মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২১)
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সুন্নত মুবারক তা’লীম
লিবাস পরিধান সম্পর্কিত দোয়া মুবারক :
ক্বামীছ পরিধানের দোয়া মুবারক:
ক্বামীছ পরিধান করার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক হলো, প্রথমে ডান হাত, ডান আস্তিনে (ডান হাতায়) প্রবেশ করাবে অতঃপর বাম হাত, বাম আস্তিনে (বাম হাতায়) প্রবেশ করাবে। ক্বামীছ পরিধান করার সময় নি¤েœাক্ত দোয়া মুবারক পাঠ করতে হয়-
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ كَسَانِىْ هٰذَا الثَّوْبَ وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّيْ وَلَا قُوَّةٍ.
অর্থ : সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য যিনি আমাকে ইহা পরিধান করিয়েছেন এবং আমার শক্তি ও সামর্থ ছাড়াই তিনি আমাকে ইহা দান করেছেন।
নতুন লিবাস পরিধানের দোয়া মুবারক :
নতুন লিবাস পরিধান করার সময়,নি¤েœাক্ত দোয়া মুবারক পাঠ করতে হয়-
اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ اَنْتَ كَسَوْتَنِيْهِ اَسْاَلُكَ مِنْ خَيْرِهٖ وَخَيْرِ مَا صَنَعَ لَهٗ وَاَعُوْذُبِكَ مِنْ شَرِّهٖ وَشَرِّ مَا صَنَعَ لَهٗ.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আপনার জন্য সকল প্রশংসা মুবারক। আপনিই এ লিবাস আমাকে পরিয়েছেন। আমি আপনার কাছে এর মধ্যে নিহিত কল্যাণ ও এটি যেজন্য তৈরী করা হয়েছে, সেসব কল্যাণ আরজু করি। আমি এর অনিষ্টতা এবং এটি তৈরির অনিষ্টতা থেকে আপনার নিকট আশ্রয় কামনা করছি।
পোশাক খোলার দোয়া মুবারক :
পোশাক খোলার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক হলো, প্রথমে বাম হাত, বাম আস্তিন (হাতা) থেকে বের করবে অতঃপর ডান হাত বের করবে। এবং পোশাক খোলার সময় بِسْمِ اللّٰهِ “বিসমিল্লাহ” বলবে।
ঘর বা বাড়িতে প্রবেশ করার ও বের হওয়ার দোয়া মুবারক :
ঘরে প্রবেশের দোয়া মুবারক :
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক হলো: ঘরে প্রবেশের সময় প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করা এবং দোয়া মুবারক পাঠ করা। অতঃপর ঘরে কেউ থাকুক বা না থাকুক সালাম দিয়ে প্রবেশ করা খাছ সুন্নত মুবারক। দোয়া মুবারকটি হলো-
بِسْمِ اللهِ وَلَجْنَا وَبِسْمِ اللهِ خَرَجْنَا وَعَلٰى رَبِّنَا تَوَكَّلْنَا.
অর্থ : আমরা মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারক নিয়ে প্রবেশ করি, মহান আল্লাহ পাক উনার নাম মুবারক নিয়েই (ঘর থেকে) বের হই এবং আমাদের পালনকর্তা মহান আল্লাহ পাক উনার উপরই আমরা ভরসা করি। (আবূ দাউদ শরীফ)
খালি ঘরে প্রবেশের দোয়া মুবারক :
اَلصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكُمْ يَا رَسُوْلَ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ.
অর্থ : ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার প্রতি ছলাত-সালাম মুবারক।
ঘর থেকে বের হওয়ার দোয়া মুবারক :
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক হলো: প্রথমে বাম পা দিয়ে ঘর থেকে বের হওয়া। বের হওয়ার সময় নি¤েœাক্ত দোয়া মুবারক পাঠ করবে-
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ.
অর্থ : আমি মহান আল্লাহ পাক উনার সম্মানিত নাম মুবারক নিয়ে, উনার উপর ভরসা করে বের হলাম। মহান আল্লাহ পাক উনার সম্মানিত দয়া মুবারক ব্যতীত প্রকৃতপক্ষে কোন শক্তি ও সামর্থ নেই। অর্থাৎ মহান আল্লাহ পাক উনার অনুগ্রহ মুবারক ব্যতীত কেউ কোন নেক কাজ করতে পারে না এবং খারাপ কাজ থেকেও বিরত থাকতে পারে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নেককাজে দাওয়াত দেয়ার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেক কাজে দাওয়াত দেয়ার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (২)
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেক কাজে দাওয়াত দেয়ার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সুন্নতী লিবাস ও পবিত্র লিবাসুত তাক্বওয়া দু’টি আলাদা পোশাক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ লেখা, পাঠ করা ও শোনা খাছ সুন্নত মুবারক। গান-বাজনা করা, শোনা হারাম ও কুফরীর অন্তর্ভুক্ত (৪)
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ লেখা, পাঠ করা ও শোনা খাছ সুন্নত মুবারক। গান-বাজনা করা, শোনা হারাম ও কুফরীর অন্তর্ভুক্ত (৩)
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ লেখা, পাঠ করা ও শোনা খাছ সুন্নত মুবারক। গান-বাজনা করা, শোনা হারাম ও কুফরীর অন্তর্ভুক্ত (২)
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ লেখা, পাঠ করা ও শোনা খাছ সুন্নত মুবারক গান-বাজনা করা, শোনা হারাম ও কুফরীর অন্তর্ভুক্ত (১)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার অন্যতম সুমহান তাজদীদ মুবারক “সুন্নতী সামা শরীফ”
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২০)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার গুরুত্ব-ফযীলত ও খাছ সুন্নতী তারতীব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুষ্টিগুণে ভরপুর মহাসম্মানিত সুন্নতী খাবার “মগজ”
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












