ নযর) থেকে আশ্রয় প্রার্থনা করছি।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।