মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (৯)
, ০৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৯ জুন, ২০২৬ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সুন্নত মুবারক তা’লীম
পবিত্র ছাফা ও পবিত্র মারওয়ায় দাঁড়িয়ে পঠিত দোয়া মুবারক :
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র ছাফা ও পবিত্র মারওয়ায় মহাসম্মানিত ও মহাপবিত্র তাশরীফ মুবারক গ্রহণ করলে নি¤েœাক্ত সম্মানিত ও পবিত্র আয়াত শরীফখানা তিলাওয়াত মুবারক করতেন।
اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ.
অর্থ : নিশ্চয়ই পবিত্র ছাফা ও পবিত্র মারওয়া মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নিদর্শন মুবারক উনার অন্তর্ভুক্ত।
পবিত্র আরাফাত দিবস উনার দোয়া মুবারক:
لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهْوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ.
অর্থ : মহান আল্লাহ পাক তিনি ব্যতীত কোন ইলাহ নেই, তিনি এক বা একক, উনার কোন শরীক বা অংশীদার নেই। সমস্ত ক্ষমতা মুবারক ও সমস্ত প্রশংসা মুবারক উনারই জন্য। তিনিই সমস্ত কিছুর উপর ক্ষমতাশীল। (তিরমিযী শরীফ)
মুজদালিফায় পঠিত দোয়া মুবারক:
لَا اِلٰهَ إِلَّا اللّٰهُ.
অর্থ : মহান আল্লাহ পাক তিনি ব্যতীত কোন ইলাহ নেই। (মুসলিম শরীফ)
প্রতিটি জামরায় কংকর নিক্ষেপের সময় যে তাকবীর মুবারক পাঠ করা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক:
জামরাগুলোতে প্রতিটি কংকর নিক্ষেপের সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি اللهُ أَكْبَرُ (আল্লাহু আকবার) তাকবীর মুবারক পাঠ করতেন। অতঃপর কিছুটা সামনে অগ্রসর হয়ে পবিত্র ক্বিবলামুখী হয়ে দাঁড়াতেন এবং প্রথম ও দ্বিতীয় জামরায় দুই মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মাগফিরাত মুবারকদ্বয় (মহাসম্মানিত ও মহাপবিত্র দু’হাত মুবারকদ্বয়) উঁচু করে দোয়া মুবারক করতেন। আবার তৃতীয় জামরায় কংকর নিক্ষেপ করতেন এবং প্রতিটি কংকর নিক্ষেপের সময় তাকবীর মুবারক পাঠ করতেন। আর সেখানে মহাসম্মানিত অবস্থান মুবারক না করে প্রত্যাবর্তন করতেন। (বুখারী শরীফ, ফতহুল বারী, মুসলিম শরীফ)
সম্মানিত মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া মুবারকসমূহ :
সম্মানিত মসজিদ দেখলে যে দোয়া মুবারক পাঠ করতে হয় :
اَللّٰهُمَّ اغْفِرْلِىْ ذُنُوْبِىْ وَخَطَئِىْ وَعَمَدِىْ.
অর্থ: আয় মহান আল্লাহ পাক! আপনি আমার ইচ্ছায়-অনিচ্ছায় সমস্ত গুনাহসমূহ বা পাপরাশিসমূহ ক্ষমা করে দিন।
সম্মানিত মসজিদে প্রবেশের দোয়া মুবারক :
بِسْمِ اللّٰهِ اَلصَّلٰوةُ وَالسَّلاَمُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ .اَللّٰهُمَّ افْتَحْ لِىْ اَبْوَابَ رَحْمَتِكَ.
অর্থ : মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারকে প্রবেশ করছি, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত-সালাম মুবারক। আয় মহান আল্লাহ পাক! আপনি আমার জন্য আপনার রহমত মুবারক উনার দরজাসমূহ খুলে দিন। (ইবনে মাজাহ শরীফ)
সম্মানিত মসজিদ থেকে বের হওয়ার দোয়া মুবারক :
بِسْمِ اللّٰهِ اَلصَّلٰوةُ وَالسَّلاَمُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ .اَللّٰهُمَّ اِنِّىْ اَسْاَلُكَ مِنْ فَضْلِكَ اَللّٰهُمَّ اعْصِمْنِيْ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ .
অর্থ : মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারকে বের হচ্ছি। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত-সালাম মুবারক। আয় মহান আল্লাহ পাক! আমি আপনার কাছে আপনার কল্যাণ কামনা করছি। আয় মহান আল্লাহ পাক! আমাকে বিতাড়িত শয়তান থেকে হিফাযত করুন। (আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ)
সম্মানিত মসজিদে ই’তিকাফ উনার নিয়তে অবস্থানের দোয়া মুবারক :
نَوَيْتُ أَنْ اَعْتِكَافَ مَا دُمْتُ فِىْ هٰذَا الْمَسْجِدِ.
অর্থ: আমি এই সম্মানিত মসজিদে অবস্থানের জন্য ই’তিকাফ উনার নিয়ত করলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-ছিফত মুবারক বর্ণনা করা, খিদমত মুবারক করা, সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত সুন্নত মুবারক (৪)
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-ছিফত মুবারক বর্ণনা করা, খিদমত মুবারক করা, সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত সুন্নত মুবারক (৩)
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-ছিফত মুবারক বর্ণনা করা, খিদমত মুবারক করা, সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত সুন্নত মুবারক (২)
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-ছিফত মুবারক বর্ণনা করা, খিদমত মুবারক করা, সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত সুন্নত মুবারক (১)
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র দ্বীনি মজলিসে বা মাহফিলে বসার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আপদ-বিপদ ও অনিষ্টতা থেকে মুক্তির জন্য ঘুমানোর পূর্বে আগুন/বাতি নিভিয়ে রাখতে হবে; যা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফের গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (২)
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফের গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (১)
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনিষ্টতা থেকে হিফাযতের জন্য খাবারের পাত্র ঢেকে রাখতে হবে; যা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলার জন্য আবশ্যক হচ্ছে, সর্বক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী আমল করা
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার গুরুত্ব-ফযীলত ও খাছ সুন্নতী তারতীব
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার অন্যতম সুমহান তাজদীদ মুবারক “সুন্নতী সামা শরীফ মাহফিল”
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












