মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
সুন্নত মুবারক তা’লীম

মহাসম্মানিত মহাপবিত্র খাছ সুন্নতী টুপি মুবারক

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, রাত ১২:৫৯
মহাসম্মানিত মহাপবিত্র খাছ সুন্নতী টুপি মুবারক

টুপি ব্যবহার করা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত সুন্নত মুবারক।
কেউ কেউ মাথায় টুপি পরিধান করাকে গুরুত্ব দেয় না, যার কারণে টুপি মাথায় না দিয়েই অর্থাৎ খালি মাথায় নামায আদায় করে। কিন্তু মাসয়ালা হচ্ছে, কেউ যদি ইচ্ছা করে বা বিনা কারণে টুপি ছাড়া নামায পড়ে, তাহলে তার নামায মাকরূহে তাহরীমী হবে। যদিও কেউ কেউ এতে ইখতেলাফ করেছেন, তবে হানাফী মাযহাব অনুযায়ী বিশুদ্ধ ফতওয়া হলো এঅবস্থায় নামায মাকরূহে তাহরীমী হবে। আর বিনা টুপিতে নামায পড়লে নামায মহাসম্মানিত সুন্নত মুবারক উনার খিলাফ হবে। যদি কেউ মাসয়ালা বা সুন্নত না জানার কারণে টুপি ছাড়া নামায পড়ে তবে তার নামায হয়ে যাবে, কিন্তু উত্তম হলো টুপিসহ নামায আদায় করা। আর যদি কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য টুপি না পরে তাহলে তা কুফরী হবে। (ফতওয়ায়ে আলমগীরী, শামী, হাশিয়ায়ে তাহতাবী, দুররুল মুখতার, মাসিক আল বাইয়্যিনাত শরীফ ১১/৩২)
দেখা যায়, বিভিন্ন জন বিভিন্ন ধরণের টুপি পরিধান করে থাকে। আবার কেউ কেউ বলে থাকে, যে কোন একধরণের টুপি পরিধান করলেই হলো। নাউযুবিল্লাহ!
অথচ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সব ধরণের টুপি পরিধান করেননি। বরং তিনি যে মহাসম্মানিত টুপি মুবারক পরিধান মুবারক করেছেন, সে সম্পর্কে মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-
عن حضرت ام المؤمنين الثالثة الصديقة عليها السلام قالت كانَتْ لَهُ كمة البَيْضاءُ.
অর্থ: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত টুপি মুবারক সাদা রংয়ের গোল ছিলেন। (আদদিময়াতী, মাওয়াহিবুল লাদুন্নিয়া, শরহে মাওয়াহেব লি যুরকানী)
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ রয়েছে -
عن حضرت ابی کبشة رضى الله تعالى عنه قال كَانَ كِمَامُ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بُطْحًا.
অর্থ: হযরত আবু কাবশা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের টুপি মুবারক ছিলেন গোল মাথার সাথে লেগে থাকত। (তিরমিযী শরীফ, মিশকাত শরীফ, মিরক্বাত শরীফ, ইত্যাদি)

পবিত্র হাদীছ শরীফ সমূহে كمة (কুম্মাতুন) এবং بطح শব্দদ্বয় উল্লেখ আছেন। كمة (কুম্মাতুন) এর আভিধনিক অর্থ হলো এমন গোল টুপি, যা মাথার সাথে লেগে থাকে। (আল-কামুস আল-মুহীত, লিসানুল আরব, মিছবাহুল লোগাত, আল-মুনজ্জিদ ইত্যাদি)
আর بطح শব্দের ব্যাখ্যায় বিখ্যাত মুহাদ্দিছ, হযরত ইমাম মুল্লা আলী কারী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিখ্যাত কিতাব, মিশকাত শরীফের বিখ্যাত শরাহ, মিরক্বাত শরীফের ৮ম খন্ডের ২৪৬ পৃষ্ঠায় উল্লেখ করেন: بطح এমন গোল টুপি, যা মাথার সাথে উপর দিক থেকে মিলিত, মাথা হতে উঁচু বা ফাঁক ছিল না।
কাজেই যে টুপি গোল এবং মাথার সাথে চতুর্পার্শ্ব থেকে লেগে থাকে, উপরের দিকে উঁচু বা ফাঁকা থাকে না, সে টুপিই খাছ সুন্নতি টুপি মুবারক। সুবহানাল্লাহ!
সুলত্বানুল হিন্দ গরীবে নেওয়াজ, হযরত খাজা মুঈনুদ্দীন চীশতি আজমেরী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিখ্যাত কিতাব “আনিসুল আরওয়াহ” তে উল্লেখ করেছেন যে, মহান আল্লাহ পাক তিনি হযরত জিবরীল আলাইহিস সালাম উনার মাধ্যমে জান্নাত থেকে এনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যে মহাসম্মানিত টুপি মুবারক পরিধান করতে দিয়েছিলেন, তা ছিলেন চার টুকরা বিশিষ্ট এবং গোল। সুবহানাল্লাহ!
অনুরূপ দলীলুল আরিফীন ও ইসরারুল আউলিয়া কিতাব সমূহেও উল্লেখ আছে।
সুতরাং মহাসম্মানিত খাছ সুন্নতী টুপি মুবারক হচ্ছেন, চার টুকরা বিশিষ্ট (উপরে এক টুকরা এবং চারদিকে তিন টুকরা দ্বারা বেষ্টিত) যা সাদা, সূতী এবং মাথার সাথে লেগে থাকে। এ ব্যাপারে মাসিক আল-বাইয়্যিনাত শরীফে বিস্তারিত ও অসংখ্য দলীল পেশ করা হয়েছে।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কখনই কিস্তি টুপি, চোক্কা বা উঁচু টুপি পরিধান করেন নি। এসব টুপি পরিধান করা জায়িয নেই। (ফতওয়ায়ে আলমগীরী)

খাছ সুন্নতী টুপি মুবারক পরিধানে ৬ টি মহাসম্মানিত সুন্নত মুবারক আদায় হয় ঃ-

১। সাদা। ২। সুতি। ৩। গোল। ৪। চার টুকরা বিশিষ্ট। ৫। মাথার সাথে লেগে থাকে। ৬। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পরিধাণ করেছেন।
১টি মহাসম্মানিত সুন্নত মুবারক =১০০ শহীদের ছওয়াব (মিশকাত শরীফ, ১/৩০)
সুতরাং, ৬ টি মহাসম্মানিত সুন্নত মুবারক = ৬০০ শহীদের ছওয়াব।

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইতিহাসে নজিরবিহীন ভাবে মহাসম্মানিত সুন্নতী টুপি মুবারক সহ যাবতীয় সকল প্রকার মহাসম্মানিত সুন্নত মুবারক কায়িনাতব্যাপী শিক্ষা দিচ্ছেন, প্রচার-প্রসার করে যাচ্ছেন।
কাজেই আমাদের সকলের দায়িত্ব-কর্তব্য হলো সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ক্বদম মুবারকে এসে উনার মহাসম্মানিত নির্দেশনা মুবারক অনুযায়ী আমল করা, তবেই সর্বক্ষেত্রে কামিয়াবি হাছিল করা সহজ ও সম্ভব।
-আহমদ হুসাইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক ২১ ঘণ্টা আগে কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ১ দিন আগে একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ৪ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ৪ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৫ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ৬ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৯ নভেম্বর, ২০২৬ ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬