নেককাজে দাওয়াত দেয়ার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সুন্নত মুবারক তা’লীম
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُوْنَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ.
অর্থ: “তোমাদের মধ্যে এমন একটি দল থাকা আবশ্যক যারা (অন্যান লোকদেরকে) নেক কাজ ও কল্যাণের দিকে আহ্বান করবে। নেক কাজ করার জন্য বলবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। এবং উনারাই কামিয়াব হবেন।” (পবিত্র সূরা আলে ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ; ১০৪)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مُرُوا بِالْمَعْرُوفِ وَانْهَوْا عَنِ الْمُنْكَرِ
অর্থ: “তোমরা ভালো কাজের আদেশ কর এবং মন্দ কাজ থেকে নিষেধ করো।” (সুনানে ইবনে মাজাহ শরীফ, পবিত্র হাদীছ শরীফ নং; ৪০০৪)
সম্মানিত দ্বীনী দাওয়াত দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহঃ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ
অর্থ: “আপনি মানুষকে আপনার রবের পথে ডাকুন হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে।” (পবিত্র সূরা নাহল শরীফ, পবিত্র আয়াত শরীফ: ১২৫)
অর্থাৎ উম্মতরা যেন মানুষদেরকে সম্মানিত দ্বীন ইসলাম উনার পথে, হক্ব পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে ডাকে।
এক নযরে সম্মানিত দ্বীনী দাওয়াত দেয়ার ফযীলত মুবারক ঃ
ক) দাঈ ব্যক্তি মহান আল্লাহ পাক উনার নিকট অত্যন্ত প্রিয় ব্যক্তি।
খ) একজনের হিদায়াত লাল উটের চেয়ে দামী।
গ) কিয়ামত পর্যন্ত যে ছওয়াব হবে, দাঈ ব্যক্তি তা পেতে থাকবেন। যা, উত্তম ছদকায়ে জারিয়া।
ঘ) উম্মতের শ্রেষ্ঠত্বের অন্যতম কারণই হলো দাওয়াত দেয়া।
ঙ) দাঈ ব্যক্তির জন্য হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম এবং আসমান-যমীনের সবাই দোয়া করেন।
দাওয়াত দেয়ার মহাসম্মানিত সুন্নত মুবারক ঃ
ক) ইলিম সহকারে দাওয়াত দেয়া।
খ) হিকমত ও উত্তম নছীহতের সাথে বলা।
গ) নিজে আগে আমল করা।
ঘ) নরম ভাষায় কথা বলা। কঠোরতা না করা।
ঙ) হিদায়াতের মালিক মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা; এই আক্বীদাহ বা বিশ্বাস রাখা।
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে মহাসম্মানিত সুন্নতী তরীক্বায় সম্মানিত দ্বীন ইসলাম, হক্ব পথের দাওয়াত দেয়ার তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২১)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেক কাজে দাওয়াত দেয়ার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (২)
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেক কাজে দাওয়াত দেয়ার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সুন্নতী লিবাস ও পবিত্র লিবাসুত তাক্বওয়া দু’টি আলাদা পোশাক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ লেখা, পাঠ করা ও শোনা খাছ সুন্নত মুবারক। গান-বাজনা করা, শোনা হারাম ও কুফরীর অন্তর্ভুক্ত (৪)
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ লেখা, পাঠ করা ও শোনা খাছ সুন্নত মুবারক। গান-বাজনা করা, শোনা হারাম ও কুফরীর অন্তর্ভুক্ত (৩)
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ লেখা, পাঠ করা ও শোনা খাছ সুন্নত মুবারক। গান-বাজনা করা, শোনা হারাম ও কুফরীর অন্তর্ভুক্ত (২)
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ লেখা, পাঠ করা ও শোনা খাছ সুন্নত মুবারক গান-বাজনা করা, শোনা হারাম ও কুফরীর অন্তর্ভুক্ত (১)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার অন্যতম সুমহান তাজদীদ মুবারক “সুন্নতী সামা শরীফ”
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২০)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার গুরুত্ব-ফযীলত ও খাছ সুন্নতী তারতীব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুষ্টিগুণে ভরপুর মহাসম্মানিত সুন্নতী খাবার “মগজ”
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












