মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১)
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সুন্নত মুবারক তা’লীম
পবিত্র ছওয়াব রেসানী করার নিয়ম :
(১) পবিত্র ইস্তিগফার শরীফ তিনবার-
اَسْتَغْفِرُ اللّٰهَ رَبِّ مِنْ كُلِّ ذَنْبٍ وَّاَتُوْبُ إِلَيْهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمِ.
(২) পবিত্র আউযুবিল্লাহ শরীফ ও পবিত্র বিস্মিল্লাহ শরীফসহ পবিত্র সূরা ফাতিহা শরীফ (আল্হামদু শরীফ) একবার।
(৩) পবিত্র বিস্মিল্লাহ শরীফসহ পবিত্র সূরা ইখলাছ শরীফ (কুল হুওয়াল্লাহ শরীফ) তিনবার।
(৪) পবিত্র ইশা’র নামায উনার পরে তরীক্বার যে পবিত্র দুরূদ শরীফ পড়া হয়, সেই পবিত্র দুরূদ শরীফ পাঁচবার; তা জানা না থাকলে মহাসম্মানিত দুরূদ শরীফ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ পাঁচবার পড়ে মুনাজাত করবে।
পবিত্র পাস আনফাস যিকির মুবারক :
পবিত্র পাস আনফাস যিকির মুবারক সাইয়্যিদুনা হযরত শায়েখ আলাইহিস সালাম উনার দিকে রুজু হয়ে, সালিকগণ সকল সময়, সর্বাবস্থায় এই পবিত্র যিকির করতে থাকবে। এই পবিত্র যিকির শ্বাস-প্রশ্বাসের সাথে খেয়ালের দ্বারা করতে হয়। শ্বাস ফেলবার সময়لَا اِلٰهَ (লা-ইলাহা) এবং শ্বাস টানবার সময় اِلَّا اللّٰهُ (ইল্লাল্লাহ) খেয়াল করবে।
উল্লেখ্য, সকল তরীক্বাহর সালিকগণই পবিত্র পাস আনফাস যিকির মুবারক করবে। পবিত্র পাস-আনফাস যিকির মুবারক দ্বারা অন্তরে মহান আল্লাহ পাক উনার মুহব্বত মুবারক পয়দা হবে, দুনিয়ার মুহব্বত দূর হবে, বিপদ-আপদ ও বালা-মুছীবত দূর হবে, রিযিক্বে বরকত হবে, মৃত্যুর সময় সম্মানিত ঈমান নছীব হবে। সুবহানাল্লাহ!
মুজাদ্দিদিয়ায়ে উম্মিয়্যাহ তরীক্বাহর সবক্ব বা পবিত্র দুরূদ শরীফ :
পবিত্র ইশা’র নামায বাদ পবিত্র দুরূদ শরীফ:
নিম্নের পবিত্র দুরূদ শরীফ ১০০ বার পড়বে। কোনদিন যেনো কম-বেশী না হয়।
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيّدِنَا مَوْلَانَا اَلنَّبِيِّ الْاُمِّيِّ وَاٰلِهٖ وَسَلِّمْ.
উচ্চারণ: আল্লাহুম্মা ছল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আন নাবিয়্যিল উম্মিয়্যী ওয়া আলিহী ওয়া সাল্লিম।
উল্লেখ্য যে, পবিত্র ইশা বা’দ পবিত্র দুরূদ শরীফ পাঠের মাধ্যমে অন্তরে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র মুহব্বত মুবারক পয়দা হবে। উনার মহাসম্মানিত ও মহাপবিত্র যিয়ারত-মা’রিফত, তায়াল্লুক ও নিসবত মুবারক নছীব হবে। সুবহানাল্লাহ!
পবিত্র ফজর নামায বাদ পবিত্র দুরূদ শরীফ:
নিম্নের পবিত্র দুরূদ শরীফ ১০০ বার পড়বে। কোনদিন যেনো কম-বেশি না হয়।
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مَوْلَانَا سَيِّدِ الْمُرْسَلِيْنَ وَعَلٰى أَهْلِ بَيْتِهٖ مُحْىِ سُنَّتِهِ الشَّيْخِ سُلْطَانٍ نَّصِيْرِ (عَلَيْهِ السَّلَامُ) إِمَامِ الطَّرِيْقَةِ وَالْأَوْلِيَاءِ الْكَامِلِيْنَ.
উচ্চারণ: আল্লাহুম্মা ছল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিল মুরসালীনা ওয়া আলা আহলি বাইতিহী মুহ্ই সুন্নাতিহিশ শায়েখ সুলত্বানিন নাছীর (আলাইহিস সালাম) ইমামিত ত্বরীক্বতি ওয়াল আওলিয়ায়িল কামিলীন।
উল্লেখ্য যে, পবিত্র ফজর বাদ পবিত্র দুরূদ শরীফ পাঠের মাধ্যমে অন্তরে মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুহব্বত মুবারক পয়দা হবে। উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নিসবত-মা’রিফত, তায়াল্লুক ও যিয়ারত মুবারক নছীব হবে। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-ছিফত মুবারক বর্ণনা করা, খিদমত মুবারক করা, সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত সুন্নত মুবারক (৫)
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-ছিফত মুবারক বর্ণনা করা, খিদমত মুবারক করা, সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত সুন্নত মুবারক (৪)
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-ছিফত মুবারক বর্ণনা করা, খিদমত মুবারক করা, সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত সুন্নত মুবারক (৩)
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-ছিফত মুবারক বর্ণনা করা, খিদমত মুবারক করা, সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত সুন্নত মুবারক (২)
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-ছিফত মুবারক বর্ণনা করা, খিদমত মুবারক করা, সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত সুন্নত মুবারক (১)
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র দ্বীনি মজলিসে বা মাহফিলে বসার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আপদ-বিপদ ও অনিষ্টতা থেকে মুক্তির জন্য ঘুমানোর পূর্বে আগুন/বাতি নিভিয়ে রাখতে হবে; যা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফের গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (২)
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফের গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (১)
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনিষ্টতা থেকে হিফাযতের জন্য খাবারের পাত্র ঢেকে রাখতে হবে; যা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলার জন্য আবশ্যক হচ্ছে, সর্বক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী আমল করা
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার গুরুত্ব-ফযীলত ও খাছ সুন্নতী তারতীব
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












